এক্সপ্লোর

Paschim Medinipur: খড়গপুরে মর্মান্তিক দুর্ঘটনা, পিক আপ ভ্যানের ধাক্কায় ৩ বালক-বালিকার মৃত্যু

Accident: পিক আপ ভ্যান পিছোতে গিয়ে ধাক্কা মারে কয়েকজন বালক, বালিকাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বালক ও এক বালিকার। আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। পিকআপ ভানের চালক পলাতক।

বিশ্বজিৎ দাস, খড়্গপুর: পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মর্মান্তিক দুর্ঘটনা। পিক আপ ভ্যান পিছোতে গিয়ে ধাক্কা মারে কয়েকজন বালক, বালিকাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বালক ও এক বালিকার। গুরুতর আহত অবস্থায় এক বালককে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই বালকের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে কলকাতার হাসপাতালে রেফার করেন।

আজ সকালে খড়গপুর টাউন থানার চিলখানা এলাকায় ওই ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। পিকআপ ভানের চালক পলাতক। 

কয়েকদিন আগেই নদিয়ার ফুলিয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় এক বালিকার। তার বয়স ৯ বছর। রানাঘাট থেকে কৃষ্ণনগর যাচ্ছিল একটি বেসরকারি বাস। ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় উল্টে যায় বাসটি। আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে ভর্তি করা হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। যাত্রীদের দাবি, দ্রুতগতিতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক ও কন্ডাক্টর। তাঁদের খোঁজ করছে পুলিশ। 

গত বৃহস্পতিবার হাওড়ার ধূলাগড়ে দুর্ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। বৃহস্পতিবার সকালে ১৬ নম্বর জাতীয় সড়কে দুটি বাসের সংঘর্ষে আহত হন ৬ জন যাত্রী। এরপরই বাস দু’টিতে ভাঙচুর চালান উত্তেজিত জনতা। ভাইরাল হয় এই ভিডিও। যদিও এর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ ধূলাগড়ের সন্ধিপুরে যাত্রী তোলার সময় ধর্মতলাগামী বেসরকারি বাসকে পিছন থেকে ধাক্কা মারে নিউটাউনগামী আরেকটি বেসরকারি বাস। বাস দু’টিকে বাজেয়াপ্ত করা হলেও দুই চালক পলাতক বলে পুলিশ সূত্রে খবর। 

কয়েকদিন আগে কাজে যাওয়ার পথে মিনিডোরের ধাক্কায় মৃত্যু হয় দুই মহিলার। সকাল সাড়ে ৭টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের রামনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত দুই মহিলাই রামনগরের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, এদিন সাইকেলে চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন দুই মহিলা। মিনিডোরের ধাক্কায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। কলকাতায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরেক মহিলার। মিনিডোরের চালক পলাতক, খালাসি আটক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget