এক্সপ্লোর

Mamata Banerjee : 'কেন্দ্র অনুমোদন না দেওয়ায় বাস্তবায়িত হচ্ছে না', মমতার-তোপে ভোটের মুখে ফের চর্চায় ঘাটাল মাস্টার প্ল্যান !

Ghatal Master Plan : ফি বছর শিলাবতী, ঝুমি ও কংসাবতী নদীর জল বাড়লে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে

মেদিনীপুর (পশ্চিম মোদিনীপুর) : এ সমস্যার যেন শেষ নেই। ভোট এলেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসে এই সমস্যার কথা । এবারও এল। পঞ্চায়েত ভোটের আগে। কথা হচ্ছে, ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal Master Plan)। 'কেন্দ্রীয় সরকার অনুমোদন না দেওয়ায় ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হচ্ছে না,' বলে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাল্টা এর জবাবও দিল বিজেপি।

আজ মেদিনীপুর কলেজ ময়দানে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন এবং একাধিক আর্থ-সামাজিক প্রকল্পের পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকে রাজ্যের একাধিক পরিষেবার কথা তুলে ধরার পাশাপাশি তুললেন ঘাটাল মাস্টার প্ল্যানের কথাও। নিশানা করলেন কেন্দ্রকে। মমতা বলেন, "ঘাটাল মাস্টার প্ল্যানের প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। এটা হয়ে গেলে ১৭ লক্ষ মানুষ উপকৃত হবে। কিন্তু, কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত ছাড়পত্র দিচ্ছে না। আমাদের মন্ত্রীরাও দিল্লিতে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেওয়ার কথা বলে এসেছে তিন-চারবার। তাহলে বন্যা রোধ করা যাবে। আমরা নিজেদের টাকা দিয়ে কিছু কাজ করেছি। যেমন-পলাশপাই, দুর্বাচটি, নতুন কাঁসাই, চন্দ্রেশ্বর খাল সংস্কার।  এতে ঘাটাল সংলগ্ন পাঁশকুড়ার অঞ্চলের মানুষের সুবিধা হবে। এছাড়াও কেলেঘাই-কপালেশ্বরী-বাঘাই খাল ৬৫০ কোটি টাকা দিয়ে ১৪টি ব্লকের ৪ লক্ষের বেশি মানুষ উপকৃত হবেন। ১১৪ কোটি টাকা দিয়ে মেদিনীপুর প্রধান খাল সংস্কার করা হয়েছে। এছাড়াও সাড়ে তিনশো কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণ হচ্ছে। "

যদিও মমতার অভিযোগ উড়িয়ে পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, "রাজ্য সরকারের অযোগ্যতার কারণে যতগুলো কাজ এরাজ্যে আটকে আছে, সমস্ত কাজের দায়িত্ব এখন পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় সরকারের ঘাড়ে চাপানোর সেই পুরনো কৌশল মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য উপযুক্ত জমির ব্যবস্থা করে দিতে পারেনি। সরকার প্রস্তাব দিয়েছে, তাতে অনেক অসঙ্গতি রয়েছে। সেই পুরনো কৌশল মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে নিয়েছেন, কিন্তু মানুষ ওদের বুঝে গিয়েছে। "

ঘাটালের বন্যা-যন্ত্রণা-

প্রসঙ্গত, ফি বছর শিলাবতী, ঝুমি ও কংসাবতী নদীর জল বাড়লে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। রূপনারায়ণ দিয়ে সেই জল বেরিয়ে গেলে সমস্যা কাটে। কিন্তু, তা না হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগের অন্ত থাকে না। জলের তলায় চলে যায় রাস্তাঘাট। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ত্রাণ শিবির, বাড়ির ছাদে আশ্রয় নেয় মানুষ। নৌকায় করে চলে যাতায়াত। কিন্তু, সবথেকে চিন্তার বিষয় হয়ে ওঠে, রাত-বিরেতে কেউ অসুস্থ হয়ে পড়লে বা গুরুত্বপূর্ণ কাজে অন্যত্র যাওয়ার প্রয়োজন পড়লে। সেইসময় কার্যত অসহায় হয়ে পড়ে এলাকাবাসী। শুধু কি তাই ! জল নামলেও পড়তে হয় আতঙ্কে। বিষধর সাপের আনাগোনা বাড়ে। এর পাশাপাশি এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দেয়।

আরও পড়ুন ; আজও বর্ষা এলেই ওঠে এই প্রসঙ্গ, আসলে কী ঘাটাল মাস্টার প্ল্যান ?

 

সেরা শিরোনাম

মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget