এক্সপ্লোর

Goaltore News: আকাশ থেকে আচমকাই খসে পড়ল যুদ্ধবিমানের ইঞ্জিন, দর্শন পেতে ঠেলাঠেলি

Paschim Medinipur News: ভরদুপুরে আচমকাই বিকট শব্দ। আকাশ থেকে কার্যত খসে পড়ল বিশালাকার ধাতব বস্তু।

সোমনাথ দাস ও সৌমেন চক্রবর্তী: আকাশে দিব্যি চক্কর কাটতে দেখা যাচ্ছিল। তার মধ্যেই হঠাৎ করে বাধল বিপত্তি (Goaltore News) । যুদ্ধবিমান থেকে আচমকা খুলে পড়ে গেল এক্সটারনাল ফুয়েল ট্যাঙ্ক। বিশালাকার ধাতব বস্তু দেখতে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের জঙ্গলে ভিড় জমালেন স্থানীয়রা। চলল ছবি তোলা। যুদ্ধবিমানের যন্ত্রাংশ চাক্ষুষ করতে ভিড় জমে গেল মুহূর্তে। পরে কলাইকুণ্ডা বায়ুসেনা ঘাঁটির আধিকারিকরা গিয়ে ফুয়েল ট্যাঙ্কটি সরিয়ে নিয়ে যান (Fighter Jet External Engine)।

ভরদুপুরে আচমকাই বিকট শব্দ। আকাশ থেকে কার্যত খসে পড়ল বিশালাকার ধাতব বস্তু। পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur News) গোয়ালতোড়ের শিওড়বনি গ্রাম লাগোয়া জঙ্গলে সেটি ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে এলাকায়। দলে দলে লোকজন ছুটে যান জঙ্গলের দিকে। আকাশ থেকে খসে পড়া ওই বস্তুটিকে দেখতে ভিড় জমে যায়।

স্থানীয়দের দাবি, সোমবার দুপুর ২টো নাগাদ বায়ুসেনার একটি যুদ্ধবিমান উড়তে দেখা যায় আকাশে। সেই সময়ই আচমকা বিকট শব্দ শুনতে পাওয়া যায়। তার পরই জঙ্গলে বিশাল ধাতব বস্তুটি পড়ে থাকতে দেখেন সকলে। লোকালয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। তা ভেবেই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: Firhad Hakim: অবশেষে হুঁশ ফিরল সরকারের! বেআইনি বাজি কারখানা বন্ধে ক্লাস্টার তৈরির ভাবনা

খবর কানাকানি হতে সময় লাগেনি। খবর পৌঁছয় পুলিশের কাছেও। তড়িঘড়ি এলাকাটি ঘিরে ফেলে গোয়ালতোড় থানার পুলিশ। এই এলাকার কাছেই কলাইকুণ্ডা বায়ুসেনা ঘাঁটি। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, মহড়া চলাকালীন কোনওভাবে যুদ্ধবিমানের এক্সটারনাল ফুয়েল ট্যাঙ্কটি পড়ে যায়।

পরে কলাইকুণ্ডা এয়ারবেসের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। জঙ্গল থেকে ভেঙে পড়া এক্সটার্নাল ইঞ্জিনটি সরিয়ে নিয়ে যান তাঁরা। আচমকা কী ভাবে এক্সটারনাল ফুয়েল ট্যাঙ্কটি পড়ে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্য দিকে, এগরা থেকে বজবজ, মাত্র ছ'দিনের মধ্য়ে, রাজ্য়ে বিস্ফোরণে প্রাণ গেল ১৪ জনের। তার মধ্য়েই বিস্ফোরণে কেঁপে উঠল বীরভূমের   দুবরাজপুর। এগরায় ফের উদ্ধার হল বিস্ফোরক। একের পর এক এসব ঘটনা নিয়ে, চড়া সুরে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। পঞ্চায়েত ভোটের আগে কি বারুদের স্তূপে বাংলা, ক্রমশ জোরাল হচ্ছে এই প্রশ্ন। কেলবমাত্র গত ছ'দিনের মধ্য়েই তিনটি জেলায় ঘটেছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, যাতে মৃত্য়ু হয়েছে শিশু, মহিলা-সহ ১৪ জনের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget