এক্সপ্লোর

Kharagpur IAF Plane Crash: খড়্গপুরে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, ধানজমিতে পড়ে ধ্বংসাবশেষ

Kharagpur News: প্যারাসুটে নেমে ২ পাইলটের রক্ষা। সামান্য আহত।

বিশ্বজিৎ দাস, খড়্গপুর: বায়ুসেনার বিমান ভেঙে পড়ল খড়্গপুরে। খড়গপুরে ভেঙে পড়ল ভারতীয় বায়ু সেনার যুদ্ধ বিমান। অর্জুনীতে ধান জমির মধ্যে ভেঙে পড়়ে যুদ্ধ বিমানটি। শেষ মুহূর্তে প্যারাসুট নিয়ে ঝাঁপিয়ে পড়েন দুই পাইলট। তাতে প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা। তবে আহত হয়েছেন দু'জনই। আহত অবস্থায় পাইলটদের উদ্ধার করেন গ্রামবাসীরা। ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে চূর্ণ-বিচূর্ণ অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে বিমানটিকে। জলকাদায় মাখামাখি হয়ে গিয়েছে। (Kharagpur IAF Plane Crash)

এদিন যে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়, সেটি কলাইকুণ্ডার বায়ুসেনাঘাঁটি থেকে উড়েছিল। বায়ুসেনার পাইলটদের প্রশিক্ষণ চলছিল। কিন্তু মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারালে, খড়্গপুর থানার অন্তর্গত শুকনিবাসা, দিয়াসা এলাকায় ধানজমিতে ভেঙে পড়ে বিমানটি। বিমানটি অধোমুখী হতে শুরু করলে প্যারাস্যুট নিয়ে ঝাঁপিয়ে পড়েন দুই পাইলট। তাতেই প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা। (Kharagpur News)

মঙ্গলবার দুপুর পৌনে ৪টে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। তীব্র শব্দে ধানজমিতে ভেঙে পড়ে বিমানটি, তাতে চমকে যান এলাকাবাসী। আ,ঙ্কের পরিবেশ সৃষ্টি হয় চারিদিকে। বহু মানুষ দুর্ঘটনাস্থলে ছুটে আসেন। আহত অবস্থায় দুই পাইলটকে উদ্ধার করেন তাঁরাই। ভেঙে পড়া বিমানটিকে ঘিরেও জমায়েত তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কলাইকুণ্ডা বায়ুসেনা ঘাঁটির আধিকারিকরাও। হেলিকপ্টারে চেপে দুর্ঘটনাস্থলে এসে পৌঁছন তাঁরা। নিয়ন্ত্রণ হারিয়ে নাকি যান্ত্রিক গোলযোগের জেরে, বিমানটির দুর্ঘটনাগ্রস্ত হওয়ার নেপথ্য কারণ স্পষ্ট ভাবে জানা যায়নি এখনও।

আরও পড়ুন: Calcutta High Court:সন্দেশখালির ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ কলকাতা হাইকোর্টে

যে বিমানটি এদিন খড়্গপুরে ভেঙে পড়েছে, সেটি 'হক ট্রেনিং এয়ারক্রাফ্ট' বলে জানা গিয়েছে। এটি সুপারসনিক যুদ্ধবিমান। ব্রিটিশ সংস্থার তৈরি ওই বিমান ভারতীয় বায়ুসেনার পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার কাজেও ব্যবহৃত হয়। সিঙ্গল জেটট ইঞ্জিন যুক্ত যুদ্ধবিমান 'হক ট্রেনিং এয়ারক্রাফ্ট'। ব্রিটিশ এ্যারোস্পেস এবং BAE Systems-এর নিয়ন্ত্রণে রয়েছে Hawk Project.

১৯৭৪ সালে প্রথম এই Hawk যুদ্ধবিমান আকাশে ওড়ে। সময়ের সঙ্গে প্রশিক্ষণের কাজে একাধিক দেশেই জনপ্রিয় হয়ে ওঠে সেটি। ভারতীয় বায়ুসেনার পাইলটদের প্রশিক্ষণেও সেটি ব্যবহৃত হয়। তবে কয়েক বছর আগে ওই বিমান কেনা থেকে পিছিয়ে আসে ভারত। ১৩২টি অ্যাডভান্স জেট ট্রেনার্স বিক্রি করতে ব্রিটিশ সংস্থা রোলস রয়েস হিন্দুস্তান এ্যারোনটিক্স লিমিটেডের আধিকারিককে ঘুষ দিয়েছেন বলে অভিযোগ ওঠে সেই সময়। 

সেরা শিরোনাম

West Bengal News Live : কীভাবে কাজ করত সুজয় হাজরা-সুমিত রায়ের চক্র ? CID-র দায়ের করা চার্জশিটে একের পর এক বিস্ফোরক তথ্যের উল্লেখ
কীভাবে কাজ করত সুজয় হাজরা-সুমিত রায়ের চক্র ? CID-র দায়ের করা চার্জশিটে একের পর এক বিস্ফোরক তথ্যের উল্লেখ
Bypoll BJP : এই কারণেই এখনও নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থীর নাম ঘোষণা করেনি BJP, জানিয়ে দিলেন দিলীপ ঘোষ
এই কারণেই এখনও নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থীর নাম ঘোষণা করেনি BJP, জানিয়ে দিলেন দিলীপ ঘোষ
Dengue Care: ডেঙ্গিতে জ্বরটা নেমে যাওয়ার পরেই দরকার কড়া নজরদারি, বড় সতর্কবার্তা দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক অপূর্ব ঘোষ
ডেঙ্গিতে জ্বরটা নেমে যাওয়ার পরেই দরকার কড়া নজরদারি, বড় সতর্কবার্তা দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক অপূর্ব ঘোষ
Rejinagar Bypoll : আগে ছিলেন ছিলেন কংগ্রেসের বিধায়ক...তারপর...কালীঘাট তৃণমূলের রেজিনগরের প্রার্থী রবিউল আলম কে জানেন?
আগে ছিলেন ছিলেন কংগ্রেসের বিধায়ক...তারপর...কালীঘাট তৃণমূলের রেজিনগরের প্রার্থী রবিউল আলম কে জানেন?

ভিডিও

Dengue Vaccine: আশা জাগাচ্ছে 'কিউ ডেঙ্গা', আগামী বছরেই মিলবে ডেঙ্গির এই ভ্যাকসিন?
Dengue Vaccine Update: ডেঙ্গি নিয়ে উদ্বেগের মধ্যেই আশার আলো, আসছে ডেঙ্গির ভ্যাকসিন 'কিউ ডেঙ্গা'
Liverpool Foundation: SNCU ও NICU-এর পর এবার দেশজুড়ে চালু হতে চলেছে MNCU বা 'মাদার নিউবর্ন কেয়ার ইউনিট'
West Bengal Dengue Update: উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, দিকে দিকে বাড়ছে ডেঙ্গির দাপট | Swasthya Bhawan
Sandeshkhali News: সন্দেশখালিতে ৫ বছর আগে ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার বিজেপি কর্মী, পালাবদলের পরেই ময়নাতদন্তের জন্য ফের মাটি খুঁড়ে দেহাবশেষ বের করে শুরু তদন্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget