এক্সপ্লোর

Calcutta High Court:সন্দেশখালির ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ কলকাতা হাইকোর্টের

Sandeshkhali Incident:সন্দেশখালির ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। '...এই ঘটনায় হস্তক্ষেপ করার এটাই সঠিক সময়',মন্তব্য বিচারপতি অপূর্ব সিংহ রায়ের।

সৌভিক মজুমদার, কলকাতা: সন্দেশখালির ঘটনায় (Sandeshkhali Chaos) স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court Suo Moto Case)। 'মানুষ রাতে ঘুমোতে যায় এটা ভেবে যে মাথার ওপর আদালত আছে। আদিবাসীদের জমি দখল এবং ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ নিয়ে আদালত বিচলিত। এই ঘটনায় হস্তক্ষেপ করার এটাই সঠিক সময়', মন্তব্য বিচারপতি অপূর্ব সিংহ রায়ের। গোটা ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করলেন বিচারপতি। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের রিপোর্ট তলব করা হয়েছে। আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়কে আদালত বান্ধব নিযুক্ত করা হয়েছে। 

আর যা...
ঘটনা হল, নারী-নির্যাতনের অভিযোগের জেরে গত কয়েক দিন ধরে শিরোনাম সন্দেশখালি। সোমবার, এই নিয়ে সাংবাদিক সম্মেলন করে চাঁচাছোলা ভাষায় সমালোচনা করেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। বলেন, 'বাড়ি বাড়ি গিয়ে মমতার গুন্ডারা হিন্দু পরিবারের অল্পবয়সী মেয়েদের ধর্ষণ করছে।' শুধু তাই নয়। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি ছিল, গ্রামবাসীরা সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করেছেন, 'বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলেরা গুন্ডারা দেখে আসে, কাদের বাড়ির মেয়ে সুন্দরী, কোন মেয়েদের বয়স কম। তাঁদের স্বামীদের বলা হয়, স্বামী হলেও তাঁঁদের কোনও অধিকার নেই।' আমেঠির বিজেপি সাংসদের অভিযোগ, 'হিন্দু পরিবারের মেয়েদের ধর্ষণের জন্য চিহ্নিত করা হত... এরা সবাই তৃণমূল নেতা শেখ শাহজাহানের লোক।' অথচ এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনও তথ্য নেই, কটাক্ষ করেন স্মৃতি। রাজ্যপাল সি ভি আনন্দ বোস পরিস্থিতি স্বচক্ষে দেখতে গেলে তাঁর সামনেও অত্যাচারের অভিযোগ করে কান্নায় ভেঙে পড়েন মহিলাদের অনেকে। এদিন, সন্দেশখালিতে ১৪৪ ধারা বাতিলের নির্দেশ দেওয়ার সময় সেই অভিযোগের কথা উঠে আসে কলকাতা হাইকোর্টের আর এক বিচারপতি জয় সেনগুপ্তের মন্তব্যে। 

বাতিল ১৪৪ ধারা...
বিচারপতি সেনগুপ্ত বলেন, 'শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা মেয়েদের উপর অত্যাচার করেছে। কৃষি জমিতে মাছের ভেড়ি করেছে শেখ শাহজাহানরা। মামলায় অভিযোগ মারাত্মক, হালকা ভাবে নেবেন না।' আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য হাইকোর্টে বলেন, 'পুলিশ আধিকারিকরাও এতে অভিযুক্ত। অথচ তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি।' এর পরই আদালতের প্রশ্ন, '৩ বছর ধরে পুলিশ কোনও অভিযোগ নেয়নি বলে দাবি করা হচ্ছে। সন্দেশখালিতে নিরাপত্তার অভাব বোধ  করছেন মহিলারা। এমন কিছু অভিযোগ, যেটা দেখে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না।'

আরও পড়ুন:'TMC-কে ঢুকতে দিলে খণ্ডযুদ্ধ হবে', সন্দেশখালিতে ঢোকার আগে বাধা পেয়ে হুঙ্কার কংগ্রেসের

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Stampede: একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?
একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?
Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget