এক্সপ্লোর

Kharagpur News: আচমকা প্রসব যন্ত্রণা, চলন্ত ট্রেনেই সন্তানের জন্ম দিলেন মহিলা, চলতি মাসে তৃতীয় ঘটনা

Paschim Medinipur: রবিবার দুপুরে গোমো-খড়্গপুর প্যাসেঞ্জার ট্রেনে এই ঘটনা ঘটেছে।

সৌমেন চক্রবর্তী, খড়্গপুর: চলন্ত ট্রেনে আচমকা প্রসব যন্ত্রণা (Baby Delivery)। কন্যাসন্তানের জন্ম দিলেন মহিলা। খবর পেয়ে উদ্ধার করা হল মহিলাকে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি তিনি (Medinipur Medical College and Hospital)। ওই মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল। সুস্থ রয়েছে নবজাতকও। এই নিয়ে চলতি মাসেই চলন্ত ট্রেনে পর পর তিনটি প্রসবের ঘটনা ঘটল। 

চলন্ত ট্রেনে সন্তানের জন্ম দিলেন মহিলা

রবিবার দুপুরে গোমো-খড়্গপুর প্যাসেঞ্জার (Kharagpur News) ট্রেনে এই ঘটনা ঘটেছে। গোমো থেকে খড়্গপুর আসছিলেন এক দম্পতি। সেই সময় মাঝপথে, চলন্ত ট্রেনের মধ্যেই প্রসব যন্ত্রণা ওঠে প্রসূতির। আদ্রা ডিভিশনের চন্দ্রকোনা স্টেশন পেরনোর র চলন্ত ট্রেনেই কন্যা সন্তানের জন্ম দেন তিনি। তাতে উত্তেজনা ছড়ায় চলন্ত ট্রেনের কামরা।

এর পর চন্দ্রকোনা রোড আউটপোস্ট থেকে মেদিনীপুর স্টেশনে কর্মরত এক রেল পুলিশের কাছে খবর পৌঁছয়। তৎক্ষণাৎ তৎপরতা শুরু হয়ে যায়। মেদিনীপুর স্টেশনে রেলের মেডিক্যাল এমার্জেন্সি টিম তৈরি রাখা হয়। ট্রেন মেদিনীপুর স্টেশনে পৌঁছনো মাত্র তড়িঘড়ি প্রসূতিকে উদ্ধার করা হয়। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাঁকে। 

আরও পড়ুন: Purulia News: আইনের তোয়াক্কা না করে নিষিদ্ধ কাড়া লড়াইয়ের আয়োজন, পুরুলিয়ায় বেঘোরে প্রাণ গেল এক ব্যক্তির

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতি ইটভাটায় কাজ করতেন। আদতে বাড়ি বিহার এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন মেদিনীপুর পৌরসভার প্রধান  সৌমেন খাঁ। মেদিনীপুর পৌরসভা, রেলের মাঈ-সহেলি টিমের সদস্যরা মিলে প্রসূতিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

চলতি মাসে এই নিয়ে তৃতীয় বার প্রসবের ঘটনা

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে খবর, ওই প্রসূতির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সুস্থ রয়েছে নবজাতক শিশুও। তবে চলন্ত ট্রেনে সন্তান প্রসবের এই ঘটনা নতুন নয়। চলতি মাসেই পর পর তিনটি এমন ঘটনা সামনে এল। তবে রেল পুলিশের তৎপরতায় ওই প্রসূতিকে উদ্ধার করা সম্ভব হয়। 

চলন্ত ট্রেন থেকে সহযাত্রীকে ধাক্কা

এর আগে, শনিবার চলন্ত ট্রেনে যাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার ঘটনা সামনে আস। মূক ও বধির এক ব্যক্তি সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। ভাইরাল হয়ে গিয়েছে হাড়হিম করা ভিডিও। হাসপাতালে ভর্তি রয়েছেন আক্রান্ত যুবক। অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। 

সেরা শিরোনাম

Kolkata Resturant: সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
West Bengal News Live: INDIA ব্লকে ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, মমতা তৃণমূল, স্ট্যালিনকে বোঝাতে চেন্নাইয়ে সনিয়া, রাহুল ও মমতারা
INDIA ব্লকে ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, মমতা তৃণমূল, স্ট্যালিনকে বোঝাতে চেন্নাইয়ে সনিয়া, রাহুল ও মমতারা
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mohammed Shami: BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Bank Holidays : নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Embed widget