এক্সপ্লোর

Purulia News: আইনের তোয়াক্কা না করে নিষিদ্ধ কাড়া লড়াইয়ের আয়োজন, পুরুলিয়ায় বেঘোরে প্রাণ গেল এক ব্যক্তির

Buffalo Fight: কাড়া লড়াই এখন নিষিদ্ধ আয়োজকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

হংসরাজ সিংহ, সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: পুরুলিয়ার পাড়ায় (Purulia News) মোষের লড়াইয়ের (Buffalow Fight) আসরে মোষের গুঁতোয় মৃত্যু হল এক দর্শকের। কীভাবে চলছিল নিষিদ্ধ এই খেলা? প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলছেন স্থানীয়রা। এক আয়োজককে গ্রেফতার করা হয়েছে (Arrest)।

নিষেধাজ্ঞা সত্ত্বেও কাড়া লড়াইয়ের আয়োজন

প্রশাসনের নজর এড়িয়ে মোষের লড়াই আয়োজন করা হয়েছিল। সেখানে মোষের গুঁতোয় মৃত্যু হল এক দর্শকের। মর্মান্তিক ঘটনা পুরুলিয়ার পাড়ার হাতিমারা গ্রামে। 

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল দশটা থেকে ঝাড়খণ্ড লাগোয়া এই গ্রামে শুরু হয় মোষের লড়াই।  স্থানীয়রা বলেন কাড়া লড়াই। আশপাশের গ্রাম থেকে প্রচুর লোক জড়ো হন লড়াইয়ের আসরে।

আরও পড়ুন: Canning News: অন্তঃসত্ত্বা স্ত্রীকে আটকে রেখে অত্যাচার, অভিযুক্ত স্বামীকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

এ দিন সকালে লড়াই চলার সময় আচমকা একটি মোষ দর্শকদের দিকে তেড়ে আসে। উন্মত্ত মোষের সামনে পড়ে যান নডিহার বাসিন্দা রতু বাউড়ি। মোষের গুঁতোয় মুখ থুবড়ে মাটিতে পড়ে যান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

পাড়া ব্লকের বিডিও গৌতম মণ্ডল জানান, ওই এলাকা ঝাড়খণ্ডের সীমান্ত লাগোয়া বলে প্রচুর মানুষ এসেছিলেন। কাড়া লড়াই এখন নিষিদ্ধ আয়োজকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা সত্ত্বেও বার বার একই ঘটনা

চলতি মাসেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও এমনই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুজো কার্নিভাল চলাকালীন গরুর গাড়ি ফেলে ছুট দেয় বলদ। উন্মত্ত বলদের গুঁতোয় জখম হয়ে মৃত্যু হয় একজনের।  এ বার মোষের গুঁতোয় মৃত্যু হল একজনের। 

 কিন্তু প্রশ্ন উঠছে, কী ভাবে চলছিল নিষিদ্ধ এই খেলা? প্রশাসনের ভূমিকা নয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রাও। আয়োজকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে বলে দাবি তাঁদের। সঠিক তদন্ত হবে, দোষীরা শাস্তি পাবেন বলে জানিয়েছেন বিডিও। 

এর আগে, সম্প্রতি রায়গঞ্জে কার্নিভালে বলদের গুঁতোয় মৃত্যু হয় এক ব্যক্তির। তাতে স্থানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নাম জড়ায়। যে ক্লাবের শোভাযাত্রায় দুর্ঘটনা ঘটে, সেই ক্লাবের সভাপতি পদে রয়েছেন তিনি। ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন মৃতের মেয়ে। রায়গঞ্জ থানায়  ক্লাবের সভাপতি, সম্পাদক ও অন্যান্য সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। তাতে গাফিলতির জেরে মৃত্যু, গাফিলতিতে জখম ও একাধিক ব্যক্তির দ্বারা সংঘটিত অপরাধের মামলা দায়ের হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Manas Bhunia:
"সবং থানা এলাকার বাইরে যেতে পারবেন না মানস ভুঁইয়া..", নিয়োগ দুর্নীতি মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস, প্রবল দুর্যোগ কোন কোন জেলায় ?
১০ জেলায় হলুদ সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস, প্রবল দুর্যোগ কোন কোন জেলায় ?
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Embed widget