এক্সপ্লোর

Medinipur Puja Committee : পুজো একটাই, সেখানেই পরপর দু’বার খুঁটিপুজো ! বিতর্কের কেন্দ্রবিন্দুতে মেদিনীপুরের কমিটি

Durgapuja Committee : এক মাঠে, একটাই পুজো হয়। কিন্তু, সেখানে পরপর দু’দিনে দু’বার হল খুঁটিপুজো

সৌমেন চক্রবর্তী, মেদিনীপুর : পুজো একটাই। কিন্তু, সেখানেই পরপর দু’বার হল খুঁটিপুজো। ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে মেদিনীপুরের (Medinipur) অরবিন্দনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটির (Durgotsav Committee) পুজো। দু’পক্ষেরই দাবি, তারাই আসল কমিটি। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

আলোচনার কেন্দ্রবিন্দুতে মেদিনীপুরের অরবিন্দনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি-

ঢাকে কাঠি পড়তে এখনও মাসদুয়েকের বেশি সময় বাকি। তবে কলকাতা থেকে জেলা...শুরু হয়ে গেছে খুঁটি পুজোর হিড়িক। এরইমধ্যে আজব কাণ্ড ঘটল পশ্চিম মেদিনীপুরে। এক মাঠে, একটাই পুজো হয়। কিন্তু, সেখানে পরপর দু’দিনে দু’বার হল খুঁটিপুজো। যে ঘটনায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে মেদিনীপুরের অরবিন্দনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো।

আরও পড়ুন ; শ্রাবণের প্রথম সোমবারে শিবের পুজোর সন্ধিক্ষণ উপস্থিত, জেনে নিন সেই শুভক্ষণ

বৃহস্পতিবার, প্রথম খুঁটিপুজো করেন কমিটির কয়েকজন সদস্য। শুক্রবার ফের, খুঁটিপুজো করেন কমিটির অন্য সদস্যরা। যাঁরা আবার স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অনুগামী হিসেবে পরিচিত। যদিও, অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন না কাউন্সিলর মৌসুমী হাজরা। যদিও একই কমিটির দু’পক্ষেরই দাবি, তারাই আসল কমিটি।

অরবিন্দনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটির যুগ্ম সম্পাদক মণীষা নাগ বলেন, এ বছর যে সাধারণ সভা হয় সেটি ভন্ডুল হয়ে যায় এবং সেই সবার মধ্যে কোনও কিছুই সিদ্ধান্ত এসে উপনীত হওয়া যায়নি যে এ বছর কোন কমিটি পুজো করবে, না করবে। বৃহস্পতিবার আমরা একটি খুঁটি পুজার করি। পরবর্তী ক্ষেত্রে শুক্রবার ২২ নং ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে একটি দল খুঁটিপুজোর আয়োজন করে। 

অন্য কমিটির দাবি, সর্বসম্মতিক্রমে তৃণমূল কাউন্সিলরকে পুজো কমিটির সভানেত্রী করা হয়েছে। অরবিন্দনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটির কার্যকরী সভাপতি কল্যাণ মহাপাত্র বলেন, গণতান্ত্রিকভাবে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামত অনুযায়ী আমরা রেজোলিউশেন করে কমিটি তৈরি করেছি। আমাদের সভাপতি প্যানেলে মৌসুমী হাজরা, যিনি আমাদের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তাঁকে আমরা শহরের মধ্যে সর্বাধিক ভোটে নির্বাচিত করেছি। ওঁর নাম সভাপতি হিসেবে প্রস্তাব করার পরে সবাই সমর্থন করেছে।

এবিষয়ে, তৃণমূল কাউন্সিলর মৌসুমী হাজরা জানিয়েছেন, তিনি মিটিংয়ে ছিলেন না। তাঁর অনুগামীদের কেউ খুঁটিপুজোতে যায়নি। এই বিভাজনের বিষয়ে কিছুই জানেন না তিনি। 

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি শঙ্কর গুছাইত বলেন, এই ঘটনা নতুন কিছু নয়। তৃণমূলের কাউন্সিলর, জেলা সভাপতিরা এই কাজটাই সারাজীবন করে আসে। সারা জীবন আমরা দেখেছি সব জায়গায় রাজনীতি করে তৃণমূল। এখন পুজোকে কেন্দ্র করে করছে অরবিন্দ নগরে। দুই জায়গায় খুঁটিপুজো দুদিনে। এটা তৃণমূলের কাছে অস্বাভাবিক কিছু নয়।

এনিয়ে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরার বক্তব্য, কমিটি রিজোলিউশন করে কাউন্সিলরকে সভাপতি মনোনীত করেছে। তারা কেন অভিযোগ করেছে, আমারও জানা নেই, কাউন্সিলরেরও জানা নেই। তবে কোথাও একটা হতাশা আর পিছন থেকে কিছু বিজেপির লোক অরবিন্দনগরের পুজোকে নিয়ে এর আগেও অনেক ধরনের সমস্যা তৈরি করেছে, তারাই হয়তো রটাচ্ছে।

একই মাঠ, একই পুজো। কিন্তু পরপর দু'দিন দুবার খুঁটি পুজো হল এই সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির। এখন দেখার, কীভাবে এই পুজোর জট কাটে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget