এক্সপ্লোর

Dev Resignation Update: 'দুর্নীতি ঢাকতে সরকারি পদ থেকে সরে আসছেন', দেবকে বিঁধে মন্তব্য ঘাটালের বিজেপি বিধায়কের

TMC MP Dev: কেন হঠাৎ ৩টি সরকারি কমিটি থেকে ঘাটালের তৃণমূল সাংসদ পদত্যাগ করলেন ? এখনও পর্যন্ত ৩টি কমিটি থেকে ইস্তফা নিয়ে মেলেনি দেবের কোনও প্রতিক্রিয়া ।

ঘাটাল : জল্পনা বাড়িয়ে হঠাৎ ৩টি কমিটি থেকে পদত্যাগ করেছেন দেব। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি পদে ইস্তফা দিয়েছেন। এছাড়া ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ ও বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদও ছেড়ে দিয়েছেন দেব। আর তার পরেই শুরু রাজনৈতিক জলঘোলা। এবার পথে নামল বিজেপি। এর পাশাপাশি দেবকে তীব্র আক্রমণ করে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের অভিযোগ, দুর্নীতি ঢাকতে একটার পর একটা সরকারি পদ থেকে উনি সরে আসছেন।

কেন হঠাৎ ৩টি সরকারি কমিটি থেকে ঘাটালের তৃণমূল সাংসদ পদত্যাগ করলেন ? এখনও পর্যন্ত ৩টি কমিটি থেকে ইস্তফা নিয়ে মেলেনি দেবের কোনও প্রতিক্রিয়া । দেবের পাঠানো ৩টি পদত্যাগ এসেছে বলে জানানো হয়েছে জেলা শাসকের দফতর সূত্রে। কাজের চাপে সময় দিতে না পারায় দেব ইস্তফা দিয়েছেন বলে দাবি করা হয়েছে দেবের ঘনিষ্ঠ মহল সূত্রে। যদিও এই ইস্যুতে আজ পাঁশকুড়া বাসস্ট্যান্ড থেকে শীতল কপাটের নেতৃত্বে পোস্টার হাতে মিছিল করে বিজেপি।

বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, "এই কয়েক বছর যে সাংসদ হয়েছেন, শুধু উন্নয়নের নাম করে জনগণের উন্নয়নের টাকা আত্মসাৎ করেছেন। সে গরু চুরি হোক বা আবাস যোজনার কাটমানি এবং আরও অনেক কিছু আছে। সেজন্য আমরা বারেবারে বলেছি, এখনও বলছি, উনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত রয়ে গেছেন। সেই দুর্নীতিকে ঢাকার জন্যই আজকে উনি একটার পর একটা সরকারি পদ থেকে সরে আসছেন। কারণ, উনি দেরিতে হলেও বুঝতে পেরেছেন, বিজেপি ক্ষমতা আসতে চলেছে। আর বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের যে সব নেতা-মন্ত্রী-সাংসদ দুর্নীতি করতেন, তাঁদের বিরুদ্ধে আবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। কেউ ক্ষমা পাবেন না। সেইজন্য উনি আগে থেকে সরে আসার চেষ্টা করছেন। "   

একইভাবে বিজেপি-র অপর এক বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় কটাক্ষ ছুড়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, "ঘাটালে শিশু উৎসবে প্রাক্তন বিধায়কের সঙ্গে মারামারি হয়েছে ওঁর। টেবিল ছোড়াছুড়ি হয়েছে, মারামারি হয়েছে। ওদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব যে কী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ! এর একটাই কারণ, কে কত কাটমানি পাবে, কে কত কমিশন পাবে। সাধুবাদ জানাই, ১০ বছর পর বোধোদয় বল যে রাজনীতি এবং অভিনয় একসঙ্গে করা সম্ভব নয়। উনি অত্যন্ত ভাল অভিনেতা। বার বার বলেছি, ওঁর কাজ অভিনয় করা। অভিনয়. করতে করতে রাজনীতির নাম করে, পাঁচ বছরে একবার ভোট চাইতে আসব, তার পর জিতে গিয়ে আর আসব না, সংসদে যাব না। এটা কাজের কথা নয়। এই বোধোদয় আগে হলে ঘাটালের উন্নতি হতো।"

সেরা শিরোনাম

CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget