এক্সপ্লোর

Paschim Medinipur : মুখ্যমন্ত্রীর বার্তার পর পদক্ষেপ, পশ্চিম মেদিনীপুরের সিল করা হল ৭০টি অবৈধ কাঠমিল

saw mills have been sealed : শুধু বিশ্ব পরিবেশ দিবসে নয়, সবুজকে বাঁচানোর লড়াইটা প্রতিদিনের। কিন্তু, গড়বেতা থেকে নারায়ণগড়...জঙ্গলমহলে ক্রমেই হারাচ্ছে সবুজ

সৌমেন চক্রবর্তী, মেদিনীপুর : মুখ্যমন্ত্রীর বার্তার পর অবশেষে নড়েচড়ে বসল বন দফতর (Foret Department)। সিল করা হল পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) ৭০টি অবৈধ কাঠ মিল। আগামী দিনেও এই অভিযান চলবে বলে বন দফতর সূত্রে খবর। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

শুধু বিশ্ব পরিবেশ দিবসে নয়, সবুজকে বাঁচানোর লড়াইটা প্রতিদিনের। কিন্তু, গড়বেতা থেকে নারায়ণগড়...জঙ্গলমহলে ক্রমেই হারাচ্ছে সবুজ ৷ বারবার উঠছে সবুজ ধ্বংসের অভিযোগ। সম্প্রতি মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে বেআইনিভাবে গাছ কাটা রুখতে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, বন কোন কোন বিডিওর আন্ডারে পড়ে ? গড়বেতা, শালবনি, কেশয়াড়ি, কেশপুর। আপনার বিশেষ নজর দেবেন, কারা এই কাঠ চুরির সঙ্গে যুক্ত সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ জানাবেন।
 
অবশেষে, পশ্চিম মেদিনীপুরের ৭০টি অবৈধ কাঠ মিল সিল করল বন দফতর। এদের কারও লাইসেন্স ছিল না বলে বন দফতর সূত্রে খবর। পাশাপাশি, আড়াবাড়ি রেঞ্জের মহারাজপুর থেকে আটক করা হয়েছে একটি বেআইনিভাবে কাঠ বোঝাই গাড়ি। আগামী দিনে নজরদারির পাশাপাশি, অবৈধ কাঠ মিলগুলি সিল করার প্রক্রিয়া চলবে বলে বন দফতরের তরফে জানানো হয়েছে।

আড়াবাড়ি ও নয়াবসতের রেঞ্জার মলয়কুমার ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী বলার পরে পেট্রোলিং বাড়ানো হয়েছে, ধরপাকড়ও করা হচ্ছে। অবৈধভাবে কাঠ পাচার করার সময় একটি গাড়ি ধরা হয়েছে। যে সমস্ত লাইসেন্সবিহীন অবৈধ কাঠ মিল রয়েছে, সেগুলোকে সিল করা হয়েছে। এর মধ্যে আড়াবাড়ি রেঞ্জে ৪ টা এবং নয়াবসত রেঞ্জে ১৭ টা রয়েছে। আগামীদিনেও এই অভিযান চলবে।

পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ (বন ও ভূমি) নেপাল সিংহ বলেন, যেগুলোর লাইসেন্স নেই, যাদের কোনও পারমিশন নেই, সেই কাঠমিল গুলোই বেশি করে চোরাই কাঠের ব্যবসা করছে। সেই জন্যই বন দফতর থেকে সমস্ত জায়গায় লাইসেন্সবিহীন কাঠমিল গুলো বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ৬০-৭০ টা কাঠ মিল বন্ধের নোটিস ধরানো হয়েছে।

এতদিন তাহলে এই অবৈধ কারবার চলছিল কীভাবে ? তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি রমাপ্রসাদ গিরি বলেন, অবৈধভাবে এগুলো এতদিন চলছিল কীভাবে ? যারা এই কাঠমিল গুলো বৈধভাবে চালাতে সাহায্য করলেন, টাকা নিয়ে বা কোনও কিছুর বিনিময়ে, তাদেরকে আগে ধরা হোক।

যদিও পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের চেয়ারম্যান অজিত মাইতি বলেন, বিজেপির কাজ হচ্ছে ক্রমাগত ছিদ্র অন্বেষণ করে চলা। কেন ? জঙ্গলমহলের কাঠমিল গুলো বন দফতর বন্ধ করে দিয়েছে, যেগুলো অবৈধ ছিল। সেটা নিয়ে এখন প্রশ্ন তুলছেন। আসলে ওই কাঠমিলগুলো থেকে ওরা বোধহয় কিছু বখরা পেত।

এলাকাবাসীদের দাবি, প্রায় প্রতিদিনই একটু একটু করে ফাঁকা হচ্ছে শাল, সেগুন, আকাশমনির জঙ্গল। বন দফতরের পদক্ষেপে আশার আলো দেখছেন বাসিন্দারা। 

সেরা শিরোনাম

Chingrighata Flyover: মেট্রোর কাজের জন্য টানা ৬০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার, নোটিশ দিয়ে জানাল কলকাতা পুলিশ
মেট্রোর কাজের জন্য টানা ৬০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার, নোটিশ দিয়ে জানাল কলকাতা পুলিশ
BJP News: বিজেপিতে কাদের জন্য দরজা বন্ধ? ৩ প্রাক্তন তৃণমূল সাংসদের দলে যোগ নিয়ে যা বললেন শমীক
বিজেপিতে কাদের জন্য দরজা বন্ধ? ৩ প্রাক্তন তৃণমূল সাংসদের দলে যোগ নিয়ে যা বললেন শমীক
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্তর মেয়েকে বদলি, যোগ্যতার চেয়ে বেশি পাওয়া বেতন ফেরতের নির্দেশ?
স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্তর মেয়েকে বদলি, যোগ্যতার চেয়ে বেশি পাওয়া বেতন ফেরতের নির্দেশ?

ভিডিও

TMC News:
Samik Bhattacharya: এঁদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না : শমীক
Baruipur News:
BJP News: বিজেপিতে যোগ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের
Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget