এক্সপ্লোর

Paschim Medinipur: হাতির উপদ্রব রুখতে বিশেষ করিডর, ঘোষণা জ্যোতিপ্রিয়র

Forest Department: সোমবার মেদিনীপুর শহরে যৌথ বনপরিচালন বিষয়ক সভার আয়োজন করা হয়েছিল৷

অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর: হাতির হামলায় জেরবার সাধারণ মানুষ। তার জন্য এ বার হাতি করিডর, জঙ্গলের গভীরে নজরদারির ব্যবস্থা হল। মোটরবাইক সওয়ার বনকর্মীদের নজরদারিতে নামানো হচ্ছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলির জন্য এই বিশেষ পদক্ষেপ। 

সোমবার মেদিনীপুর শহরে যৌথ বনপরিচালন বিষয়ক সভার আয়োজন করা হয়েছিল৷ বনবিভাগের উদ্যোগে আয়োজিত ওই সভায় হাজির ছিলেন জঙ্গলমহলের পাঁচ জেলার বিভিন্ন স্তরের বনকর্মীরা ৷ উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী জোতিপ্রিয় মল্লিক, বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো-সহ বিভিন্ন বিধায়ক, সভাধিপতি, জেলা শাসক আয়েশা রানি, পুলিশ সুপার দীনেশ কুমার-সহ বিভিন্ন  আধিকারিকরা৷ 

একাধিক ঘোষণা জ্যোতিপ্রিয়র

এ দিন সভায় উপস্থিত বনকর্মীদের জঙ্গল সৃজনে উৎসাহিত করেন করেন মন্ত্রী জোতিপ্রিয় মল্লিক৷ তাঁদের ভবিষ্যতে আরও বিভিন্ন সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷ তবে এই মুহূর্তে জঙ্গলমহলের সবচেয়ে বড় সমস্সযা, হাতির উপদ্রব রোখার ক্ষেত্রেও পদক্ষেপের ঘোষণা করেন। 

এ দিন জ্যোতিপ্রিয় বলেন, "হাতির হামলায় জেলাগুলিতে প্রভূত ক্ষতি হচ্ছে জানি৷ তাই এবার এই সমস্ত জেলাগুলিতে হাতির একটি করিডর তৈরি করা হচ্ছে , যার মাস্টার প্ল্যান তৈরির কাজ শুরু হয়েছে ৷ এতে হাতি এক দিক থেকে প্রবেশ করবে, অন্য দিক দিয়ে বেরিয়ে যাবে ৷" একই সেই সঙ্গে হাতির উপদ্রবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের কথাও জানান।  

আরও পড়ুন: Nadia News: ১০০ দিনের জব কার্ডের নামে বড়সড় প্রতারণা ! কাঠগড়ায় তৃণমূল কর্মী

সুন্দরবন প্রসঙ্গে জ্যোতিপ্রিয় বলেন, "সুন্দরবনে গ্রামগুলিতে প্রায়শই বাঘ ঢুকে পড়ে৷ তাই সেখানে বিশেষ ধরনের ফেন্সিং হবে৷ ফ্লেক্সিবল অ্যালুমিনিয়াম নেট তৈরি করে লাগানো হচ্ছে ৷ ওই এলাকাগুলি ঝড়েও ক্ষতিগ্রস্ত হয় ৷ তাই ম্যানগ্রোভ লাগানো হয়েছে বিপুল সংখ্যক ৷ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে যেখানে এই ঝড়ের প্রভাব বেশি, সেখানে গাছ লাগানো হয়েছে ৷ ১৫ কোটি ৫৪ লক্ষ ম্যানগ্রোভ লাগিয়েছি আমরা। রাজ্যের প্রতি জেলাতে একটি করে হরিণালয় তৈরি হচ্ছে ৷ পূর্ব মেদিনীপুরে একটি জায়গা চিহ্নিত করেছি। দিঘায় একটি চিড়িয়াখানা তৈরি হচ্ছে। তার জন্য অনুমতি চাওয়া হয়েছে ৷"

এ দিন গড়বেতায় গাছ কেটে পাচারের ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন "পুলিশ প্রশাসন ও বনদফতরকে অনুরোধ করব, গড়বেতার মতো ঘটনা যাতে না ঘটে ৷ সতর্ক থাকতে হবে ৷ ওই এলাকাগুলিতে আরও নিয়ন্ত্রণ থাকা দরকার আপনাদের ৷ বনকর্মীরা যাতে সর্বত্র ছুটে কাজ করতে পারেন, তার জন্য সমস্ত বিট ও রেঞ্জারদের জন্য মোটরবাইকের ব্যাবস্থা করা হবে ৷ হাতি-দর্শনের জন্য সাফারির ব্যাবস্থা করা হচ্ছে ৷ জেলা ও বনদফতরের জন্য টোল ফ্রি নম্বর চালু করা হচ্ছে ৷ এছাড়াও বেশ কিছু মোবাইল নম্বর চালু করা হবে, তাতেও অভিযোগ জানাতে পারেন সবাই৷"

১ কোটি গাছ লাগানোর পরিকল্পনা

এ দিন অরণ্য সপ্তাহ প্রসঙ্গে মন্ত্রী জানান, এ বছর বন দফতরের তরফে ১ কোটি গাছ লাগানোর লক্ষ্য নেওয়া হয়েছে।  উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে গাছ লাগানো হবে ৷ তার সঙ্গে আরও ১ কোটি চারা গাছ বিলি করা হবে, যাতে সকলে গাছ লাগাতে উৎসাহী হন। 

সেরা শিরোনাম

Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget