এক্সপ্লোর

Paschim Medinipur: থার্ড লাইনের কাজ, রবিবার খড়্গপুরে ১৮ ঘণ্টা বন্ধ ট্রেন

Paschim Medinipur News:টানা ১৮ ঘণ্টা খড়্গপুরে বন্ধ থাকছে ট্রেন চলাচল।


বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: ছুটির দিন বন্ধ ট্রেন চলাচল। টানা ১৮ ঘণ্টা খড়্গপুরে বন্ধ থাকছে ট্রেন চলাচল।

কী কারণে বন্ধ:
খড়গপুর ও হিজলির মধ্যে থার্ড লাইনের (Third Line) কাজ চলছে। এর জেরে রবিবার ভোর ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত খড়গপুর স্টেশন দিয়ে কোনও ট্রেন যাবে না। পরিদর্শনে যান দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মনোরঞ্জন প্রধান। রাত ১০টার পর ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে বলে তিনি জানিয়েছেন। ছুটির দিন হলেও এতক্ষণ ট্রেন বন্ধ থাকায় সমস্যার আশঙ্কা করছেন অনেকেই।   

একই ছবি অন্যত্রও:
থার্ড লাইন সম্প্রসারণের জন্য আগামী শুক্রবার দুপুর ৩টে থেকে সোমবার দুপুর ৩টে পর্যন্ত বন্ধ থাকবে ব্যান্ডেল (Bandel) ও মগরার (Mogra) মধ্যে ট্রেন চলাচল। ফলে বাতিল হচ্ছে বহু মেল-এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন। প্রভাব পড়বে লোকাল ট্রেনের পরিষেবাতেও। ট্রেনের গতি ও যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ানোর জন্যই ব্যান্ডেল-শক্তিগড় শাখায় থার্ড লাইনের সম্প্রসারণ চলছে। আগামী শুক্রবার দুপুর ৩টে থেকে সোমবার দুপুর ৩টে পর্যন্ত, অর্থাৎ ৭২ ঘণ্টা বন্ধ ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল। ওই সময়ের মধ্যে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি মেল, প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন। বিজ্ঞপ্তি জারি করেছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ২৭ মে বর্ধমানের জন্য হাওড়া থেকে শেষ লোকাল ট্রেন ছাড়বে বেলা সাড়ে ১২টায়। উল্টোদিকে, হাওড়ার জন্য বর্ধমান থেকে শেষ লোকাল ছাড়বে বেলা ১২.২৫ মিনিটে। ওইদিন ব্যান্ডেলের জন্য হাওড়া থেকে শেষ লোকাল ছাড়বে দুপুর ১.৩৩-এ। দুপুর ২.১২ মিনিটে ব্যান্ডেল থেকে হাওড়ার জন্য শেষ লোকাল ট্রেন ছাড়বে। কাটোয়ার জন্য হাওড়া থেকে শেষ লোকাল চলবে বেলা ১২.১০-এ। আর হাওড়ার জন্য কাটোয়া থেকে শেষ লোকাল ছাড়বে সকাল ১০.২০ মিনিটে। ৩০ মে বর্ধমানের জন্য হাওড়া থেকে প্রথম লোকাল ট্রেন ছাড়বে দুপুর ২.২০ মিনিটে। হাওড়ার জন্য বর্ধমান থেকে প্রথম লোকাল চলবে দুপুর ২.৪০ মিনিটে। ওইদিন ব্যান্ডেলের জন্য হাওড়া থেকে প্রথম লোকাল ট্রেন ছাড়বে দুপুর ২.৪০-এ। দুপুর ৩.১০-এ হাওড়ার জন্য ব্যান্ডেল থেকে ছাড়বে প্রথম লোকাল।

বাতিল ট্রেন, স্পেশাল ট্রেন:
পূর্ব রেল সূত্রে আরও খবর, ২৭ তারিখ ৩টে পর থেকে হাওড়া ও চুঁচুড়ার মধ্যে ৮ জোড়া স্পেশাল লোকাল ট্রেন চলবে। ২৮ ও ২৯ তারিখ ১৮ জোড়া স্পেশাল লোকাল ট্রেন চলবে হাওড়া ও চুঁচুড়ার মধ্যে। সেদিন ১৪ জোড়া স্পেশাল লোকাল ট্রেন চলবে বর্ধমান ও খন্যানের মধ্যে। রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার দুপুর ৩টে থেকে সোমবার দুপুর ৩টে পর্যন্ত বাতিল করা হয়েছে বিশ্বভারতী প্যাসেঞ্জার, আসানসোল-শিয়ালদা এক্সপ্রেস, মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, ময়ূরাক্ষী এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস, তিস্তা-তোর্সা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, পাহাড়িয়া এক্সপ্রেস, শিয়ালদা-রামপুরহাট এক্সপ্রেস।

আরও পড়ুন:  টানা বৃষ্টির জের, ভাঙল সেতুর চাঙড়

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Dharmatala SFI Chaos: ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?
ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?
CPIM in Dharmatala Chaos: SFI রাজ্য সম্পাদক বলেছিলেন এই অশান্তিতে দলের কেউ নেই, এবার সামনে এল ধৃতের সিপিএম যোগ
SFI রাজ্য সম্পাদক বলেছিলেন এই অশান্তিতে দলের কেউ নেই, এবার সামনে এল ধৃতের সিপিএম যোগ

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget