এক্সপ্লোর

Paschim Medinipur: গড়বেতায় মাঠে কাজ করার সময় বাজ পড়ে মৃত ২ !

Garbeta Village : ২০২২ সালে এরকমই এক সময়ে মাঠে ধান লাগানোর কাজে ব্যস্ত ছিলেন স্বামী-স্ত্রী। বজ্রাঘাতে মৃত্যু হয় দু'জনের

সোমনাথ দাস, গড়বেতা : মাঠে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু দুই জনের। পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার গড়বেতা (Garbeta) ২ নম্বর ব্লকের ১০ নম্বর জোকার ডাঙা অঞ্চলের ঘটনা। মৃতদের নাম বিমল মান্ডি (৪৭) ও গৌতম নন্দী (৩৮)। বিমল বাবু জংলাবাদী এলাকার বাসিন্দা ও গৌতমবাবুর বাড়ি সীতারামপুর এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার দুপুর ৩ টে নাগ মাঠে ধান লাগানোর কাজ চলছিল। সেই সময় হঠাৎই বাজ পড়ে মৃত্যু হয় এই দুই জনের। সচেতনতার অভাবে ফি বছরই এই গ্রামে এই ধরনের ঘটনা দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরে। ২০২২ সালে এরকমই এক সময়ে মাঠে ধান লাগানোর কাজে ব্যস্ত ছিলেন স্বামী-স্ত্রী। বজ্রাঘাতে মৃত্যু হয় দু'জনের। এই গ্রামে বারে বারে বজ্রাঘাতে চাষি-মৃত্যুর ঘটনা দেখা যাচ্ছে।

গত সপ্তাহেই চাষের জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে আহত হন এক মহিলা। পুরুলিয়ার (Purulia) বাঘমুন্ডি ব্লকের টিকরটাঁড় গ্রামের ঘটনা। বজ্রপাতে আহত মহিলার নাম রমণী মুর্মু  । বাড়ি টিকরটাঁড় গ্রামেই। এদিন ওই গ্রামের অদূরে ধান জমিতে চাষিদের সঙ্গে সেই মহিলাও চাষ করছিলেন। দুপুরে হঠাৎ কালো মেঘ ঘনিয়ে এলে বজ্রপাত শুরু হয়। দুপুর দুটো নাগাদ ওই মহিলা আহত হন বজ্রপাতে। পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা হয় ওই মহিলার।

দিনকয়েক আগে পুরুলিয়াতেই বজ্রপাতে মৃত্যু হয় দু'জনের। মফঃস্বল থানার পলাশকলা গ্রামের বাসিন্দা, চব্বিশ বছরের অরূপ পুকুরে গিয়েছিলেন। সেই সময় তাঁর উপর বজ্রপাত হয়। পলকের মধ্যে সংজ্ঞা হারান তিনি। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘক্ষণ সেখানেই পড়েছিলেন অরূপ। পরে পরিবারের লোকজন যুবককে উদ্ধার করে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে যান। ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে। হাসপাতালের চিকিৎসকরা তখনই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অন্য দিকে, একই দিনে, সন্ধ্যা ৬টা নাগাদ  মফঃস্বল থানার ছররা গ্রামের বাসিন্দা তারক মাঝি চাষের জমিতে বৃষ্টির জল ধরে রাখার জন্য মাঠে গিয়েছিলেন। ঠিক সেই সময়ই বিপত্তি। অরূপের মতোই তাঁর উপর বজ্রপাতের ঘটনা ঘটার পর দীর্ঘ ঘণ্টাচারেক ওভাবে পড়েছিলেন তারক। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে মাঠ থেকে তাঁর দেহ উদ্ধার করেন। হাসপাতালেও নিয়ে আসা হয়েছিল তারককে। কিন্তু চিকিৎসার কোনও সময়ই ছিল না। হাসপাতালে আনার পর পরই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সেরা শিরোনাম

Indranil Sen Arrested: জালে ইন্দ্রনীল, নজরে এবার প্রাক্তন মন্ত্রীর মোবাইল ফোন, কার সঙ্গে টাকার লেনদেন হয়েছিল? পুলিশ জানাল...
জালে ইন্দ্রনীল, নজরে এবার প্রাক্তন মন্ত্রীর মোবাইল ফোন, কার সঙ্গে টাকার লেনদেন হয়েছিল? পুলিশ জানাল...
West Bengal News Live : পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
Abhishek Banerjee : জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
Dilip Ghosh : 'জন্মদিন রাস্তায় কেন ... এত বড় নেতা', অভিষেকের অভিযোগে পাল্টা দিলীপ
'জন্মদিন রাস্তায় কেন ... এত বড় নেতা', অভিষেকের অভিযোগে পাল্টা দিলীপ

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget