এক্সপ্লোর

Paschim Medinipur: কালবৈশাখীর ঝড়ে রাস্তার উপর থাকা তোরণ ভেঙে মৃত্যু যুবকের

Kalbaisakhi- তীব্র গরমের পর শনিবার সন্ধ্যেতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে আছড়ে পড়ে কালবৈশাখী সহ তীব্র ঝড়। আর এই ঝড়ের দাপটে ভেঙ্গে পড়ে জাতীয় সড়ক সহ রাজ্য সড়কের লোকেশন মার্কিং লোহার তোরণ।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: তীব্র গরম কাটিয়ে অবশেষে স্বস্তি রাজ্যবাসীর। কলকাতাসহ নানা জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি (Kalbaisakhi)। আর তারইমাঝে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) খড়গপুরে। রাস্তার উপরে থাকা তোরণ ভেঙে তার নিচে চাপা পড়ে প্রাণ হারালেন এক যুবক।

কালবৈশাখী ঝড়ে মৃত্যু যুবকের-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তীব্র গরমের পর শনিবার সন্ধ্যেতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে আছড়ে পড়ে কালবৈশাখী সহ তীব্র ঝড়। আর এই ঝড়ের দাপটে ভেঙ্গে পড়ে জাতীয় সড়ক সহ রাজ্য সড়কের লোকেশন মার্কিং লোহার তোরণ। জানা যাচ্ছে, খড়গপুর লোকাল থানার চাঙ্গুয়াল এলাকায় তোরণ ভেঙ্গে তার নিচে চাপা পড়ে মৃত্যু হল এক বাইক চালকের। ঘটনায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় খড়গপুর জামনা রাজ্য সড়ক। জানা গিয়েছে, মৃত যুবকের নাম অনুপ হুই। বছর বত্রিশের এই যুবকের মৃত্যুর ঘটনার পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় খড়গপুর জামনা রাজ্য সড়কে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ভেঙে পড়া তোরণ সরিয়ে দেয় । পাশাপাশি যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতাল পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন - West Midnapore News: তালা বন্ধ ক্লাসরুম, বারান্দায় বসে পরীক্ষা ক্ষুদে পড়ুয়াদের

প্রসঙ্গত, কালও দক্ষিণবঙ্গের একাংশে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পাশাপাশি ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহারে। পাশপাশি আজ থেকে বুধবার পর্যন্ত রাজ্যে দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ধীরে হলেও শুরু হয়েছে আবহাওয়ার পরিবর্তন। আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি আগামী কয়েকদিন। অন্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। জানা গিয়েছে, পুবালি হাওয়ার দাপটে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। এর ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় বৃষ্টি হচ্ছে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী সপ্তাহের শুরুর দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget