এক্সপ্লোর

Pashchim Bardhaman: দাদা-বৌদির ঝামেলা মেটাতে গিয়ে নিহত ভাই, জামুড়িয়ার ঘটনায় চাঞ্চল্য

Pashchim Bardhaman News: পুলিশ সূত্রে দাবি, ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। '২-৩ রাউন্ড গুলি চালিয়েছিল। তদন্ত করে দেখা হচ্ছে কীভাবে ঘটল, কেন ঘটল?'

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: দাদা-বৌদির সাংসারিক ঝামেলা (family problem) মেটাতে গিয়ে প্রাণ গেল ভাইয়ের (brother death)। দাদার গুলিতে নিহত ভাই। চাঞ্চল্যকর অভিযোগ পশ্চিম বর্ধমানের (Pashchim Bardhaman) জামুড়িয়ায়। খুনে অভিযুক্ত দাদাকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার (arrested) করেছে পুলিশ। 

পারিবারিক ঝামেলায় মৃত ভাই

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, পুরুলিয়ার আদ্রা, নদিয়ার নাকাশিপাড়ার পর এবার পশ্চিম বর্ধমানের জামুড়িয়া। ফের শ্যুটআউট রাজ্যে। দাদা-বৌদির মধ্যে ঝামেলা মেটাতে গিয়ে নিহত ভাই। রাগের মাথায় ভাইকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। ঘটনায় হতভম্ব পরিবার। পরিবারে কান্নার রোল। অভিযুক্ত দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে দাবি, ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি তথাগত পাণ্ডে বলেন, 'ঝগড়া হয়েছে। পারিবারিক বিবাদ। এক বাড়িতে সবাই থাকেন। এক ভাই পাশের দোকান থেকে আর্মস এনে আর এক ভাইকে গুলি করে। ধরা পড়েছে। আর্মস পাওয়া গেছে। ২-৩ রাউন্ড গুলি চালিয়েছিল। তদন্ত করে দেখা হচ্ছে কীভাবে ঘটল, কেন ঘটল?'

ঠিক কী ঘটেছিল?

বুধবারের বেলা তখন প্রায় ১২টা। নিহতের পরিবার সূত্রে খবর, শেখ হায়দরের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া হচ্ছিল। তা দেখে থামাতে যান পরিবারের বাকিরা। অভিযোগ, তাতে ক্ষিপ্ত হয়ে নিজের দোকান থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে গুলি চালাতে শুরু করেন শেখ হায়দর। ছোট ভাই বাব্বন আনসারি দাদাকে আটকাতে গেলে, হায়দর তাঁর মাথায় ও বুকে গুলি করেন বলে অভিযোগ। 

আরও পড়ুন: Nadia News: ছিনতাই করতে গিয়ে ধরা পড়ল যুবক, সিসিটিভিতে বন্দি হল গোটা ঘটনা

শ্রীপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে শেখ হায়দরকে গ্রেফতার করে। বাব্বনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহতের বাবা মহম্মদ আকবর বলেন, 'বলেছিল মিঞাঁ-বিবি ঝামেলা করছ কেন? তাতে বলল আমরা ঝামেলা করি তোমাদের তাতে কী। সেই রাগেই গুলি করে দিল।'

নিহতের বড় দাদা মহম্মদ আসগরের কথায়, 'বন্দুক বের করে গুলি করে দিল। ভাইয়ের মাথায় ও বুকে গুলি লাগে।' পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র পরীক্ষা করে দেখা হচ্ছে। সেটি কী করে অভিযুক্তর কাছে এল দেখা হচ্ছে তাও। 

সেরা শিরোনাম

Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget