এক্সপ্লোর

Nadia News: ছিনতাই করতে গিয়ে ধরা পড়ল যুবক, সিসিটিভিতে বন্দি হল গোটা ঘটনা

Snatching: গোটা ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরাতে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে নদিয়ার চাপড়ার শ্রীনগর এলাকায়।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: ছিনতাই (Snatching) করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। গোটা ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরাতে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে নদিয়ার (Nadia) চাপড়ার শ্রীনগর এলাকায়।

ছিনতাই করতে গিয়ে আটক যুবক-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদিয়ার চাপড়াপ শ্রীনগর এলাকার বাসিন্দা তাপস সাহা একটি মোবাইল নেটওয়ার্ক সংস্থার ডিস্ট্রিবিউটার। তিনি জানাচ্ছেন, এদিন রাতে তিনি নিজের দোকানে বসে কাজ করছিলেন। সেই সময়ই হঠাৎ এক যুবক দোকানে ঢুকে পড়ে। তার মুখ গামছা দিয়ে ঢাকা ছিল। দোকানে ঢুকেই সে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। দুজনের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। তাপস সাহার চিৎকারে আশেপাশের দোকানদাররা দৌড়ে আসেন। তাঁরা এসে ওই যুবককে ধরে ফেলেন। দ্রুত খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে নিয়ে যায়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে যে, ধৃত ওই যুবকের নাম বিষ্ণু ঘোষ। অভিযুক্তর বাড়ি নাকাশিপাড়ার বেথুয়াডহরিতে। সে একটি ফাইনান্স কোম্পানিতে কাজ করে। দীর্ঘদিন ধরে সে মানসিক অবসাদে ভুগছিল। এদিন দোকানে সে ছিনতাই করতে এসে থাকতে পারে। ছিনতাই করতে গিয়ে দোকানে লোক দেখেই সে এই কাণ্ড করে থাকতে পারে বলে অনুমান। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন - Nadia News: অন্ধকার পুকুরপাড়ে কলাগাছের ঝোপের আড়ালে কী ওটা? আতঙ্ক নদিয়ায়

অন্যদিকে, নদিয়ার নাকাশিপাড়ার মাঝের গ্রামে শ্যুটআউট। গুলিবিদ্ধ এক স্বর্ণ ব্যবসায়ী। স্থানীয় সূত্রে খবর, বেথুয়াডহরিতে সোনার দোকান বন্ধ করে রাত পৌনে ৯টা নাগাদ বাইকে চড়ে নিশ্চিন্তপুরের বাড়িতে ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী সাক্ষীগোপাল বিশ্বাস। অভিযোগ, সুলতানপুরে একটি কালভার্টের কাছে দুই দুষ্কৃতী ব্যবসায়ীকে গুলি করে তাঁর বাইক নিয়ে চম্পট দেয়। ব্যবসায়ীর বুকের ডানদিকে গুলি লাগে। তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। 

সেরা শিরোনাম

আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
Indonesia Train Accident: রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget