এক্সপ্লোর

Joka-Taratala Metro: আজ থেকে শুরু জোকা-তারাতলা মেট্রো রুটে যাত্রী পরিষেবা

এই রুটে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা ও সর্বোচ্চ ভাড়া ২০ টাকা। আপাতত এক লাইনে একটি ট্রেন গন্তব্যে পৌঁছলে তবেই পরবর্তী ট্রেন ছাড়বে।

কলকাতা: আজ থেকে জোকা(Joka)-তারাতলা (Taratala) মেট্রো রুটে যাত্রী পরিষেবা শুরু হল। প্রথম দিন মেট্রোয় উঠতে উৎসাহীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সোম থেকে শুক্র সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে জোকা-তারাতলা মেট্রো। প্রথম পর্যায়ে সাড়ে ৬ কিলোমিটার যাত্রাপথে রয়েছে ৬টি স্টেশন। জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। এই রুটে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা ও সর্বোচ্চ ভাড়া ২০ টাকা। আপাতত এক লাইনে একটি ট্রেন গন্তব্যে পৌঁছলে তবেই পরবর্তী ট্রেন ছাড়বে। প্রথম দিন জোকা-তারাতলা মেট্রোতে সওয়ার হলেন পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। 

শিলান্য়াসের ১২ বছরেরও বেশি সময় পর চালু হল জোকা-তারাতলা মেট্রো পরিষেবা। মা মারা যাওয়ায় কলকাতায় না এসে, গুজরাত থেকেই ভার্চুয়ালি মেট্রো পরিষেবার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েও মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিলেন এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল তাঁর উদ্যোগেই। 

নতুন বছর শুরুর ঠিক মুখে নিউ ইয়ার গিফট পেল বাংলা। চালু হল বহু প্রতীক্ষিত জোকা-তারাতলা মেট্রো পরিষেবা। কলকাতায় এসে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গেই জোকা-তারাতলা মেট্রো পরিষেবা সূচনা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। 

কিন্তু মা মারা যাওয়ায়, নরেন্দ্র মোদির কলকাতা সফর বাতিল হয়। শেষ পর্যন্ত ভার্চুয়ালি মেট্রো পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ২০১০ সালের ২২ সেপ্টেম্বর জোকা-বিবাদি বাগ মেট্রো প্রকল্পের শিলান্যাস করেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। তখন রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে প্রকল্পটি জোকা-ধর্মতলা করা হয়।

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সূচনালগ্নে সেই প্রসঙ্গ উঠে এসেছে মুখ্যমন্ত্রীর কথায়।  হাওড়া স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন, তাঁর উদ্যোগেই শুরু হয়েছিল এই মেট্রো প্রকল্প। 

প্রথম পর্যায়ে সাড়ে ৬ কিলোমিটার যাত্রাপথে মেট্রো পরিষেবা চালু হল। জোকা-তারাতলা রুটে রয়েছে ৬টি স্টেশন। জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। এই রুটে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা ও সর্বোচ্চ ভাড়া ২০ টাকা। শুক্রবার আনুষ্ঠানিক সূচনা হলেও, জোকা-তারাতলা রুটে বাণিজ্যিক ভাবে মেট্রো পরিষেবা শুরু হতে পারে ২ জানুয়ারি থেকে। 

মেট্রোরেল সূত্রে খবর, মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বাকি অংশের কাজও দ্রুত গতিতে চলছে। খুব শিগগিরই তা চালু হয়ে যাবে। 

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget