এক্সপ্লোর

Passport Scam: পাসপোর্ট জালিয়াতির তদন্তে কোর্টে প্রশ্নের মুখে পুলিশ,'যাদের ভেরিফিকেশনের দায়িত্ব, তারা ধরা পড়বেন?'

Court On Police On Passport Scam: পাসপোর্ট জালিয়াতির তদন্তে কোর্টে প্রশ্নের মুখে পুলিশ

কলকাতা: 'নথি ভেরিফিকেশন ছাড়াই কীভাবে এত পাসপোর্ট ইস্যু?চক্র চলছে, যারা গ্রেফতার, তারা চক্রে সামিল, মাথারা কোথায়? জাল নথিতে কীভাবে পাসপোর্ট? যাদের ভেরিফিকেশনের দায়িত্ব, তারা ধরা পড়বেন?', পাসপোর্ট জালিয়াতির তদন্তে কোর্টে প্রশ্নের মুখে পুলিশ । 'তদন্ত চলছে, কয়েকজন গ্রেফতার, সবকিছুই দেখা হচ্ছে', পাসপোর্ট-কাণ্ডে আলিপুর কোর্টে দাবি তদন্তকারী অফিসারের।

জাল পাসপোর্টকাণ্ডে গ্রেফতারির সংখ্যা বাড়ছে। চক্রের জাল কতদূর ছড়িয়ে, এত বড় চক্রের কিংপিন কে বা কারা, তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। সম্প্রতি আদালতে সরকারি আইনজীবী দাবি করেছিলেন, ৭৩ জন বাংলাদেশের নাগরিকের হাতে ভারতের পাসপোর্ট পৌঁছে গিয়েছে। পুলিশ সূত্রের দাবি ছিল, সংখ্য়াটা আড়াইশোও হতে পারে। জাল পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের নিয়ে জঙ্গিরা ভারতে ঢুকে যায়নি তো? সেক্ষেত্রে দেশের নিরাপত্তা নিয়ে আশঙ্কা রয়েছে। তাই জাল পাসপোর্ট নিয়ে উদ্বিগ্ন পুলিশও। 

পাসপোর্ট জালিয়াতির কিংপিন সমরেশ বিশ্বাসের বাংলাদেশেও নেটওয়ার্ক! ভারতীয় জাল পাসপোর্ট ও নথি তৈরির নেটওয়ার্ক ছড়িয়ে বাংলাদেশেও। সূত্র মারফত খবর, বাংলাদেশে যাতায়াত ছিল বারাসাত থেকে ধৃত সমরেশের।'টাকার বিনিময়ে কারা ভারতে ঢুকতে চায়, তাদের তথ্য জানতেই বাংলাদেশে যেতেন সমরেশ। সমরেশের হয়ে বাংলাদেশে কাজ করে একাধিক এজেন্টও', গ্রেফতারির আগেরদিনই বাংলাদেশ থেকে ভারতে ফেরেন সমরেশ।

১২ ডিসেম্বর বারাসাতে হানা দিয়ে সমরেশের ছেলেকে গ্রেফতার করে SOC। তারপরদিনই ভারতে ফেরেন সমরেশ, ১৪ তারিখ গ্রেফতার। সূত্র মারফত খবর, সমরেশের মোবাইল ফোনের কল লিস্ট থেকেই সমরেশের বাংলাদেশ যোগ স্পষ্ট । সমরেশ-যোগে হাওড়া ও হুগলি জেলাতেও ছড়িয়েছে জাল পাসপোর্ট চক্র। কলকাতা পুলিশের নজরে হাওড়ার আমতা, হুগলির আরামবাগ, ভদ্রেশ্বরের পাসপোর্ট সেবা কেন্দ্র। হাওড়া ও হুগলি থেকেও ভুয়ো নথি ব্যবহার করে জাল পাসপোর্ট তৈরি হয়েছে, অনুমান তদন্তকারীদের। জাল পাসপোর্ট চক্রে সমরেশের এক শাগরেদেরও খোঁজ পেয়েছে পুলিশ। মনোজ গুপ্ত নামে সমরেশের শাগরেদের নামে লুকআউট নোটিস জারি করতে চলেছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন, 'TMC নেতার মারে হাসপাতালে মহিলা-সহ ৪..', চোপড়ার পরে এবার মালদায় আরেক 'JCB'!

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget