এক্সপ্লোর

Bankura News: দ্বারকেশ্বর নদে ভয়ঙ্কর ভাঙন, আতঙ্কে ঘুম ছুটেছে তীরবর্তী বাসিন্দাদের

Dwarkeswar River Erosion: দ্বারকেশ্বর নদে ভয়ঙ্কর ভাঙনের ফলে প্রবল আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের বীরসিংহপুর গ্রামের বাসিন্দারা। ইতিমধ্যে ১০টি পরিবারকে সরিয়ে নিয়ে গেছে প্রশাসন।

পূর্ণেন্দু সিংহ, ওন্দা: কথায় আছে নদীর ধারে বাস, চিন্তা ১২ মাস। এখন এই প্রবাদই সত্যি হয়েছে বাঁকুড়ার (Bankura) ওন্দার বীরসিংহপুর (Birsinghpur) গ্রামের দ্বারকেশ্বর নদের তীরবর্তী এলাকার বাসিন্দাদের জীবনে। আতঙ্কে ঘুম উড়ে গেছে চোখ থেকে। দ্বারকেশ্বর নদের ভয়ঙ্কর ভাঙনের (Dwarkeswar River Erosion) ফলে ইতিমধ্যেই তীরবর্তী বীরসিংহপুর গ্রামের ১০টি পরিবারকে নদের পাড় থেকে সরিয়ে স্থানীয় একটি স্কুলে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের তরফে।

আরও পড়ুন: Best Tourism Village: দেশের 'সেরা পর্যটন গ্রাম' মুর্শিদাবাদের বড়নগর, আসুন দেখেনি কী কী রয়েছে সেখানে

স্থানীয় সূত্রে জানা গেছে,  বেশ কয়েকদিনের টানা বর্ষণের জেরে ফুলে-ফেঁপে উঠেছে দ্বারকেশ্বর নদ। আর এই নদ ফুলে-ফেঁপে উঠে নদের পাড় ক্ষয়ে ক্ষয়ে ক্রমশ এগিয়ে আসছে বীরসিংহপুর গ্রামের দিকে। দুদিন ধরে প্রবল জলস্রোতের ভয়ঙ্কর গ্রাসে চাষের জমি ও নদের পাড়ের গাছ, সব কিছুই দ্বারকেশ্বর নদের গর্ভে বিলীন হয়েছে। প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে নদের ভাঙনের আতঙ্কে দ্বারকেশ্বরের পাশে বীরসিংহপুর গ্রামে বসবাসকারী পরিবারগুলির রাতের ঘুম ছুটেছে। 

আরও পড়ুন: Howrah Flood: ডিভিসির ছাড়া জলে অবনতি বন্যা পরিস্থিতির, পুজোর মুখে হাওড়ায় গৃহহীন ৪০ হাজার

ইতিমধ্যেই নদের পাড়ের ১০টি পরিবারকে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসা হয়েছে। সেখানেই আপাতত প্রশাসনিক উদ্যোগে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। গ্রামের মানুষ এখন রীতিমতো আতঙ্কে রয়েছে। মাঝে মধ্যেই ভাঙনের ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠছে গোটা এলাকা। দ্রুত ভাঙন রোধ না করলে বিলীন হয়ে যাবে গ্রাম। এখন এটা আশঙ্কা বীরসিংহপুর গ্রামের মানুষদের। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রশাসনের দিকেই তাকিয়ে গ্রামের মানুষজন। ইতিমধ্যেই নদের পাড়ের বসবাসকারী পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে প্রশাসন। পাশাপাশি ভাঙন কীভাবে রোধ করা যায় তা নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

প্রসঙ্গত উল্লেখ্য, ডিভিসির জলে ইতিমধ্যে ভয়ানক পরিস্থিতি হাওড়া জেলার উদয়নারায়ণপুর ও আমতা ব্লকে। সেখানকার ১১২টি গ্রাম জলমগ্ন হয়ে ৪০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। পরে বৃষ্টি হলে পরিস্থিতি কী হবে তার চিন্তায় আকুল সেখানকার বাসিন্দারা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Suvendu Adikari: স্বাস্থ্য দফতরের দুর্নীতি নিয়ে সরব শুভেন্দু, কী কী অভিযোগ বিরোধী দলনেতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Howrah Station New Platform: আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
Selling Property, Tax Rule: সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা
সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget