এক্সপ্লোর

Maheshtala News: ১০ বছরেও মেটেনি নিকাশির সমস্যা, বাঁশ বেঁধে পথ অবরোধ মহেশতলায়

Maheshtala Agitation: বারবার প্রতিশ্রুতি দিলেও মহেশতলার দুটি ওয়ার্ডে নিকাশি ব্যবস্থার বেহাল দশা কাটেনি। এর প্রতিবাদে বৃহস্পতিবার বাঁশ বেঁধে রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা।

জয়ন্ত রায়, মহেশতলা: দশ বছরেও মেটেনি সমস্যা। শেষ পর্যন্ত মহেশতলার (Maheshtala) বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদে বাঁশ বেঁধে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার কুড়ি এবং বাইশ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি পাড়া সম্পূর্ণরূপে জলমগ্ন। ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে পথচলতি মানুষদের। 

স্থানীয়দের দাবি, হালকা বৃষ্টি শুরু হওয়ার পর থেকে দীর্ঘ তিন মাস ধরে তাঁরা জলমগ্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। প্রত্যেকবার সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও কোনবারই পরিস্থিতির স্থায়ী সমাধান হয়নি। ওই দুটি ওয়ার্ডের পৌরমাতা ভোটের সময় ছাড়া কোনদিনই তাঁদের এলাকায় আসেন না। লোকসভা ভোটের প্রাক্কালেও তিনি স্থানীয় বাসিন্দাদের কথা দিয়েছিলেন রাস্তা এবং ড্রেনের পাশাপাশি খাল সংস্কার করবেন, কিন্তু তা আজও হয়ে ওঠেনি। এর ফলে স্কুল পড়ুয়া থেকে নিত্যযাত্রী সবাই অসুবিধায় পড়ছেন। এমনকী গৃহস্থের ঘরেও ঢুকে যাচ্ছে নোংরা পচা জল। 
একরকম বাধ্য হয়েই পচা জলের মাঝখানে থাকা পুরসভার কল থেকে নলবাহিত পানীয় জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: Jalpaiguri News: 'জলাশয় বুজিয়ে বহুতলের পরিকল্পনা প্রোমোটারের..', মুখ্যমন্ত্রীকে অভিযোগ পরিবেশ কর্মীর

তাই বাধ্য হয়েই কুড়ি নম্বর ওয়ার্ডের কয়ালপাড়া,বেগ পাড়া, নিশ্চিন্তপুর ও শেখপাড়ার বাসিন্দারা বৃহস্পতিবার রাস্তায় বাস বেঁধে অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধের সিদ্ধান্ত নেন। দুপুর একটা থেকে চলছে এই অবরোধ। আকড়া স্টেশন থেকে বাটানগর যাওয়ার এটিই একমাত্র স্বল্প সময়ের লিঙ্ক রোড।

ঘটনাস্থলে মহেশতলা পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরমাতা শুভ্রা চক্রবর্তী না এলেও তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি সংবাদমাধ্যমকে জানান প্রত্যেক বছরই এখানে জল জমে, প্রত্যেকবারই তা নিষ্কাশনের ব্যবস্থাও করা হয়। তবে যতদিন না পর্যন্ত গোবরা খালের আমুল সংস্কার হচ্ছে ততদিন পর্যন্ত স্থায়ী সমাধান সম্ভব নয়। শীঘ্রই সেই কাজ মহেশতলা পুরসভা শুরু করবে। কেউ কেউ তা আগাম জানতে পেরেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পথ অবরোধ করেছেন। তাঁরা বাসিন্দাদের এটা বোঝাতে চাইছেন যে তাঁদের আন্দোলনের ফলেই পুরসভা এই ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Hooghly News: 'ধর্মতলায় যেতে হবে.', হাওড়া স্টেশন থেকে ছবি তুলে ফেরার দিন শেষ, ২১ জুলাইয়ের আগে স্পষ্ট বার্তা

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget