এক্সপ্লোর

Petrol Diesel Price : কমছে জ্বালানির দাম, কলকাতায় কত দামে আজ মিলবে পেট্রোল-ডিজেল ?

Petrol Diesel Price Today : কলকাতায় লিটারে ৫ টাকা ৮২ পয়সা কমে পেট্রোলের নতুন দাম হল ১০৪ টাকা ৬৭ পয়সা। লিটারে ১১ টাকা ৭৭ পয়সা কমল ডিজেলের দাম।

কলকাতা : পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) ওপর এক্সাইজ ডিউটি কমাল কেন্দ্র। এর ফলে, আজ থেকে কমছে জ্বালানির দাম। বৃহস্পতিবার কলকাতায় লিটারে ৫ টাকা ৮২ পয়সা কমে পেট্রোলের নতুন দাম হল ১০৪ টাকা ৬৭ পয়সা। লিটারে ১১ টাকা ৭৭ পয়সা কমল ডিজেলের (Diesel Price) দাম। কলকাতায় ডিজেলের দাম দাঁড়াল ৮৯ টাকা ৭৯ পয়সা।

গ্রাহকদের স্বার্থে রাজ্যগুলির কাছেও পেট্রোল-ডিজেলে ভ্যাট কমানোর আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এরপরই পেট্রোল-ডিজেলে ভ্যাট কমিয়েছে গুজরাত, অসম, ত্রিপুরা, কর্ণাটক, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ড, বিজেপি শাসিত এই সাত রাজ্য। পেট্রোল-ডিজেলে ভ্যাট কমিয়েছে সিকিম সরকারও। 

অবশেষে মূল্যবৃদ্ধির তীব্র জ্বালা থেকে মিলেছ আংশিক স্বস্তি। দীপাবলির মুখে দেশজুড়ে উপ নির্বাচনে ধাক্কার পরের দিন পেট্রোল-ডিজেলের ওপর কর কমানোর সিদ্ধান্ত নেয় মোদি সরকার। পেট্রোলের ওপর এক্সাইজ ডিউটি লিটার প্রতি ৫ টাকা। এবং ডিজেলের ওপর ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। এবার কি রাজ্য সরকারও নিজেদের কর কমানোর পথে হাঁটবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

ভারতে পেট্রোল-ডিজেলের দাম ইতিহাস তৈরি করেছে! জ্বালানির জ্বালায় জ্বলছে দেশবাসী। লাগাতার বাড়ছে পেট্রো-ডিজেল-রান্নার গ্যাসের দাম। বুধবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১১০ টাকা ৪০ পয়সা। ডিজেলের দাম ১০১ টাকা ৫৬ পয়সা প্রতি লিটার। ঘরোয়া রান্নার গ্যাসের দাম বাড়তে বাড়তে ৯২৬ টাকা হয়ে গেছে! এই ভয়ঙ্কর পরিস্থিতির জেরে কড়া সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার!

আর এই প্রেক্ষাপটেই জ্বালানির জ্বালা কিছুটা হলেও জুড়োতে, কর কিছুটা কমানোর পথে হাঁটল তারা।  পেট্রোলের ওপর এক্সাইজ ডিউটি লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের ওপর ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র।

রবি মরশুমে, কৃষকদের সুবিধার্থেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্র। পেট্রোপণ্য এখনও জিএসটির আওতায় আসেনি। তাই কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের ওপর এক্সাইজ ডিউটি অর্থাৎ উৎপাদন শুল্ক নেয়। 

রাজ্য সরকার পেট্রোপণ্যের ওপর ভ্যাট বসিয়ে কর আদায় করে  এই পরিস্থিতিতে কেন্দ্র তার করের পরিমাণ কিছুটা কমানোর পর এবার। রাজ্য সরকারগুলির কাছে, পেট্রোল-ডিজেলে ভ্যাট কমানোর আবেদন করেছে। এখন প্রশ্ন হল রাজ্য সরকার কি এবার কর ছাঁটাই করে মানুষকে সুরাহা দেওয়ার চেষ্টা করবে?

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পেট্রোল-ডিজেলের ওপর ১ টাকা সেস কমায় পশ্চিমবঙ্গ সরকার। ফেব্রুয়ারি মাসেই কংগ্রেস শাসিত ছত্তীসগঢ় সরকার পেট্রোলের ওপর ১২ টাকা এবং ডিজেলের ওপর ৪ টাকা ভ্যাট কমিয়েছিল। গত মার্চ মাসে লোকসভায়, একটি প্রশ্নের লিখিত উত্তরে, তৎকালীন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, গত ছ’বছরে মোদি সরকারের পেট্রোল-ডিজেলের কর বাবদ আয় বেড়েছে ৩০০ শতাংশ। ২০১৪ সালে ডিজেলের ওপর মনমোহন সরকার এক্সাইজ ডিউটি নিত ৩ টাকা ৫৬ পয়সা। এখন মোদি সরকার নেয় প্রায় ৩২ টাকা। অর্থাৎ‍ ইউপিএ সরকারের তুলনায় পেট্রোলের ওপর এক্সাইজ ডিউটি ৮০০ শতাংশ বেড়েছে। আর ডিজেলের ওপর বেড়েছে প্রায় আড়াইশো শতাংশ!

সম্প্রতি কংগ্রেসের তরফে পরিসংখ্যান দিয়ে দাবি করা হয়। ২০১৪ সালে যখন কেন্দ্র থেকে কংগ্রেস চলে যাচ্ছে, তখন গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৪১০ টাকা। আর এখন তার দাম ৯২৬ টাকা! পেট্রোলের দাম ২০১৪ সালে কংগ্রেস সরকার যাওয়ার সময় ছিল ৭১ টাকা ৫০ পয়সা। তা এখন মোদি সরকারের আমলে বেড়ে হয়েছে ১১০ টাকা ৪০ পয়সা! আর ডিজেলের দাম ২০১৪ সালে ছিল ৫৭ টাকা। সেটাই এখন বেড়ে হয়েছে ডিজেলের দাম ১০১ টাকা ৫৬ পয়সা প্রতি লিটার।! এই পরিস্থিতিতে কর কমাল কেন্দ্রীয় সরকার।

 

সেরা শিরোনাম

CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CPM Book Stall : সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget