এক্সপ্লোর

Fuel Prices Hiked Again : লাগামছাড়া হয়েছে মাছ-মাংস, চালের দাম, জেনে নিন বাজার দর

Petrol, Diesel Prices Hiked Again : সবকিছুই অগ্নিমূল্য। কীভাবে সংসার চলবে, তা নিয়েই আতান্তরে পড়েছে সবাই।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : ফের বাড়ল পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel ) দাম। এই নিয়ে ১৪ দিনে ১২ বার দাম বাড়ল জ্বালানির (Petrol, Diesel Prices Hiked Again ) । সেইসঙ্গে দেশে সর্বকালীন রেকর্ড হল পেট্রোলের দামের। ডিজেলের দামও ১০০ ছুঁই ছুঁই। লিটারপ্রতি ৪২ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ১১৩ টাকা ৪৫ পয়সা। ৪০ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৯৮ টাকা ২২ পয়সা।

দেখা যাচ্ছে, এই ১৪ দিনে পেট্রোলের দাম বেড়েছে লিটারপ্রতি ৮ টাকা ৭৮ পয়সা। একই সময়ে ডিজেলের দাম বেড়েছে ৮ টাকা ৪৩ পয়সা।  এই পরিস্থিতিতে হুড়মুড়িয়ে বাড়ছে বাজার দর। বাজারে গেলেই হাতে ছ্যাঁকা মধ্যবিত্তের। 

রান্নার গ্যাসের দাম হাজার টাকা ছুঁইছুঁই
ভর্তুকিযুক্ত অর্থাৎ, রান্নার গ্যাসের দাম হাজার টাকা ছুঁইছুঁই। মার্চে সিলিন্ডার পিছু ৫০ টাকা বেড়ে তা ৯৭৬ টাকা হয়েছে। অন্যদিকে, বাণিজ্যিক গ্যাসের দাম আড়াই হাজারের দিকে এগোচ্ছে। গ্যাসের দাম যেভাবে বাড়ছে, তাতে হেঁশেল সামলানোই দায় হয়ে উঠেছে মধ্যবিত্তদের।

টালা পার্কের বাসিন্দা রত্না মুখোপাধ্যায় জানালেন, সব কিছুর খরচ বাঁচিয়ে কীভাবে বেড়ে চলা গ্যাসের দাম সামলাবেন তারই হিসেব কষছেন এই গৃহবধূ। এবিপি আনন্দকে জানালেন, ' বাজেট আছে তো সংসারের। গ্যাসের জন্য যখন হাজার টাকা দিতে হচ্ছে , তখন বাকি দিক সামলানো মুশকিল' 

লাগামছাড়া হয়েছে মাছ-মাংসের দাম
আর জ্বালানির দাম বাড়ায়, সরাসরি তার প্রভাব পড়েছে বাজারেও। বাজারে গিয়ে হাতে ছ্যাঁকা লাগার জোগাড়। শাক-সবজি তো বটেই, লাগামছাড়া হয়েছে মাছ-মাংসের দামও। কাটা মুরগির মাসের দাম কেজিতে হয়েছে ২২০ থেকে ২৩০ টাকা। মানিকতলা বাজারে আসা এক ক্রেতা বলছেন, ২ বছরে আহামরি মাইনে বাড়েনি, খরচ বেড়েই চলেছে !

চালের দাম বেড়েছে
খুচরো বাজারে চালের দাম বেড়েছে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা।  সরষের তেল লিটারপ্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। সয়াবিন, সূর্যমুখী, পাম তেলও ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এইসব তেলের দাম লিটারে বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা।  
সবমিলিয়ে যে গতিতে সবকিছুর দাম বাড়ছে, তা দেখে জনসাধারণের এখন প্রশ্ন একটাই আদৌ কি কমবে দাম? 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget