এক্সপ্লোর

Jalpaiguri News: একাধিক জেলায় ঊর্ধ্বমুখী সংক্রমণ, বিধিভঙ্গের ছবি জলপাইগুড়ির বাজারে

Jalpaiguri News Update: কেউ হিসেব সারছেন খোলা মুখে। কেউ গল্প করছেন খোশমেজাজে। কেউ আবার হনহন করে বাজার সেরে ফিরছেন সেই মাস্কহীন মুখে (No mask)। কিন্তু ক্যামেরা দেখলেই, সবার ভাল সাজার চেষ্টা।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: গোটা রাজ্যের (West Bengal) পাশাপাশি ভয় ধরাচ্ছে জেলার সংক্রমণ চিত্রও। তারপরও একাংশের উদাসীনতায় ঘাটতি নেই। বিধিভঙ্গের ছবি দেখা গেল জলপাইগুড়ির (Jalapaiguri) বাজারগুলিতে। একই ছবি দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলা উত্তর ২৪ পরগনার বারাসাতের কাছারি মাঠের বাজারে। 

কেউ হিসেব সারছেন খোলা মুখে। কেউ গল্প করছেন খোশমেজাজে। কেউ আবার হনহন করে বাজার সেরে ফিরছেন সেই মাস্কহীন মুখে। কিন্তু ক্যামেরা দেখলেই, সবার ভাল সাজার চেষ্টা। খোলা মুখ ঢাকছে মাস্কে।  এই ছবি, জলপাইগুড়ির অন্যতম জনবহুল দিনবাজার মার্কেটের। এতক্ষণ মাস্ক পরেননি কেন? প্রশ্ন করতেই হাজির অজুহাত। দেখে বোঝার উপায় নেই বুধবার দেশে করোনায় আক্রান্তের সংখ্যাটা দুলক্ষের দোরগোড়ায়। মঙ্গলবারের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে মৃত্যুর সংখ্যা।

দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। পাল্লা দিয়ে দৈনিক সংক্রমণ বাড়ছে এ রাজ্যেও। শুধু দেশ বা রাজ্যই নয়, ভয় ধরাচ্ছে জেলার পরিস্থিতিও।  কিন্তু, করোনা সংক্রমণের ভিড়ে এখনও একাংশের উদাসীনতা স্পষ্ট নজরে আসছে।  হাসপাতালে ভর্তি ১৯ জন, কিছু শিশুও রয়েছে। তা সত্ত্বেও হুঁশ ফিরছে না। জেলার দিনবাজার মার্কেটের ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক শিবম আগরওয়াল বলেন, “আমরা ক্রেতা বিক্রেতাদের বলছি কেউ মানছে কে মানছে। পরিস্থিতি না বদলালে প্রশাসন ব্যবস্থা নেবে।’’ উদাসীনতার একই ছবি ধরা পড়েছে জলপাইগুড়ি ও ধুপগুড়ি বাজার এলাকাতেও।  

আক্রান্ত ও মৃত্যুর নিরিখে কলকাতার পরেই দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। এই পরিস্থিতিতে আরও কড়া বিধিনিষেধের পথে হাঁটছে জেলা প্রশাসন। অশোকনগর কল্যাণগড় পুরসভা সূত্রে খবর, ৩১ জানুয়ারি পর্যন্ত পুর এলাকায় শুক্রবার ও শনিবার বাজার বন্ধ থাকবে। অন্যদিকে, সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায় হাবড়া পুর এলাকায় শুক্রবার সব বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। শনিবার জয়গাছির বস্ত্রহাটও বন্ধ থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।  একদিকে যখন সংক্রমণে রাশ টানতে কড়াকড়ির পথে হাঁটছে প্রশাসন, তখনও একাংশের উদাসীনতায় লাগাম পরানো যাচ্ছে না। বারাসাতের কাছারি মাঠের বাজারে বুধবারও বিধিভঙ্গের ছবি ধরা পড়ে।

আরও পড়ুন: North 24 Pargana News: চোরাপথে ভারতে ঢোকার সময়ে গ্রেফতার ৮ বাংলাদেশি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget