এক্সপ্লোর

Guwahati-NJP Vande Bharat Express : তৃতীয় বন্দে ভারত আজ পেতে চলেছে বাংলা, প্রধানমন্ত্রী করবেন উদ্বোধন

সোমবার, ২৯ মে, দুপুর ১২ টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে অসমের গুয়াহাটিগামী বন্দে ভারত ট্রেনটি উদ্বোধন করবেন।

Vande Bharat Express : রাজ্য পেল আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস। ছুটছে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে। সোমবার নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন। এই নিয়ে তৃতীয় বন্দে ভারত পেল রাজ্য। অসমের এটি প্রথম বন্দে ভারত। ভার্চুয়ালি বাংলা-অসম বন্দে ভারতের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

সোমবার, ২৯ মে, দুপুর ১২ টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে অসমের গুয়াহাটিগামী বন্দে ভারত ট্রেনটি উদ্বোধন করবেন। এটিই হতে চলেছে উত্তর-পূর্বের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস । এটি দেশের অষ্টাদশ বন্দে ভারত ট্রেন । বাংলার সঙ্গে উত্তর-পূর্বের সংযোগ বাড়াতে সাহায্য করবে এই বন্দে ভারত।  প্রধানমন্ত্রী  রবিবার ট্যুইট করে উদ্বোধনের কথাটি জানান। 

গত ২১ মে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান হয় । এদিন সকাল ৬টা ১০-এ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা দেয় রাজ্যের তৃতীয় সেমি হাইস্পিড ট্রেন। এর হাত ধরেই উত্তর-পূর্ব ভারতে সূচনা হয় বন্দে ভারতের।  নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রাপথে পড়বে নিউ কোচবিহার, বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, রঙ্গিয়া ও কামাখ্যা স্টেশন। 

 

এর আগেই বাংলায় দুটি রুটে এই সেমি হাইস্পিড ট্রেন চলাচল শুরু করেছে। হাওড়া-পুরী ও হাওড় - নিউ জলপাইগুড়ি, এই দুই রুটে চলে বন্দে ভারত এক্সপ্রেস। এবার নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি ছুটবে ট্রেনটি। নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পৌঁছতে ট্রেনটির সময় লাগবে ৫ ঘন্টা ৩০ মিনিটে । একই রুটে এখন যে যে ট্রেন চলে, তার মধ্যে দ্রুততমটি গন্তব্যে পৌঁছতে সময় লাগায় প্রায় ৬ ঘন্টা, ৩০ মিনিট। সপ্তাহে ছয় দিন চলবে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস ।

এটিই হতে চলেছে এই অঞ্চলের দ্রুততম ট্রেন যা যাত্রীদের এতটা উন্নত পরিবহন সুবিধা প্রদান করবে। বন্দে ভারত এক্সপ্রেস এই নির্দিষ্ট রুটে ১১০ কিমি/ঘন্টা গতিতে দৌড়বে।  তবে এই ট্রেনের ১৮০ কিমি/ঘন্টা গতিতে ছোটার ক্ষমতা আছে। ট্রেনের টিকিটের দাম এখনও সরকারিভাবে প্রকাশ করেনি। 

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বন্দে ভারত ট্রেনের উদ্বোধনের একদিন আগে, রবিবার, ২৮ মে গুয়াহাটি রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী গুয়াহাটি রেলওয়ে স্টেশনে ব্যাটারি-চালিত কার্ট পরিষেবারও উদ্বোধন করেন, যা বিশেষ ভাবে সক্ষমদের ও বয়স্ক যাত্রীদের অনেকটা সুবিধা দেবে। 

সেরা শিরোনাম

News Live Update : নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget