এক্সপ্লোর

Narendra Modi: ফের গোর্খাল্যান্ড-বার্তা মোদির! একযোগে আক্রমণে তৃণমূল, CPM

Lok Sabha Elections 2024: লোকসভা নির্বাচনের আগে ফের রাজ্য-রাজনীতিতে ফিরল গোর্খাল্যান্ড প্রসঙ্গ।

উজ্জ্বল মুখোপাধ্যায়, মলয় চক্রবর্তী ও বাচ্চু দাস: সরাসরি গোর্খাল্যান্ডের কথা মুখে না আনলেও, লোকসভা নির্বাচনের প্রাক্কালে পাহাড়বাসীকে ইঙ্গিতপূর্ণ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। পাহাড়বাসীর একাংশের দাবি পূরণে কেন্দ্র যে বদ্ধপরিকর তা বুঝিয়ে দিলেন তিনি। বললেন, "আমরা সমস্যা সমাধানের কাছকাছি রয়েছি।" এ নিয়ে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। তাদের দাবি, গোর্খাদের জন্য কেউ যদি উন্নয়ন ঘটিয়ে থাকেন, তিনি আসলে মমতা বন্দ্য়োপাধ্য়ায়। (Narendra Modi)

লোকসভা নির্বাচনের আগে ফের রাজ্য-রাজনীতিতে ফিরল গোর্খাল্যান্ড প্রসঙ্গ। শিলিগুড়ির সভায় সরাসরি গোর্খাল্যান্ডের কথা মুখে না বললেও,, পাহাড়বাসীর একাংশের এই দাবি পূরণে কেন্দ্র যে বদ্ধপরিকর তা বুঝিয়ে দিলেন মোদি। শনিবার তিনি বলেন, "আমার গোর্খা বাইবোনেদের যা সমস্যা রয়েছে, যে সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাঁদের, সব সময় তা নিয়ে সমবেদনাশীল BJP. আমরা সমস্যা সমাধানের কাছাকাছি রয়েছে।" (Lok Sabha Elections 2024)

মোদি আরও বলেন, "উত্তরবঙ্গের মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখার পাশাপাশি, সামাজিক বিভাজন তৈরির চেষ্টাও করা হয়েছে। কিন্তু BJP-র জন্য গোর্খা জনজাতি মানুষের উৎসাহ, রাজবংশী মানুষের সাহস এভং আদিবাসী মানুষজনের দৃঢ়তা এবং বাঙালির লেখনী শক্তিই বিকশিল বাংলা থেকে বিকশিত ভারতের চালিকা শক্তি।"

আরও পড়ুন: Abhijit Ganguly: অসম্ভব ভাল ফল করবে BJP, তৃণমূল মুছে যেতে পারে, বললেন অভিজিৎ

এ নিয়ে মোদিকে কটাক্ষ করেছেন তৃণমূলের শান্তনু সেন। তাঁর কথায়, "গোর্খাদের জন্য প্রকৃত অর্থে যদি কেউ উন্নয়ন ঘটিয়ে থাকেন বা ভবিষ্যতেও উন্নয়নের কাজ এগিয় নিয়ে যান, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ের মানুষ জানেন, গোর্খা সম্প্রদায়ের মানুষ জানেন, গত ১২ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাঁদের জন্য কী করেছে। ৩৪ বছর CPM ফিরেও তাকায়নি। লোকসভা নির্বাচনের আগে প্রত্যেক বার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে BJP."

লোকসভা নির্বাচনের আগে গোর্খাল্যান্ড প্রসঙ্গ খুঁচিয়ে তোলায় সরব হয়েছে CPM-ও। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, " যে অনন্ত মহারাজকে রাজ্যসভার সাংসদ করেছেন, তাঁকে জিজ্ঞেস করুন। উনি প্রকাশ্যে জানিয়েছেন যে, 'আমার সঙ্গে মোদি এবং শাহের কথা হয়েছে, বাংলাকে ভেঙে দেওয়া হবে'। সেটা হবে না বলে নাকি ক'দিন আগে জানানো হয়। দুঃখ করেছেন উনি যে, ভোটের আগে বলেছিল করে দেবে, এখন মনে পড়ছে না!"

আটের দশকে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে উত্তাল হয়েছিল পাহাড়। আন্দোলনের নেতৃত্বে ছিলেন সুবাস ঘিসিং। বাম জমানার শেষ দিকে ফের পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়ে আগুন জ্বলে, যার নেতৃত্বে ছিলেন বিমল গুরুং। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর তৈরি হয় গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা GTA. এর পরও পাহাড়ের রাজনীতি আবর্তিত হয়েছে গোর্খাল্যান্ড ইস্যুকে কেন্দ্র করেই। লোকসভা নির্বাচনের মুখে ফের একবার সামনে এল সেই গোর্খাল্যান্ড প্রসঙ্গ। 

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
TMC News: প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
BJP Workers Attacked: ৫ বছর বাড়ি ছাড়া থাকার পর ফিরে আক্রান্ত দুই বিজেপি কর্মী, অভিযোগ মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
৫ বছর বাড়ি ছাড়া থাকার পর ফিরে আক্রান্ত দুই বিজেপি কর্মী, অভিযোগ মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

ভিডিও

Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget