এক্সপ্লোর

Dilip Ghosh: কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী, বেঙ্গালুরু গেলেন দিলীপ ঘোষ; নেপথ্যে কী কারণ?

Kolkata Metro: আলিপুরদুয়ার, দুর্গাপুরের পরে এ বার দমদম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গ সফরে ফের অনুপস্থিত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

কলকাতা: ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। শুক্রবার দমদমে মেট্রোর নতুন ৩টি রুটের উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর ঘনঘন রাজ্য সফর, বিধানসভা ভোটের আগে কর্মী, সমর্থকদের বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করছে বঙ্গ বিজেপি। প্রধানমন্ত্রীর এই সভা ঘিরে বিজেপির অন্দরে ফের ফাটল। এবারও সভায় ডাক পাননি বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। এদিন সকালেই বেঙ্গালুরু উড়ে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

আলিপুরদুয়ার, দুর্গাপুরের পরে এ বার দমদম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গ সফরে ফের অনুপস্থিত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ সকালেই, বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। কলকাতা বিমানবন্দরে এসে জানালেন সে কথা। এদিন দিলীপ ঘোষ বলেন, "আমি বেঙ্গালুরু চলে যাচ্ছি। রবিশঙ্কর প্রসাদের সঙ্গে দেখা করতে। একটা মিটিং পেন্ডিং ছিল। ওঁরা চিঠি দিয়ে দেখা করতে বলেছে। আজকেই মিটিংয়ে ডেট। উনি চিঠি দিয়ে কনফার্ম করেছেন। আমার আজ কলকাতায় কোনও কাজ নেই। দিলীপ ঘোষ কোনওদিন অভিমান করেনি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত কাজ করেছি। লোকের অভিমান ভাঙ্গিয়েছি। আমার মতো হাজার হাজার কর্মী পার্টিতে আছেন। পার্টি তাঁদের নিয়ে ভাবে। যোগ্য মনে করলে তাঁদের কাজ দেয়। পার্টিতে আমার কোনও কাজ নেই। প্রধানমন্ত্রী আসছেন। ভাষণ দেবেন। সেতো আমি মোবাইলে শুনে নিতে পারি। উনি তো আসতেই থাকবেন। ভাষণ শোনা তো কোনও কাজ নয়। অন্য কাজ যখন পার্টি দেবে সেই কাজে লেগে যাব।'' 

পুজোর ঠিক আগে শহর জুড়ছে নতুন ৩ মেট্রো লাইনে। ১ দিনে মেট্রোয় জুড়ছে ১৪ কিলোমিটার রাস্তা। কাল মেট্রোর এই তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। কাল মেট্রো পথে জুড়ছে দমদম বিমানবন্দর। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড হয়ে সোজা পৌঁছে যাওয়া যাবে দমদম বিমানবন্দরে। হাওড়া বা শিয়ালদা পৌঁছতে যাত্রীদের দিতে হবে ৫০ টাকা ভাড়া। সর্বোচ্চ ভাড়া সেক্টর ফাইভ পর্যন্ত, ৭০ টাকা। এর পাশাপাশি এবার, মেট্রো পথে যুক্ত হবে ধর্মতলা-শিয়ালদা। এর ফলে, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়া যাবে। যাত্রীদের সময় বাঁচবে। আধ ঘণ্টায় হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পৌঁছে যাওয়া যাবে। শিয়ালদা থেকে ধর্মতলা, পৌঁছে যাওয়া যাবে মাত্র তিন মিনিটেই। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটে ৮ মিনিট ব্যবধানে মেট্রো চলবে। শুক্রবার, সন্ধে থেকেই চালু হয়ে যাবে পরিষেবা। সকাল ৬.৩০ থেকে রাত ১০টা ১৯ পর্যন্ত এই রুটে মেট্রো চলাচল করবে। অন্যদিকে, এতদিন নিউগড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চলছিল। সেটাই এবার চলবে বেলেঘাটা পর্যন্ত। সোমবার থেকে, নোয়াপাড়া-দমদম বিমানবন্দর এবং রুবি-বেলেঘাটা রুটে মেট্রো পরিষেবা চালু হবে। সকাল ৮ থেকে ১২ ঘণ্টা মিলবে পরিষেবা। শনি এবং রবিবার এই দুই রুটে মেট্রো চলাচল বন্ধ থাকবে।

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget