এক্সপ্লোর

PM Modi Rally : 'এত নির্মম সরকারের পশ্চিমবঙ্গ থেকে বিদায় প্রয়োজন', আগাগোড়া তৃণমূলকে বিঁধলেন মোদি

TMC News : শুধু তা-ই নয়, এদিন বারবার তৃণমূল সরকারকে বিঁধলেন 'নির্মম' বলে। ডাক দিলেন, 'এত নির্মম সরকারের পশ্চিমবঙ্গ থেকে বিদায় প্রয়োজন।'

মালদা : বিহার জয়ের পর এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ। এদিন ফের তা বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালদার সভামঞ্চ থেকে আগাগোড়া নিশানা করলেন তৃণমূল সরকারকে। শুধু তা-ই নয়, এদিন বারবার তৃণমূল সরকারকে বিঁধলেন 'নির্মম' বলে। ডাক দিলেন, 'এত নির্মম সরকারের পশ্চিমবঙ্গ থেকে বিদায় প্রয়োজন।' সঙ্গে ব্যাখ্যা দিলেন কেন নির্মম বলছেন, তারও। 

মোদির কথায়, "আমি চাই, দেশের বাকি অংশের মতো বাংলার গরিবরাও ৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা পান। এখানে আয়ূষ্মান ভারত যোজনা লাগু হোক। কিন্তু, আজ বাংলা পশ্চিমবঙ্গের একমাত্র এমন রাজ্য যেখানে ৫ লক্ষ টাকার আয়ূষ্মান যোজনা লাগু হতে দেওয়া হয়নি। বিগত কয়েক বছরে এই যোজনায় দেশের কোটি কোটি গরিব মানুষ নিজেদের বিনামূল্যে চিকিৎসা করিয়েছেন। কিন্তু, তৃণমূল বাংলায় গরিব ভাই-বোনদের আয়ূষ্মান যোজনার লাভ নিতে দেয় না। এত নির্মম সরকারের পশ্চিমবঙ্গ থেকে বিদায় প্রয়োজন।" দ্বিতীয় যুক্তি হিসাবে তুলে ধরেন, "কেন্দ্রের বিজেপি সরকার দেশে পিএম সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনা এনেছে। লাখ লাখ পরিবার এর লাভ নিয়ে নিজেদের বাড়ির ছাদে সোলার প্ল্যান্ট লাগিয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার এজন্য হাজার হাজার কোটি টাকা জারি করেছে। আমি চাই, পশ্চিমবঙ্গের লাখ লাখ পরিবারও এই বিনামূল্যে বিদ্যুতের লাভ পাক। আপনাদের ঘরে বিদ্যুতের বিলও শূন্য হয়ে যাক। কিন্তু, গরিবের ভাল হয় এমন সব কাজ এখানকার নির্মম তৃণমূল সরকার এগোতে দেয় না।"

প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে মালদার কথা। মালদার বিভিন্ন সমস্যার জন্য তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান তিনি। মোদি বলেন, "এখানে না ফ্যাক্টরি তৈরি হচ্ছে, না কৃষকরা কোনও সুবিধা পাচ্ছেন। মালদা-মুর্শিদাবাদের যুবকদের রুজি-রুটির জন্য অন্যত্র যেতে হচ্ছে। এখানকার আম চাষিদের অবস্থা বেহাল। তৃণমূল সরকার এখানে আমের সঙ্গে জড়িত উদ্যোগ বাড়ানোর জন্য ঠিক করে কাজ করেনি। আমের প্রক্রিয়াকরণ নিয়ে কোনও বড় চিন্তাভাবনা দেখা যায়নি। আপনাদের অধিকারের টাকাও আপনাদের দেয়নি।"

তাঁর আশ্বাস, "আপনারা এখানে বিজেপি সরকার গড়ুন। আমরা মালদা-বাংলার পুরনো গৌবর ফিরিয়ে নিয়ে আসব। এখানে বিজেপি সরকার এলে মালদার কৃষক ও যুবকদের জন্য নতুন নতুন উদ্যোগ নিয়ে আসবে। বিজেপি সরকার মালদার আম অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এখানে সরকার হওয়ার পর আমরা বাংলায় কোল্ড স্টোরেজের সুবিধা আরও বাড়াব।"

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget