এক্সপ্লোর

PMAY Scam: 'পাকা বাড়ি থেকেও সমীক্ষায় গোয়ালঘরের ছবি', উলটপুরাণ ডায়মন্ড হারবারে, 'আবাসে' নাম বাদ ২ TMC সদস্যের !

TMC Leader On Diamond Harbour PMAY Scam: জেলায় জেলায় যখন একের পর এক আবাস দুর্নীতি প্রকাশ্যে আসছে, উলটপুরাণ ডায়মন্ড হারবারে, আবাস তালিকা থেকে নাম সরালেন ২ TMC সদস্য

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বাংলা আবাস যোজনায় রাজ্যের দিকে দিকে তালিকায় শাসক দলের নেতা কর্মীদের নাম থাকায় ক্ষোভ চরমে উঠেছে। অনেক তৃণমূল নেতা কর্মীর পাকা বাড়ি থাকা সত্ত্বেও সমীক্ষার সময় গোয়ালঘর বা রান্নাঘরের ছবি তোলানোর অভিযোগ উঠেছে।

তবে দক্ষিণ ২৪ পরগনার ডায়মণ্ড হারবার ১ নম্বর ব্লকে উলটপুরাণ। এই ব্লকের তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্যের নাম তালিকায় থাকলেও বাড়ি নিতে চান না বলে বিডিওর কাছে লিখিত আবেদন করেছেন। দুই পঞ্চায়েত সদস্যের আবেদন পাওয়ার পর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে দুই জনপ্রতিনিধির নাম। এরা হলেন বাসুলডাঙ্গা পঞ্চায়েতের চাঁদা গ্রামের পঞ্চায়েত সদস্য এনায়েত হোসেন মোল্লা ও মশাট পঞ্চায়েতের রাজু সরকার। দুজনেরই ২০১৮ সালে কাঁচাবাড়ি ছিল বলে জানিয়েছেন। পরে দুজনেই ঋণ নিয়ে পাকা বাড়ি তৈরি করেন। তাঁরা চান গ্রামের অন্য মানুষ এই আবাস পাক।  বাড়ি ফেরানোর ঘটনাকে ডায়মন্ড হারবার মডেল বলে জানিয়েছেন বিধায়ক পান্নালাল হালদার। প্রশংসা করেছেন বিডিও। তবে বাড়ি ফেরানোর আবেদনকে কটাক্ষ করেছে বিজেপি।

জেলায় জেলায় যখন একের পর এক আবাস দুর্নীতি প্রকাশ্যে আসছে। পাকা বাড়ি থাকা সত্ত্বেও ফের তালিকায় নাম উঠছে তাঁদের। এদিকে কাঁচাবাড়ির মালিকরা থেকে যাচ্ছেন সেই এক তিমিরেই।  বারবার নাম জড়াচ্ছে শাসক নেতাদের। ঠিক এমনই এক সময়ে সম্প্রতি ব্যতিক্রমী ছবি ধরা পড়েছিল পূর্ব মেদিনীপুরে। 'আবাস' তালিকায় নাম থেকেও বাড়ি নেননি পাঁশকুড়ায় TMC বুথ সভাপতি। এ যেনও উলটপুরাণ। আবাস যোজনা তালিকায় নাম থাকলেও বাড়ি না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে বিডিওকে সম্প্রতি চিঠি দিয়েছেন পাঁশকুড়ার তৃণমূলের বুথ সভাপতি তথা প্রাক্তন উপ-প্রধান শক্তিপদ মান্না। শাসকদলের তরফে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানানো হলেও, 'জনরোষের ভয়ে তৃণমূল নেতার এই সিদ্ধান্ত', খোঁচা বিজেপির।

আরও পড়ুন, মন্দারমণিতে সৈকত লাগোয়া হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের

রাজ্যজুড়ে আবাস যোজনা নিয়ে যখন একাধিক  দুর্নীতির অভিযোগ উঠে আসছে, তার মাঝেই সম্প্রতি বাড়ি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা নস্করদীঘি গ্ৰামের তৃণমূলের বুথ সভাপতি শক্তিপদ মান্না। ২০১৩ -২০১৮ পর্যন্ত তিনি সামলেছেন উপ-প্রধানের দায়িত্ব।বর্তমানে তিনি নস্করদীঘি বুথের তৃণমূলের বুথ সভাপতি। বাড়ি ছাড়ার ইচ্ছেপ্রকাশ করে ইতিমধ্যে দলীয় নেতৃত্ব ও পাঁশকুড়া ব্লকের বিডিওকে জানিয়েছিলেন বাড়ি না নেওয়ার কথা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget