এক্সপ্লোর

Visva Bharai: দুর্গাপুজো নিয়ে বিতর্কিত মন্তব্য উপাচার্যের, বিশ্বভারতীর কাছে রিপোর্ট চাইল PMO

PMO: গত ২২ ফেব্রুয়ারি উপাসনা গৃহে বসে বসন্তোৎসব বন্ধের ব্যাখ্যা দিতে গিয়ে দুর্গাপুজো-সহ বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

বোলপুর: উপাসনা গৃহে বসে দুর্গাপুজো ও বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্যের জের। সূত্রের খবর, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakraborty) ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার বিশ্বভারতীর (Visva Bharati) কাছে রিপোর্ট চাইল প্রধানমন্ত্রীর দফতর (PMO)। বিশ্বভারতী সূত্রে খবর, কেন এবং কোন পরিপ্রেক্ষিতে এই সব মন্তব্য সে সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে চাওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর দফতরে অভিযোগ জানায় শান্তিনিকেতন ট্রাস্ট

গত ২২ ফেব্রুয়ারি উপাসনা গৃহে বসে বসন্তোৎসব বন্ধের ব্যাখ্যা দিতে গিয়ে দুর্গাপুজো-সহ বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সূত্রের খবর, এর প্রেক্ষিতে উপাচার্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দফতরে অভিযোগ জানায় শান্তিনিকেতন ট্রাস্ট। যদিও প্রধানমন্ত্রীর দফতরের রিপোর্ট তলব নিয়ে মন্তব্য করতে চাননি বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়।

বসন্তোৎসবের ব্যাখ্যা দিতে গিয়েই বিতর্কিত মন্তব্য করেছিলেন বিদ্যুৎ। তাঁর যুক্তি ছিল, ইংরেজদের পদলেহন করতেই দুর্গাপুজোর সূচনা হয়। রাজাদের মধ্যে প্রতিযোগিতা হত যে, কে কত জন ইংরেজকে পুজোর অনুষ্ঠানে নিয়ে আসতে পারবেন। দুর্গাপুজোর সময় বিভিন্ন ধরনের পানীয় পান করার সুযোগ ছিল। পরবর্তীতে দুর্গাপুজো ধর্মীয় অনুষ্ঠানের রূপ নেয়। 

আরও পড়ুন: Mohammed Salim: তৃণমূলের বিকল্প হওয়ার মতো জায়গায় এখনও নেই CPM, মেনে নিলেন সেলিম

বিদ্যুতের ওই মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হতে সময় লাগেনি। সরাসরি প্রধানমন্ত্রীর দফতের অভিযোগ জমা পড়ে। চিঠি লিখে অভিযোগ জানান শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার। তার প্রেক্ষিতেই রিপোর্ট চেয়ে পাঠাল প্রধানমন্ত্রীর দফতর। উপাচার্যের মন্তব্য বিশদে জানাতে বলা হল শান্তিকেতন ট্রাস্ট কর্তৃপক্ষকে।

রাজ্য সরকারের সঙ্গেও সরাসরি সংঘাতে জড়িয়েছেন বিদ্যুৎ

বিশ্বভারতীয় দায়িত্ব হাতে পাওয়া ইস্তক লাগাতার বিতর্কে নাম জড়িয়েছে বিদ্যুতের। রাজ্য সরকারের সঙ্গেও সরাসরি সংঘাতে জড়িয়েছেন তিনি। আবার জমি বিতর্কে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে বিবাদ গড়িয়েছে আইন পর্যন্ত। নোবেলজয়ীকে নিয়েও কটাক্ষ শোনা গিয়েছে তাঁর মুখে। শুধু তাই নয় অমর্ত্যের পাশে দাঁড়ানোয় রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও আক্রমণ করতে ছাড়েননি বিদ্যুৎ।

এর আগেও, একাধিক বার বিদ্যুতের বিরুদ্ধে সরব হয়েছেন বিশ্বভারতীর অধ্যাপক, কর্মী থেকে পড়ুয়ারা। পৌষমেলা বিতর্কেও বিতর্কে পড়েন তিনি। একের পর এক ঘটনায় উপাচার্যের সঙ্গে গেরুয়া শিবিরের দহরম মহরম নিয়ে বার বার অভিযোগ তুলে সরব হয় রাজ্য। বিশ্ববিদ্যালয়ের মর্যাদাহানির অভিযোগ তোলা হয়।  দুর্গাপুজো নিয়ে মন্তব্যের জেরে এ বার কেন্দ্রের বিজেপি সরকারের নজর পড়ল তাঁর উপর।

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget