এক্সপ্লোর

Mohammed Salim: তৃণমূলের বিকল্প হওয়ার মতো জায়গায় এখনও নেই CPM, মেনে নিলেন সেলিম

Mohammed Salim: ২০২১-এর বিধানসভা নির্বাচনে শূন্যে নেমে গিয়েছে বামেরা। তাদের সাড়ে তিন দশকের রাজপাটের স্মৃতি এখন ইতিহাসের পাতাতেই বন্দি।

কলকাতা: বঙ্গ রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য চলে গিয়েছে ঢের আগেই। এখন অস্তিত্ব রক্ষার লড়াই চলছে বলে মত দলের একাংশের। সে কথা উড়িয়ে দেওয়ার পরিবর্তে কার্যত স্বীকার করে নিলেন CPM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim)। গত কয়েক মাসে মিটিং-মিছিলে লোক উপচে পড়লেও, তৃণমূলের বিকল্প হয়ে ওঠার মতো জায়গায় এখনও দল পৌঁছতে পারেনি বলে মেনে নিলেন তিনি।

চেষ্টা চালিয়ে যেতে হবে বলে কর্মীদের বার্তা দিলেন সেলিম

CPM-এর দু'দিন ব্যাপী রাজ্য কমিটির বৈঠকে কোনও রকম রাখঢাক না করেই, অকপটে সত্যতা তুলে ধরতে শোনা গেল সেলিমকে। তিনি জানিয়েছেন, সম্প্রতি একাধিক কর্মসূচিতে ভিড় হলেও, এখনও তৃণমূলের বিকল্প হয়ে ওঠার মতো জায়গায় পৌঁছতে পারেনি দল। তবে চেষ্টা চালিয়ে যেতে হবে বলে কর্মীদের বার্তা দিলেন তিনি। মানুষের আস্থা অর্জন করতে হলে লেগে পড়ে থাকতে হবে বলেই বুঝিয়ে দিলেন।

২০২১-এর বিধানসভা নির্বাচনে শূন্যে নেমে গিয়েছে বামেরা। তাদের সাড়ে তিন দশকের রাজপাটের স্মৃতি এখন ইতিহাসের পাতাতেই বন্দি। বরং বর্তমানে সার্বিক গ্রহণযোগ্যতা রয়েছে, এমন জননেতা বা নেত্রী তুলে ধরতে পারছে না দল। জায়গায় জায়গায় মিটিং-মিছিল করলেও, আগের সেই ঝাঁঝ আর নেই লাল শিবিরের। এমনকি নিজেদের কোনও অবস্থান নেই, বিজেপি-র তোলা ইস্যু নিয়েই তাদের গলা ফাটাতে দেখা যাচ্ছে বলেও অভিযোগ উঠছে। 

আরও পড়ুন: Abhishek Banerjee: ‘শুধু লড়তে নয়, জিততে যাব’, বলেছিলেন অভিষেক, জাতীয় স্বীকৃতি চলে যাওয়ায় প্রশ্নের মুখে তাঁর নেতৃত্ব

সাগরদিঘি উপনির্বাচনে জয়ী হয়ে শরিক দল কংগ্রেস যদিও বা বিধানসভায় ফের পা রাখার সুযোগ পেয়েছে, এখনও মাটি খুঁজে চলেছে CPM. সমবায় সমিতির নির্বাচনে যে কয় জায়গায় জয় এসেছে, তা অলিখিত জোটের জন্য়ই সম্ভব হয়েছে। এমনকি পঞ্চায়েত নির্বাচন যখন এগিয়ে আসছে, সেই সময়ও জন সমর্থন নিয়ে জোর দিয়ে কিছু বলতে পারছেন না দলীয় নেতৃত্ব। 

RSS-এর অতিসক্রিয়তাও চিন্তার কারণ হয়ে উঠছে

পাশাপাশি সূত্রের খবর, গ্রাম বাংলায় বিজেপি-র অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের (RSS) অতিসক্রিয়তাCPM-এর চিন্তা বাড়াচ্ছে। অধিকাংশ জেলা কমিটির জমা পড়া রিপোর্টেই RSS-এর অতিসক্রিয়তার প্রসঙ্গ উঠে এসেছে। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছে জেলা কমিটিগুলি। সেই আবহে তৃণমূলের বিকল্প হিসেবে রাজ্যে ক্ষমতায় ফেরা তো দূর, প্রধান বিরোধী দল হিসেবে ফিরতেও যে অনেক দূর যেতে হবে, সেলিমের কথায় মিলল তাঁর ইঙ্গিত।

সেরা শিরোনাম

CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
West Bengal News Live: আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Kali Pujo 2026: কাঁধে চড়ে গ্রাম পরিক্রমায় বের হন চার বোন, অভিনব এক কালীপুজোর কাহিনি
কাঁধে চড়ে গ্রাম পরিক্রমায় বের হন চার বোন, অভিনব এক কালীপুজোর কাহিনি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget