এক্সপ্লোর

Aparupa Poddar: আজ ফের আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে তলব পুলিশের

TMC MP Aparupa Poddar Got Summon Notice: আজ অপরূপা পোদ্দারকে ফের তলব পুলিশের।  স্বামীকে গ্রেফতারির সময়ে পুলিশকে হেনস্থার অভিযোগ।

কলকাতা:  আজ অপরূপা পোদ্দারকে ফের তলব পুলিশের।  স্বামীকে গ্রেফতারির সময়ে পুলিশকে হেনস্থার অভিযোগ। গত বুধবার শ্রীরামপুর থানায় তলব করা হয়েছিল আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদকে। সেখানে হাজিরা দেননি অপরূপা, প্রাক্তন তৃণমূল সাংসদকে দেখা গেছিল নগর দায়রা আদালতে। হাজিরা এড়িয়ে সময় চেয়ে চিঠিও দেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ। গত মঙ্গলবার NIA-র হাতে গ্রেফতার অপরূপার স্বামী তৃণমূল কাউন্সিলর সাকির আলি। গ্রেফতারির সময়ে পুলিশকে হেনস্থার অভিযোগ উঠে আসে অপরূপার বিরুদ্ধে। এরপরেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে শ্রীরামপুর থানার পুলিশ। 

আরও পড়ুন, বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা, একটু পরেই ভারী বৃষ্টি এই জেলাগুলিতে, সতর্কতা জারি IMD-র

প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধেও উঠেছে পুলিশকে হেনস্থার অভিযোগ

গ্রেফতার হয়েছেন স্বামী। প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধেও উঠেছে পুলিশকে হেনস্থার অভিযোগ। সেই ঘটনায় বুধবার অপরূপা পোদ্দারকে শ্রীরামপুর থানায় হাজির হতে বলা হয়েছিল। কিন্তু হাজির হলেন না তিনি। শ্রীরামপুর থানার বদলে অপরূপাকে দেখা গেল নগর দায়রা আদালতে। এদিকে NIA-র হাতে গ্রেফতারির পর, প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলির বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ সামনে আসছে। রামনবমীর মিছিলের দিন কী হয়েছিল, তা নিয়ে মুখ খুলছেন রিষড়া, শ্রীরামপুরের বহু বাসিন্দা। 

মুখ খুলছেন রিষড়া, শ্রীরামপুরের বহু বাসিন্দা

রিষড়া বাসিন্দা বিজয় উপাধ্যায়  বলেন, আমি ঢিল খেয়েছিলাম। আমি সাকিরকে দেখেছিলাম। আমি বলেছিলাম আমাদের মিছিলটা অন্তত যেতে দাও। ঢিল নিয়ে ঝামেলা হল। একা সারিকের কথা বলব না। তৃণমূল করেছিল। শ্রীরামপুরের নমিতা নায়েক বলেন, রামনবমীর দিন পাথরবৃষ্টি। বোমাবাজি। NIA থেকে খোঁজ নিতে এসেছিল। কারা করেছিল বলতে পারব না। তবে তৃণমূল ছিল। এত লোকের মিছিলে আক্রমণ অর্গানাইজড ছাড়া হতে পারে না। 

"দোষীদের যেন শাস্তি হয়.."

শুধুমাত্র যারা মিছিলে এসেছিলেন তাঁরাই নয়, নিজের ব্যবসার জিনিসপত্র কিনতে এসে প্রায় মৃত্যুমুখে পড়েছিলেন রিষড়ার বাসিন্দা আক্রান্ত বিজয় মালি। রিষড়া বাসিন্দা বিজয় মালি বলেন, কিছু মাল কিনতে গেছিল। মিছিলে ছিল না। গেরুয়া জামা পরেছিল। তলোয়ার দিয়ে কোপায়। হাতে গ্রিপ নেই। মাথায় লোহার শেল দিয়ে মেরেছিল। পিঠে মেরেছিল। শুভেন্দু অধিকারী ৩ বার দেখতে এসেছিলেন। দোষীদের যেন শাস্তি হয়। সবমিলিয়ে, ক্রমেই অভিযোগে পাহাড় জমছে প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামীর বিরুদ্ধে। 

 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Humayun Kabir : 'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের

ভিডিও

PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Falta Jahangir Khan | ৬ বছর পুরনো মামলা, JP Nadda-এর কনভয়ে হামলার ঘটনায় নাম জুড়ল 'পুষ্পা'র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget