এক্সপ্লোর

Murshidabad News: নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে আগুন, বিজেপি নেত্রীর ছেলের খোঁজে মুর্শিদাবাদে পুলিশ

Murshidabad: পেট্রোল ঢেলে পুলিশের গাড়িতে আগুন লাগানোয় অভিযুক্ত বিজেপি নেত্রীর ছেলে। ফেরার রনি ওরফে শুভজিতের খোঁজে বেলডাঙায় লালবাজারের গোয়েন্দা পুলিশ। 

বেলডাঙা (মুর্শিদাবাদ): পুলিশের গাড়িতে আগুন, বিজেপি (BJP) নেত্রীর ছেলের খোঁজে মুর্শিদাবাদে (Murshidabad) অভিযানে গেল পুলিশ। নবান্ন অভিযানে (Nabanna Abhijan) পুলিশের গাড়িতে আগুন লাগানোর অভিযোগ ওঠে। মূল অভিযুক্ত বিজেপি নেত্রীর (BJP Leader) ছেলে। পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছিল বিজেপির নেত্রীর ছেলেই, এমনটাই দাবি করে পুলিশ।

মুর্শিদাবাদের বেলডাঙার (Beldanga) ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সান্ত্বনা ঘোষ। ফেরার বিজেপি কাউন্সিলর সান্ত্বনা ঘোষের ছেলেই রনি ওরফে শুভজিৎ। পেট্রোল ঢেলে পুলিশের গাড়িতে আগুন লাগানোয় অভিযুক্ত বিজেপি নেত্রীর ছেলে। ফেরার রনি ওরফে শুভজিতের খোঁজে বেলডাঙায় যায় লালবাজারের গোয়েন্দা পুলিশ। অন্যদিকে বিজেপি কাউন্সিলরের দাবি,  বেলডাঙায় লালবাজারের গোয়েন্দা পুলিশ যার ছবি দেখাচ্ছে, সে আমার ছেলে নয়। সূত্রের খবর, মূল অভিযুক্ত বিজেপি কাউন্সিলরের ছেলেই, পাল্টা দাবি পুলিশের। 

পুলিশের PCR ভ্যানে আগুন ঘিরে তরজা: বিজেপির নবান্ন অভিযানে পুলিশের PCR ভ্যানে আগুন ঘিরে শুরু হয় তরজা! মূল অভিযুক্তের খোঁজে মুর্শিদাবাদে অভিযান চালাল কলকাতা পুলিশের গোয়েন্দারা। তল্লাশি চালানো হয় বেলডাঙার ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলরের বাড়িতে। গোয়েন্দাদের দাবি, এমজি রোডে পেট্রোল ঢেলে পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনায় মূল অভিযুক্ত বিজেপি নেত্রী সান্ত্বনা ঘোষের ছেলে শুভজিৎ ঘোষ ওরফে রনি। তাঁর বিরুদ্ধে, সরকারি সম্পত্তি নষ্ট কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মীর কাজে বাধা হিংসা ছড়ানো-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশের দাবি, রনি ফেরার রয়েছেন। তাঁর খোঁজে এদিন বেলডাঙায় অভিযান চালান লালবাজারের গোয়েন্দারা। বিজেপি কাউন্সিলরের বাড়িতে তল্লাশির পাশাপাশি, স্থানীয়দের সঙ্গেও কথা বলেন তাঁরা।

প্রতিবেশীদের বয়ান: যদিও, পুলিশের দাবি, বিজেপি নেত্রীর প্রতিবেশীদের ঘটনার সময়কার রনির এই ছবি দেখানো হয়েছিল। তাঁরা সকলেই রনি ওরফে শুভজিতকে শনাক্ত করেছেন। পুলিশের আরও দাবি, মোবাইল ফোনের টাওয়ার লোকেশন থেকে দেখা গেছে, বিজেপির নবান্ন অভিযানের দিন রনি কলকাতায় ছিলেন।

রনি জড়িত না থাকলে পালিয়ে বেড়াচ্ছেন কেন? তাঁদের আরও দাবি, পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনায় রনি জড়িত না থাকলে, পুলিশের কাছে তথ্য-প্রমাণ নিয়ে দেখা করতে পারতেন? পালিয়ে বেড়াচ্ছেন কেন? তিনি কোথায় আছেন, তা পরিবারের সদস্যরা বলতে পারছেন না? তাঁর পরিবারের সদস্যরা তথ্য গোপন করছেন। অভিযুক্তের ছবি ইতিমধ্যেই বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। পুলিশের গাড়িতে আগুন। মূল অভিযুক্ত বিজেপি নেত্রীর ছেলে। তবে সেকথা অস্বীকার করছেন কাউন্সিলর।

আরও পড়ুন: SSC Recruitment Scam: ফের সিবিআই হেফাজত শান্তিপ্রসাদের, তদন্তে অসহযোগিতার অভিযোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget