এক্সপ্লোর

Murshidabad News: ২ গ্রামের মধ্যে বিবাদ থামাতে গিয়ে রেজিনগরে 'আক্রান্ত' পুলিশ

Police Beaten:ফের গণ্ডগোল থামাতে গিয়ে 'আক্রান্ত' পুলিশ। এবার মুর্শিদাবাদের রেজিনগরে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠল।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ফের গণ্ডগোল থামাতে গিয়ে 'আক্রান্ত' পুলিশ। এবার মুর্শিদাবাদের (murshidabad news) রেজিনগরে পুলিশের (Police Attacked In murshidabad) ওপর হামলার অভিযোগ উঠল। পুলিশের গাড়িও ভাঙচুরের অভিযোগ ওঠে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুই গ্রামের মধ্যে বিবাদ থামাতে গেলে স্থানীয়রা পুলিশের উপর চড়াও হন বলে অভিযোগ। রাতে বেলডাঙার এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে বেলডাঙা থানার পুলিশ। 

কী জানা গেল?
অভিযোগ, তৃণমূলের একটি গোষ্ঠীর পক্ষ নিয়ে গ্রামে যাওয়ায় পুলিশের উপর হামলা চলে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বিধায়ক অনুগামীদের সঙ্গে ব্লক সভাপতি অনুগামীদের বিরোধের মাঝে পড়ে গিয়েছিল পুলিশ। বিধায়ক অনুগামীদের অভিযোগ, তৃণমূল ব্লক সভাপতি অনুগামীদের হয়ে গ্রামে যাওয়াতেই আক্রান্ত হয়েছে রেজিনগর থানার পুলিশ। এ রাজ্যে পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা একেবারেই নজিরবিহীন নয়। ক'দিন আগে নিউ মার্কেটে চাঁদার জুলুম আটকাতে গিয়ে এক ঘটনা ঘটেছিল বলে অভিযোগ। সে বার শোনা গিয়েছিল, ৫ হাজার টাকা চাঁদা দিতে না পারায় লরিচালককে হেনস্থা করা হচ্ছিল। বাধা দিতে যায় পুলিশ। তখনই মারধরের অভিযোগ ওঠে। আহত হন নিউ মার্কেট থানার অ্যাডিশনাল ওসি, এসআই, হোমগার্ড। গ্রেফতার করা হয় ৩ অভিযুক্তকে। 

পানশালার গণ্ডগোল থামাতে গিয়েও...
গত সেপ্টেম্বরে আবার ইএম বাইপাসের উপরে এক পানশালায় পুলিশের উপর চড়াও হওয়ার ঘটনা ঘটে। পানশালায় যে কোনও গন্ডগোল হচ্ছে, সে খবর লালবাজার থেকে আনন্দপুর থানায় গিয়েছিল বলে জানা যায়। সেই থবর পেয়েই তৎক্ষণাৎ ওই পানশালায় পৌঁছন আনন্দপুর থানার পুলিশ আধিকারিকরা। তখন রাত ১টা। পুলিশ সূত্রে খবর, পৌঁছে আধিকারিকরা দেখেছিলেন, ওই পানশালায় এক আইনজীবী ও তাঁর বান্ধবী বসে রয়েছেন। ওই দু'জনই লালবাজারে গন্ডগোলের কথা ফোনে জানিয়েছিলেন, আরও খবর পুলিশ সূত্রে। দু'জন লালবাজারে ফোনে জানিয়েছিলেন, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছিল। সেই অভিযোগের ব্য়াপারে আনন্দপুর থানার সাব ইনস্পেক্টর অরিন্দম সরকার তাঁদের কাছে জানতে চাইলে, তাঁকে ধাক্কা মারেন ওই আইনজীবী, এমনই অভিযোগ। ঘটনাস্থলে অরিন্দম সরকারের সঙ্গে ছিলেন এক মহিলা সিভিক ভলান্টিয়ার ও এক হোমগার্ডও। আইনজীবীর নাম সৌরভ মালিক বলে পুলিশ সূত্রে খবর। আনন্দপুর থানার আধিকারিকরা তাঁকে বলেছিলেন, আপনার কোনও অভিযোগ থাকলে সেটা লিখিত আকারে জানান। কিন্তু অভিযোগ, সৌরভ মালিক সে কথা না শুনে বচসায় জড়িয়ে পড়েন। বিষয়টি থামাতে এগিয়ে আসেন মহিলা সিভিক ভলান্টিয়ার। তখন তাঁর উপর  অভিযুক্ত আইনজীবীর বান্ধবী চড়াও হন বলে অভিযোগ। ছাড়া হয়নি ওই হোমগার্ডকেও। এর পরই বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে দু'জনকে গ্রেফতার করে। তদন্ত শুরু হয়। 

 

আরও পড়ুন:'ছুটি দেন, বেতনও দেন না, ডিএ-ওদেন না', মুখ্যমন্ত্রীর ছটে-ছুটি নিয়ে কেন্দ্রকে খোঁচার জবাব দিলীপের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget