এক্সপ্লোর

Bomb Recovery: থামছে না বোমা উদ্ধারের ঘটনা, ফের ভাঙড়ে পাটখেতের মধ্যে ১০টি বোমার হদিশ

Bomb Recovery From Bhangor:ভোট মিটলেও বোমা উদ্ধারের ধারায় ইতি পড়েনি এখনও। রবিবার ফের ভাঙড়ে দশটি বোমা উদ্ধার করে পুলিশ। এবার একটি পাটখেতের ভিতর থেকে বোমাগুলির সন্ধান মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।

রণজিৎ সাউ, দক্ষিণ ২৪ পরগনা: ভোট মিটলেও (Panchayat Election 2023) বোমা উদ্ধারের ধারায় ইতি পড়েনি এখনও। রবিবার ফের ভাঙড়ে (Bhangor Bomb Recovery) দশটি বোমা উদ্ধার করে পুলিশ। এবার একটি পাটখেতের ভিতর থেকে বোমাগুলির সন্ধান মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।

বিশদ যা জানা গেল...
ভাঙড়ের চন্দনেশ্বর ২ নম্বর অঞ্চলের উত্তর মাধবপুর এলাকায় ঘটনাটি ঘটে। সেখানকার একটি পাট খেতের ভিতর থেকে ওই দশটি বোমা উদ্ধার করে ভাঙড় থানার পুলিশ। সূত্রের খবর, পাটখেতের ভিতরে একটি ব্যাগে প্রায় বোমাগুলি রাখা ছিল। স্থানীয়দের নজরে পড়লে তাঁরা ভাঙড় থানায় খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। বোমাগুলি নিয়ে যাওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারির পর থেকে এ রাজ্যে দিকে দিকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা আকছার শোনা যাচ্ছিল। নির্বাচনের ফলপ্রকাশের পরও সেই ধারা অব্যাহত। এটুকুই নই। রবিবারই আরও একাধিক জেলা থেকে বোমা উদ্ধারের খবর এসেছে। যেমন মুর্শিদাবাদ ও মালদা। এর মধ্যে মুর্শিদাবাদের তিনটি ও মালদার একটি জায়গা থেকে প্রচুর তাজা বোমা উদ্ধার হয়। মুর্শিদাবাদের দৌলতাবাদের গৌরীপুরে পাটের জমিতে পড়েছিল সকেট বোমা ভর্তি ব্যাগ। আজ সকালে স্থানীয়রা দেখতে পান। বড়ঞার নিমা গ্রামে মাঠের মধ্যে রাখা ছিল বালতি ভর্তি তাজা বোমা। এর কিছুক্ষণের মধ্যেই বড়ঞারই সুন্দরপুর অঞ্চলের হাতিশালা গ্রামে পরিত্যক্ত বাড়ি থেকে বোমা উদ্ধার করে পুলিশ। মালদার কালিয়াচক থেকেই বোমা উদ্ধার হয়েছে। আজ সকালে টুঠিয়া সেতুর নীচে দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। এভাবে যত্রতত্র বোমা পড়ে থাকায় আতঙ্কিত সাধারণ মানুষ।
  গত রাতেই ভাঙড়ে বোমা উদ্ধার হয়েছিল। কাশীপুরের কাঁঠালিয়ায় মাঠের মধ্যে থেকে উদ্ধার হয় তাজা বোমা। মাঠে পড়ে ব্যাগ ও ড্রাম ভর্তি বোমা। ভোট গণনার দিন দুষ্কৃতীরা বোমা রেখে গিয়েছিল বলে দাবি স্থানীয়দের। ভোটপর্ব মেটার পর, একদিনে মুর্শিদাবাদের রেজিনগরের ৪টি গ্রাম থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধার হয়। গত কয়েকদিনে একডালা মধুপুর, নাজিরপুর পূর্ব পাড়া, অমরপুর ও ছেতিয়ানি ঘোষপাড়া, এই চারটি গ্রামে অভিযান চালিয়ে প্রচুর বোমা উদ্ধার করে রেজিনগর থানার পুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। গ্রামে সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন:বালুরঘাটে গণনা কেন্দ্র থেকে হার্ড ডিস্ক সহ সিসি ক্যামেরা উধাও !

 

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: 'বাংলায় এখন একটাই ক্যাসেট বাজবে, সংখ্যালঘুরা বুদ্ধিমান', বললেন শাখারভ, রেজিনগরে ভোটগণনা শুরু হতেই এগিয়ে বিজেপি
'বাংলায় এখন একটাই ক্যাসেট বাজবে, সংখ্যালঘুরা বুদ্ধিমান', বললেন শাখারভ, রেজিনগরে ভোটগণনা শুরু হতেই এগিয়ে বিজেপি
Nandigram Rejinagar Bypoll : বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
Shimla Landslide : ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget