এক্সপ্লোর

BSF Molestation Allegation : ধৃত দুই বিএসএফ জওয়ানকে নিয়ে ঘটনাস্থলে পুলিশ, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগের তদন্তে ঘটনার পুনর্নির্মাণ

North 24 Parganas News : অভিযোগ, শিশুকে নিয়ে পালাতে গিয়ে ধরা পড়ে যান বছর ২৩’এর বধূ। তারপর, মহিলাকে তাঁরা ধর্ষণ করেন বলে অভিযোগ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : বাগদায় ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border) গৃহবধূকে গণধর্ষণের অভিযোগের তদন্তে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। ধৃত দুই বিএসএফ জওয়ানকে নিয়ে আজ ঘটনাস্থলে যায় পুলিশ (Police)। ঘটনার ২ সপ্তাহ পরেও আতঙ্কে সীমান্ত লাগোয়া জিতপুর গ্রামের বাসিন্দারা।

ঠিক কী হয়েছিল

বাগদায় ভারত-বাংলাদেশ সীমান্তের জিতপুরে ২৫ অগাস্ট ভয়াবহ ঘটনা ঘটে। ৫ বছরের শিশুর সামনে মা-কে গণধর্ষণের অভিযোগ ওঠে দুই বিএসএফ জওয়ানের (BSF Jawan) বিরুদ্ধে। পুলিশ (Police) সূত্রে খবর, আত্মীয়ের অসুস্থতার খবর পেয়ে ওই দিন রাতে সপরিবারে বাগদা সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন এক মহিলা ও তাঁর পরিবার।

সামনের বর্ডার আউটপোস্টে থাকা কর্তব্যরত দুই BSF জওয়ান তাঁদের দেখতে পেয়ে তাড়া করেন। অভিযোগ, শিশুকে নিয়ে পালাতে গিয়ে ধরা পড়ে যান বছর ২৩’এর বধূ। তারপর, মহিলাকে তাঁরা ধর্ষণ করেন বলে অভিযোগ।

ঘটনার পুনর্নির্মাণ

ঘটনায় গ্রেফতার করা হয় ৬৮ নম্বর ব্যাটালিয়নের BSF-এর ASI এস পি চেরো এবং কনস্টেবল আলতাফ হোসেনকে। বৃহস্পতিবার তাঁদেরকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ (recreated the incident) করে পুলিশ। ঘটনার প্রায় ১৫ দিন পরও আতঙ্ক কাটেনি সীমান্তপারের মানুষগুলোর।   

আরও পড়ুন- কয়েক ঘণ্টার ব্যবধানে ডেঙ্গির বলি আরও ২, বাড়ছে উদ্বেগ, হাওড়া-কলকাতার পরিস্থিতি ঘিরে চিন্তা

কাশ্মীরে সেনার বিরুদ্ধে এমন ভুয়ো অভিযোগ ওঠে : দিলীপ ঘোষ 
বাগদাির ঘটনায় নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে। এরই মধ্যে এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ মুখ খুলে বিতর্ক বাড়িয়েছিলেন। তিনি বলেছিলেন, ' কাশ্মীরে ( Kashmir ) সেনার বিরুদ্ধে এমন ভুয়ো অভিযোগ ওঠে। ' সেই সঙ্গে তিনি বলেন, ' যদি তা সত্যি হয়ে থাকে, তবে ভয়ঙ্কর ঘটনা। '

অমিত শাহকে বাগদায় এসে ক্ষমা চাইতে হবে : তৃণমূল

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'কাশীপুরে ঘটনায় প্রমাণিত হয়েছে যে আত্মহত্যা। দিল্লি থেকে এসে অমিত শাহকে এই পটলের খেতে ক্ষমা চাইতে হবে।' মন্ত্রী ও তৃণমূল বিধায়ক শশী পাঁজা বলেন, "অনেক সময় মহিলাদের নিয়ে বাংলাদেশ থেকে পেরিয়ে আসতে চাইছেন। এটা নিশ্চয়ই অপরাধ। এর শাস্তি অন্যভাবে হয়। কিন্তু এটা তাঁর শাস্তি হতে পারে না। শারীরিক নির্যাতন, তাঁর ছোট বাচ্চার সামনে। এটা কি তাঁর শাস্তি? স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News: 'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
West Bengal News LIVE Updates: পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
Tulu Mondal : টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?
টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?
BJP West Bengal: দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget