এক্সপ্লোর

Passport Verification: আরও কড়া হতে চলেছে পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন, ইতিমধ্যে জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার হয়েছে ৭ জন

Fake Passport: ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জাল সার্টিফিকেট তৈরি হতো জাল পাসপোর্ট। মোটা টাকার বিনিময়ে এইসব জাল পাসপোর্ট বানিয়ে দিতেন বেহালার মনোজ গুপ্ত। ট্র্যাভেল এজেন্সির আড়ালে চলত কারবার।

কলকাতা : জাল পাসপোর্ট চক্র প্রসঙ্গে অবশেষে নড়েচড়ে বসল কলকাতা পুলিশ? পাসপোর্ট দেওয়ার আগে নোডাল অফিসারের সঙ্গে কথা বলতে হবে ওসিকে। ভেরিফিকেশনের সময় ভিনরাজ্য় থেকে নিতে হবে অপরাধ সংক্রান্ত তথ্য। সঠিকভাবে সংগ্রহ করতে হবে জন্ম-তারিখ সংক্রান্ত তথ্য। পাসপোর্ট ভেরিফিকেশন নিয়ে আরও কড়াকড়ির আশ্বাস পুলিশ কমিশনার মনোজ ভার্মার। 

ইতিমধ্যেই জাল পাসপোর্ট নিয়ে আদালতে ভর্ৎসনার মুখে পড়েছে কলকাতা পুলিশ। প্রকাশ্যে এসেছে, ভেরিফিকেশনের সময় পুলিশি গাফিলতির একাধিক উদাহরণ। এই পরিস্থিতিতে পাসপোর্ট ভেরিফিকেশন প্রক্রিয়ায় পুলিশি ভূমিকায় বদল আনছে কলকাতা পুলিশ। শনিবার সাংবাদিক সম্মেলন করে সে কথা জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। আরও কড়া হচ্ছে পাসপোর্ট সংক্রান্ত পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি। ভুয়ো নথি দিয়ে তৈরি হচ্ছে আসল পাসপোর্ট। পুলিশ ভেরিফিকেশনে গাফিলতির অভিযোগ উঠেছে। কোথায় কোথায় গাফিলতি রয়েছে, খতিয়ে দেখা হচ্ছে। 

নয়া প্রক্রিয়া নিয়ে প্রতিটি থানায় নির্দেশিকা পাঠাচ্ছেন নগরপাল। সেখানে বলা হয়েছে, পাসপোর্ট ভেরিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ। পাসপোর্ট দেওয়ার আগে সব থানার ওসিকে নোডাল অফিসারের সঙ্গে কথা বলতেই হবে। ভেরিফিকেশনের সময় ভিনরাজ্য় থেকে পুঙ্খানুপুঙ্খভাবে অপরাধের তথ্য এবং জন্ম তারিখের সঠিক তথ্য সংগ্রহ করতে হবে। সতর্ক হয়ে ঠিকানা যাচাই করতে হবে। ভেরিফিকেশনের সময় পুলিশ কী ভূমিকা পালন করছে, তা খাতায় কলমে নথিবদ্ধ করতে হবে, যাতে পুলিশকে আদালতে প্রশ্নের মুখে পড়তে না হয়। পাসপোর্ট আবেদনকারীর ঠিকানা যাচাই করবেন এসিপি, ডিসিপিরা। শুধু ঠিকানা যাচাই নয়, পাসপোর্ট ভেরিফিকেশনের গোটা প্রক্রিয়াই যাচাই করতে হবে তাঁদের। যাচাই করা তথ্য জাতীয় স্তরের পোর্টালেও অন্তর্ভুক্ত করতে হবে। 

জাল পাসপোর্ট কাণ্ডে পুলিশের জালে আরও এক অভিযুক্ত। উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়া স্টেশন রোড এলাকা থেকে মনোজ গুপ্তকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা শাখা। সূত্রের খবর, জাল পাসপোর্ট চক্রের কিংপিন এই মনোজ। বেহালার সখেরবাজারে ট্রাভেল এজেন্সির আড়ালে চলত পাসপোর্ট জালিয়াতির কারবার। মোটা টাকার বিনিময়ে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে দিতেন মনোজ। এই মনোজেরই এজেন্সিতে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করতেন পাসপোর্ট-কাণ্ডে এর আগে ধৃত দীপঙ্কর দাস। জাল নথি দিয়ে পাসপোর্ট বানাতেন মনোজ। ধৃত মনোজকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জানার চেষ্টা করছেন জাল নথি দিয়ে জাল পাসপোর্ট তৈরির এই কারবারের চক্র কতটা বিস্তৃত হয়েছে। আর কে কে এর সঙ্গে যুক্ত রয়েছে। মনোজের গ্রেফতারির পর জাল পাসপোর্ট কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে গিয়েছে ৭ জন। 

সেরা শিরোনাম

West Bengal News Live: পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার, কত টাকা পাবেন ?
পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার, কত টাকা পাবেন ?
Debraj Chakraborty : 'কুকীর্তি' ফাঁস! দেবরাজের সম্পত্তি কত ? কাদের থেকে তোলা তুলতেন ? মুখ খুললেন এই নেতারা
'কুকীর্তি' ফাঁস! দেবরাজের সম্পত্তি কত ? কাদের থেকে তোলা তুলতেন ? মুখ খুললেন এই নেতারা
Abhishek Banerjee: বিশেষজ্ঞ চিকিৎসক বলে নিয়ে আসা হত, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টাল পড়ুয়াকে! 'সেবাশ্রয়' নিয়ে ভয়াবহ অভিযোগ
বিশেষজ্ঞ চিকিৎসক বলে নিয়ে আসা হত, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টাল পড়ুয়াকে! 'সেবাশ্রয়' নিয়ে ভয়াবহ অভিযোগ
Sebaashray Camp News: 'সেবাশ্রয়' ক্যাম্পের আড়ালে 'স্বাস্থ্যসাথী'-র কোটি কোটি টাকা তছরুপ! ভয়াবহ অভিযোগ
'সেবাশ্রয়' ক্যাম্পের আড়ালে 'স্বাস্থ্যসাথী'-র কোটি কোটি টাকা তছরুপ! ভয়াবহ অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৩.০৭.২০২৬)।'সেবাশ্রয়'-এ 'অনিয়ম',অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৬ আইনের ২৭ ধারায় মামলা রুজু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৩.০৭.২০২৬)।১৫ দিনে ৬ রাজ্য, গ্রেফতারি এড়াতে দেবরাজের 'ভারত-দর্শন'!
Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা
Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
TMC news | 'আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের', মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'ঋতব্রত-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget