এক্সপ্লোর

Bhangar Clash: ধর্মতলায় খণ্ডযুদ্ধ, ধৃত নৌশাদ সিদ্দিকি সহ ১৯ জনকে হেফাজতে চাইল পুলিশ

সরকারি আইনজীবীর দাবি, 'বউবাজার থানার ওসি, অ্যাডিশনাল ওসিকে খুনের চেষ্টা করা হয়। 'ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।'

কলকাতা: ধর্মতলায় খণ্ডযুদ্ধ, ধৃত নৌশাদ সিদ্দিকি (Naushad Siddiqui) সহ ১৯ জনকে হেফাজতে চাইল পুলিশ। ব্যাঙ্কশাল কোর্টে জামিনের আবেদন নৌশাদ সিদ্দিকি-সহ ১৯ জন আইএসএফ কর্মী-সমর্থকের। 'ধৃতদের মধ্যে দুজন নাবালকও রয়েছে, কীভাবে এই আদালতে পেশ ?' দাবি আইএসএফের আইনজীবীর। নৌশাদ সিদ্দিকিদের জামিনের আবেদনের বিরোধিতা পুলিশের।                 

হেফাজতে চাইল পুলিশ: সরকারি আইনজীবীর দাবি, 'বউবাজার থানার ওসি, অ্যাডিশনাল ওসিকে খুনের চেষ্টা করা হয়। 'ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।' ব্যাঙ্কশাল কোর্টে ১৪ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ ১৪টি ধারায় মামলা কলকাতা পুলিশের। ধর্মতলায় গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চলছিল, দাবি আইএসএফের আইনজীবীর। বাইরে থেকে লোক ঢুকিয়ে অশান্তির চক্রান্ত শাসক পক্ষের, দাবি আইএসএফের আইনজীবীর। 

ভাঙড়ে TMC-ISF সংঘর্ষ - দেদার বোমাবাজি - ধর্মতলায় ধুন্ধুমার - পুলিশ-ISF খণ্ডযুদ্ধ। টেনে হিঁচড়ে নৌশাদকে গ্রেফতার।পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে ফের তুলকালাম। আর তার আঁচে এসে পড়ল কলকাতার একেবারে প্রাণকেন্দ্রে ধর্মতলাতেও। শনিবার সকালে তৃণমূল-ISF সংঘর্ষ, ইটবৃষ্টি। বোমাবাজিতে অগ্নিগর্ভ হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। আর বিকেলে পুলিশ-ISF'এর খণ্ডযুদ্ধে ধুন্ধুমার বাঁধে ধর্মতলায়।

শনিবার দিনটা যে অশান্ত হতে চলেছে, সেটা বোঝা গেছিল সকাল থেকেই। এদিন ছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF-এর প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে পতাকা লাগানো নিয়ে ভাঙড়ে অশান্তির সূত্রপাত। ISF- এর অভিযোগ, ভাঙড়ের হাতিশালা মোড়ে পতাকা লাগাতে বাধা দেয় তৃণমূল কর্মী-সমর্থকরা। স্থানীয় তৃণমূল নেতা জুলফিকার মোল্লার নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ। তৃণমূলের পাল্টা অভিযোগ, পতাকা লাগানোর সময়, তাঁদের কর্মী সমর্থকদের গালিগালাজ ও মারধর করেন ISF'এর সদস্য়রা। ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় তৃণমূলের পার্টি অফিসে। পুলিশের সামনেই তৃণমূল এবং ISF-এর তুমুল সংঘর্ষ বেধে যায়।

পুলিশের সামনেই চলে দেদার ইটবৃষ্টি। শুরু হয় বোমাবাজি, ওঠে গুলি চালানোর অভিযোগও। দুপক্ষেরই বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয় বলে অভিযোগ। এরমধ্যেই ISF কর্মীরা একের পর এক গাড়িতে, কলকাতায় প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে রওনা দিতে থাকেন। তখনও ফের ISF-এর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির গাড়ি।

আরও পড়ুন: Malda: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনা! রেলকর্মীর তৎপরতায় রক্ষা!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget