এক্সপ্লোর

Polio virus : দেশকে পোলিও-মুক্ত ঘোষণা করার ৮ বছর পর কলকাতায় মিলল পোলিও ভাইরাস !

১৫ নম্বর বরোর মেটিয়াবুরুজ এলাকায় নর্দমার জলের নমুনায় মিলেছে পোলিও-র জীবাণু। ২০১৪-য় ভারতকে পোলিও-মুক্ত দেশ হিসেবে ঘোষণা হয়।

ঝিলম করঞ্জাই, কলকাতা: সেই আতঙ্কের দিন ধীরে ধীরে কাটিয়ে উঠেছিল দেশ। ভারত সরকারের টানা পোলিও টিকাদান কর্মসূচির পর দেশ হয়েছে পোলিওমুক্ত । পোলিও আতঙ্ক অনেকটাই দূরে এখন। সন্তান জন্মের পর এখন সব বাবা-মা নিয়ম করে সন্তানকে পোলিও-র ডোজ খাওয়াতে ভোলেন না। সচেতন হয়েছে আমজনতা, বলছে পরিসংখ্যানই। এরই মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে এই খবর। আমাদের দেশে, আমাদের রাজ্যে, খাস কলকাতায় মিলল পোলিওর জীবাণু। 

 পোলিওর জীবাণু মিলেছে নর্দমার জলে। শহরের এক নিকাশির জলের নমুনায় মিলল পোলিও-র জীবাণু। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সম্প্রতি কলকাতা পুরসভার ১৫ নম্বর বরোর মেটিয়াবুরুজ এলাকায় নর্দমার জলের নমুনায় মিলেছে পোলিও-র জীবাণু।  স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন, এটিকে বলে ভ্যাকসিন ডিরাইভড পোলিও ভাইরাস ( Polio Vaccine: Vaccine-Derived Poliovirus )।

কী এই Vaccine-derived Poliovirus

টিকার মধ্যেই থাকে ভাইরাস । স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সম্প্রতি কলকাতার মেটিয়াবুরুজ এলাকায় নর্দমার জলের নমুনায় মিলেছে পোলিও-র জীবাণু। পোলিও টিকাকরণ কর্মসূচি চালানোর পাশাপাশি, সারা বছর হাসপাতালে ভর্তি সন্দেহজনক রোগীদের পর্যবেক্ষণ ও বছরে ২ বার বিভিন্ন এলাকায় নর্দমার জলের নমুনা পরীক্ষা করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সূত্রে জানা গিয়েছে, ২০১৪-য় ভারতকে পোলিও-মুক্ত দেশ হিসেবে ঘোষণার পর, সারাবছর ধরেই নজরদারি চালানো হয়। এর আগে হায়দরাবাদে নর্দমার জলের নমুনাতেও এ ধরনের ভ্যাকসিন ডিরাইভড পোলিও ভাইরাস মেলে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওয়াইল্ড পোলিও ভাইরাসে সংক্রমিত হয় মানুষ। এটা সেই জীবাণু নয়। রাজ্য স্বাস্থ্য দফতরের দাবি, এই ফলাফলে দুটি জিনিস স্পষ্ট।

  • এক, রাজ্যে পোলিও নজরদারি ভালোভাবে হচ্ছে।
  • দুই, মেটিয়াবুরুজ এলাকায় পোলিও টিকাকরণ হয়েছিল।

    তারপরেও জীবাণু মেলায় নজরদারি আরও বাড়ানো প্রয়োজন। এর পাশাপাশি, ওই জীবাণু থেকে সংক্রমণ যাতে না ছড়ায়, তার ওপরেও নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Har Ghar Tiranga in Purulia: পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
RG Kar Case: ১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget