এক্সপ্লোর

Bikash Bhavan Collapse:বিকাশ ভবনের কার্নিস থেকে ভেঙে পড়ল চাঙড়, মাথা ফেটে জখম ১

Kolkata News:ভরদুপুরে বিকাশ ভবনের কার্নিস থেকে ভেঙে পড়ল চাঙড়! মাথা ফাটল নিচে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির। সিমেন্টের চাঙড় ভেঙে ক্ষতিগ্রস্ত দমকলের প্রিন্সিপাল সেক্রেটারির গাড়ি।

কলকাতা: ভরদুপুরে বিকাশ ভবনের (Bikash Bhawan) কার্নিস থেকে ভেঙে (Disaster) পড়ল চাঙড়! মাথা ফাটল নিচে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির। সিমেন্টের চাঙড় ভেঙে ক্ষতিগ্রস্ত দমকলের প্রিন্সিপাল সেক্রেটারির গাড়ি। দুপুর ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। শিক্ষা, পূর্ত, দমকল-সহ একাধিক দফতর রয়েছে বিকাশ ভবনে। 

কী ঘটেছিল?
বিকাশ ভবনের পিছন দিকে, যেখানে মূলত অগ্নি নির্বাপন দফতর রয়েছে, সেই অংশের কার্নিস থেকেই চাঙড় আচমকা ভেঙে পড়ে। নিচেই দাঁড়িয়েছিলেন এক জন। বিকাশ ভবনে কর্মরত ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন ওই ব্যক্তি। স্থানীয় নিরাপত্তারক্ষীরা তাঁকে তড়িঘড়ি নিয়ে স্থানীয় বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে আটকে পড়েন। সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়েছে। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে বিকাশ ভবনের কার্নিসের ওই অংশ বিপজ্জনকভাবে ঝুলছিল। এদিন সেই কার্নিসের চাঙর ভেঙে অগ্নি নির্বাপন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। শুধু তাই নয়। আরও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। প্রসঙ্গত, সরকারি পরিকাঠামো ভেঙে পড়ার ঘটনা এই রাজ্যে নতুন নয়। গত এপ্রিলে যেমন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রোগীর পরিজনদের ওপর লোহার শেড ভেঙে পড়ে। জখম হয় এক নাবালিকা-সহ ৩ জন। গভীর রাতের ওই ঘটনায় নির্মাণ সামগ্রী বোঝাই একটি ট্রাক হাসপাতালের মেন গেট দিয়ে ঢুকে, বিশ্রামাগারের পিলারে ধাক্কা মারে। এরপরই নড়বড়ে হয়ে যাওয়া শেডটি রোগীর পরিজনদের মাথায় পড়ে। গুরুতর আহত হয় ১৬ বছরের এক কিশোরী সহ ২ জন। একজনের হাতে অস্ত্রোপচার করতে হয়। হাসপাতাল সুপার জানান, ২ জনের অবস্থা স্থিতিশীল। প্রত্য়েকেই হাসপাতালে চিকিৎসাধীন। যদিও গোটা ঘটনায় ছড়িয়েছে প্রবল আতঙ্ক। বিশ্রামাগারে দুর্ঘটনার সময় লোকসংখ্যা কম থাকায় ৩ জন আহত হয়েছেন। কিন্তু লোকসংখ্যা বেশি থাকলেও আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলেই আশঙ্কা। 

আলিপুরদুয়ারের হাসপাতালে বিপর্যয়..
হাসপাতাল  সূত্রে জানা গিয়েছে, মাস দুয়েক ধরে জেলা হাসপাতালে নতুন ভবনের নির্মাণের কাজ চলছে। অভিযোগ, নির্মাণ সামগ্রী বোঝাই একটি একটি ট্রাক হাসপাতালের মূল প্রবেশ দ্বার দিয়ে প্রবেশ করে ডান পাশের রাস্তায় বাঁক নিতে গিয়ে ব্লাড ব্যাংকের উল্টো দিকে থাকা রোগীর পরিবারের জন্য নির্মিত বিশ্রামাগারে ধাক্কা দেয়। বড় ট্রাকের জোরাল ধাক্কায় প্রায় ৩০০ মিটার লম্বা বিশ্রামাগারের প্রায় সমস্ত লোহার পিলারের গোড়া জয়েন্ট থেকে সরে যায়। একপাশে ঝুঁকে পড়ে মরনফাঁদ হয়ে রয়েছে শেডটি। আচমকাই এই ঘটনায় বিশ্রামরত বেশ কিছু রোগীর পরিবার লোহার পিলারের ধাক্কায় জখম হয়। 

আরও পড়ুন:ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার

 

সেরা শিরোনাম

West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
Cooch Behar: উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
Humayun Kabir: রেজিনগর উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের আরও ৩ সহযোগী গ্রেফতার, ভোটের মুখে দলের দায়িত্ব সামলাচ্ছিলেন এই তিন জন
রেজিনগর উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের আরও ৩ সহযোগী গ্রেফতার, ভোটের মুখে দলের দায়িত্ব সামলাচ্ছিলেন এই তিন জন
Malda: মালদার মহিষবাথানিতে তৃণমূল থেকে কংগ্রেসে যােগ দিলেন শতাধিক কর্মী
মালদার মহিষবাথানিতে তৃণমূল থেকে কংগ্রেসে যােগ দিলেন শতাধিক কর্মী

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget