এক্সপ্লোর

Dengue Update: ডেঙ্গি পরিস্থিতি নিয়ে তোপ, পোস্টারে নিশানা কাউন্সিলরকে

Dengue Poster: দুয়ারে ডেঙ্গি, প্রতিদিন মশার তেল ছড়ানো হচ্ছে কি? কাউন্সিলরকে এই প্রশ্ন করার পরামর্শ দিয়ে পোস্টার পড়ল সোদপুর স্টেশন চত্বরে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ডেঙ্গি নিয়ে কার্যত তোলপাড় হচ্ছে রাজ্যে। নানা জেলায় ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলছে। মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। ডেঙ্গি পরিস্থিতিতে লাগাম দেওয়ার জন্য কাজ করছে বিভিন্ন পুরসভা এবং প্রশাসন। এবার এই নিয়ে বিতর্ক উত্তর ২৪ পরগনার সোদপুরে। দুয়ারে সরকার-এর মতো করে দুয়ারে ডেঙ্গি লিখে পোস্টার পড়ল সোদপুর স্টেশন চত্বরে।      

সোদপুরে পোস্টার বিতর্ক:
দুয়ারে ডেঙ্গি, প্রতিদিন মশার তেল ছড়ানো হচ্ছে কি? কাউন্সিলরকে এই প্রশ্ন করার পরামর্শ দিয়ে পোস্টার পড়ল সোদপুর স্টেশন চত্বরে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পুরসভা কিছুই করছে না, অভিযোগে সরব হয়েছে বিজেপি। ডেঙ্গি আগের তুলনায় কমেছে, পাল্টা দাবি তৃণমূলের।

রাজ্যে ভয়ঙ্কর ডেঙ্গির বিপদ। এবছর এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়ে একাধিক মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। যদিও সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যে এই বছর এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে। এই পরিস্থিতিতে, সোদপুর স্টেশন চত্বরে ডেঙ্গি নিয়ে এই পোস্টার ঘিরে শুরু হয়েছে বিতর্ক। দুয়ারে ডেঙ্গি শিরোনাম দিয়ে পোস্টারে লেখা হয়েছে, 'প্রতিদিন মশা মারার তেল পড়ছে দুয়ারে? প্রশ্ন করুন কাউন্সিলরকে।' নীচে লেখা স্বাধীনতা ৭৫ কর্তৃক প্রচারিত। এই ধরনের পোস্টার পড়তেই তৃণমূল পরিচালিত পুরসভাকে নিশানা করেছে বিজেপি।

শুরু তরজা:
পানিহাটির বিজেপি নেতা জয় সাহা বলেন, 'ডেঙ্গিতে পানিহাটি এগিয়ে। এলাকায় জঞ্জাল পরিষ্কার হয় না। পুরসভা কাজ করছে না।' পানিহাটির তৃণমূল নেতা ও উপ পুরপ্রধান সুভাষ চক্রবর্তী বলেন, 'ডেঙ্গিকে নিয়ন্ত্রণ করেছি। ২৫৩ জন প্রথমে আক্রান্ত হয়েছিল। এখন ৯ জন মাত্র আক্রান্ত। বাইরে থেকে ডেঙ্গি আনছে।'

পানিহাটি পুরসভা সূত্রে খবর, এখনও পর্যন্ত পুর এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন প্রায় ৩৫০ জন। এর মধ্যেই ডেঙ্গি নিয়ে পুর এলাকায় পোস্টার ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

কদিন আগেই ডেঙ্গি বিক্ষোভের জেরে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছিল নৈহাটি। ক্রমবর্ধমান ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, অথচ পুরসভা কোনও পদক্ষেপ নিচ্ছে না, এই অভিযোগে নৈহাটি পুরসভার দিকে অভিযান চালায় বিজেপি কর্মীরা। পুরসভার সামনে তাঁদের পুলিশ বাধা দেয়। সেখানে পুলিশ কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তিও বাধে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ  দায়ের করেছে বিজেপি। দলের মহিলা কর্মীদের উপরেও হামলা করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি ছিল, 'জবাব দিয়েছে সাধারণ মানুষ'।

আরও পড়ুন: ফের উত্তপ্ত ভাটপাড়া, বিয়ে বাড়ির সামনে ফের বোমাবাজি

 

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Dinhata Mamata Trinamool: মমতা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে হামলা, গর্ভে মৃত্যু সন্তানের
Dinhata Mamata Trinamool: মমতা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে হামলা, গর্ভে মৃত্যু সন্তানের
Sandip Ghosh: 'দুর্নীতির ত্রিভুজ'! এবার জামিন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠর, কত শতাংশ কমিশন নিতেন প্রাক্তন অধ্যক্ষ ? কী খেলা চলত RG করে ?
'দুর্নীতির ত্রিভুজ'! এবার জামিন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠর, কত শতাংশ কমিশন নিতেন প্রাক্তন অধ্যক্ষ ? কী খেলা চলত RG করে ?
ED Raid: কয়েকশো কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! ৫ জায়গায় তল্লাশি চালাল ED
কয়েকশো কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! ৫ জায়গায় তল্লাশি চালাল ED

ভিডিও

Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান
Koustav Bagchi vs Arjun Singh |
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল সেন, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার। Supreme Court

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget