এক্সপ্লোর

North 24 Parganas: ফের উত্তপ্ত ভাটপাড়া, বিয়ে বাড়ির সামনে ফের বোমাবাজি

Bomb Blast: বোমার স্প্লিন্টারে জখম হন ৪ জন। আহতদের ৩ জনকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভাটপাড়ায় ফের বোমাবাজি। গতকাল রাতে ১৭ নম্বর ওয়ার্ডে বিয়ের অনুষ্ঠান চলাকালীন বাড়ির সামনে বোমাবাজি হয়। বোমার স্প্লিন্টারে জখম হন ৪ জন। আহতদের ৩ জনকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন নার্সিংহোমে চিকিত্সাধীন। দুষ্কৃতীদের গন্ডগোলের জেরেই বোমাবাজি বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। বারবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায়। নৈহাটি থেকে ভাটপাড়া, কাঁকিনাড়া থেকে ব্যারাকপুর, প্রায় সর্বত্রই একই ঘটনা ঘটছে। তা নিয়ে তুমুল তরজা চলছে শাসক-বিরোধীর। 

আমডাঙায় বোমা উদ্ধার:
পঞ্চায়েত ভোটের আগে এবার উত্তর ২৪ পরগনার আমডাঙায় বোমা উদ্ধার। আজ সকালে নীলগঞ্জ রোডের ধারে বাগানের মধ্যে থেকে ২টি তাজা বোমা উদ্ধার হয়। ব্যাগে বোমা দেখতে পেয়ে আমডাঙা থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে বোমা ২টি উদ্ধার করে।

দুর্গাপুরেও বোমা:
দুর্গাপুরে বিএমএসের পার্টি অফিসে 'পেট্রোল বোমা'। এবিভিপির বৈঠকের পর পার্টি অফিসে বোমাবাজির অভিযোগ উঠল। জানলা দিয়ে 'পেট্রোল বোমা' ছোড়ার অভিযোগ। পার্টি অফিসের একাংশে  আগুন ধরে যায়। 

সিপিএমের প্রতিক্রিয়া:
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'বিয়েবাড়িতেও লোকে আনন্দ করতে পারবে না। ওখানে আনন্দ করতে গেলেও বোমা-স্প্লিন্টার, আহত, হাসপাতাল। একের পর এক ঘটনা ঘটছে। তৃণমূলের রাজত্বে যত বড় দুষ্কৃতী, তত বড় নেতা। শাসক দল, পুলিশ এবং দুষ্কৃতী মিলিয়ে সিন্ডিকেট চলছে।'

তৃণমূলের পাল্টা দাবি:
তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, 'এই সমস্তটাই একটা চিত্রনাট্যের অংশ। ষড়যন্ত্রের অংশ। সিপিএমের প্রযুক্তি এবং বিজেপির টাকা। বোমা তৈরি হচ্ছে, বন্দুক আনা হচ্ছে। সেই বোমা মাঠে-ঘাটে রেখে দেওয়া হচ্ছে। বোমা উদ্ধার করার জন্য পশ্চিমবঙ্গের পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুই বিরোধী দল পশ্চিমবঙ্গকে অশান্ত করতে নেমেছে।'

বিজেপির কটাক্ষ:
বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, 'ব্যারাকপুর-সহ গোটা উত্তর ২৪ পরগনায় দুষ্কৃতীদের তাণ্ডব চলছে। বিয়েবাড়ি পর্যন্ত মুক্ত নয়। সেখানে বোমার স্প্লিন্টারে জখম হচ্ছেন। এই এলাকাকে উপদ্রুত এলাকা ঘোষণা করা হোক। জোরদার তল্লাশি চালানো হোক। তাহলে আরও কিছু মানুষের প্রাণ বাঁচানো যাবে। আরও কিছু মানুষকে আহত হওয়ার হাত থেকে বাঁচানো যাবে। যেভাবে চারিদিক থেকে বোমা উদ্ধার হচ্ছে, তাতে পঞ্চায়েত ভোটের কথা ভাবলে কপালে ভাঁজ পড়ছে।'

আরও পড়ুন: নিয়োগ মামলায় উত্তর দিনাজপুরের ৪০ জনকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget