এক্সপ্লোর

Kaustav Bagchi: কৌস্তভ বাগচীর এলাকাজুড়ে তাঁর বিরুদ্ধে পোস্টার, দায় নিতে নারাজ তৃণমূল

গভীর রাতে ব্য়ারাকপুরের বাড়ি থেকে কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীকে গ্রেফতারের ঘটনা ঘিরে গত কয়েকদিন ধরে গোটা রাজ্য় রাজনীতি উত্তাল।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এবার ব্যারাকপুরে কৌস্তভ বাগচীর এলাকাতেই তাঁর বিরুদ্ধে পড়ল পোস্টার। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচির মন্তব্য করার অভিযোগ তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে। যারা পোস্টার দিয়েছেন, তারাই হয়ত কয়েকদিন পর দীপক ঘোষের বইয়ের PDF চাইবেন। মন্তব্য করেছেন কৌস্তভ। যদিও পোস্টারের দায় নিতে নারাজ তৃণমূল । 

গভীর রাতে ব্য়ারাকপুরের বাড়ি থেকে কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীকে গ্রেফতারের ঘটনা ঘিরে গত কয়েকদিন ধরে গোটা রাজ্য় রাজনীতি উত্তাল । জামিন পেয়ে কৌস্তভও বুঝিয়ে দিয়েছেন, পিছু হঠার প্রশ্ন নেই! বরং তৃণমূলের বিরুদ্ধে তাঁর আক্রমণ আরও ধারাল হবে! এই প্রেক্ষাপটে ব্য়ারাকপুরে কৌস্তভের বিরুদ্ধে পড়ল পোস্টার! ব্যারাকপুর স্টেশন চত্বর থেকে শুরু করে আনন্দপুরী, এমনকী কৌস্তভের এলাকা, ১০ নম্বর ওয়ার্ডেও পড়েছে পোস্টার।

যেখানে লেখা হয়েছে - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অশালীন ও কুরুচিকর মন্তব্য করে আমাদের এলাকার সংস্কৃতিকে সারা বাংলার কাছে হেয় প্রতিপন্ন করেছেন কৌস্তভ বাগচী । ব্যারাকপুরবাসীর পক্ষ থেকে পোস্টার দেওয়া হয়েছে বলে, দাবি করা হয়েছে এখানে। কৌস্তভ অবশ্য় তৃণমূলের দিকেই কটাক্ষ ছুড়ে দিয়েছেন!

কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর কথায়, কারা দেয় এগুলি, হিম্মত থাকলে নাম দিয়ে দিক না। তৃণমূলের নেতাদের মধ্যেই বিরোধ, অনেকে হোয়াটস্যাপে ফোন করছে, বাড়িতে আসছে। রাস্তা দিয়ে হাঁটলে সবাই এসে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে। সবাই বই চাইছে আমার কাছে।তো এটা কী বয়কট হচ্ছে? যারা এগুলি করাচ্ছে, তারাই দেখবেন কয়েকদিন পর আমার কাছে এসে PDF চাইবে। কৌস্তভের গ্রেফতারি এবং জামিন কংগ্রেস শিবিরে নতুন করে অক্সিজেন জুগিয়েছে। এই ইস্য়ুকে হাতিয়ার করে কংগ্রেসের সঙ্গে পথে নেমেছে বামেরাও। এই রাজনৈতিক টানাপোড়েনে এবার নতুন মাত্রা যোগ করল পোস্টার !

বিধানসভায় গেলেন নৌশাদ সিদ্দিকি: ৪২ দিন জেলে থাকার পর, ভাঙড়ে আইএসএফ-তৃণমূল সংঘর্ষে ভেঙে যাওয়া গাড়ি নিয়ে বিধানসভায় গেলেন নৌশাদ সিদ্দিকি । তিনি পণ নিলেন, তৃণমূল সরকারের পতন না হওয়া পর্যন্ত ভাঙা গাড়িই ব্যবহার করবেন । এর দুদিন আগেই কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী গ্রেফতারির পর জামিন পেয়ে মাথা ন্য়াড়া পণ নেন যে, তৃণমূলকে উৎখাত না করা পর্যন্ত তিনি মাথায় চুল গজাতে দেবেন না। এই সিদ্ধান্তে তিনি পাশে পেয়েছেন প্রেমিকা প্রীতি করকে । 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget