এক্সপ্লোর

Potato Price Hike: আলুর দামে ছ্যাঁকা, ব্যবসায়ীদের সতর্কবার্তা টাস্ক ফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

West Bengal News: বাজার করতে আসা ক্রেতাদের অভিযোগ, জ্যোতি আলু এই বাজার থেকেই ৩৫ টাকা প্রতি কেজি কিনতে হচ্ছে যা আগে তুলনায় অনেকটা বেশি।

সুনীত হালদার, হাওড়া: আলু সহ (Potato Price Hike) অন্যান্য সবজির দাম নিয়ন্ত্রণ করতে রাজ্যের টাস্ক ফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান। শুক্রবার মধ্য হাওড়ার কালীবাবুর বাজার সহ একাধিক বাজারেও অভিযান চালায়। খুচরো সবজি বিক্রেতাদের পাশাপাশি ক্রেতাদের সঙ্গে কথা বলেন। বাজারে মূলত আলুর দামকে কেন্দ্র করেই এই অভিযান হয়।

যৌথ অভিযান: রাজ্য টাস্ক ফোর্সের সভাপতি রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, আলুর পাইকারি দর যেখানে ২৭ টাকা প্রতি কেজি সেখানে ৩০ টাকা কেজি দরে খুচরো বিক্রি করা যাবে। কিন্তু তাঁরা এদিন অভিযান চালিয়ে বুঝতে পারেন ওই বাজারে আলু ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অতিরিক্ত দাম নেওয়ার কারণে আলু ব্যবসায়ীদের তিনি সতর্ক করে দেন। তাঁরা বিক্রেতাদের সঙ্গে যেমন কথা বলেন, তেমনই ক্রেতাদের সঙ্গেও কথা বলেন। ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক জানিয়েছেন, স্থানীয় থানাকে নজরদারি রাখার জন্য বলা হচ্ছে। যদি চড়া দামে কেউ আলু বিক্রি করেন এবং সেই অভিযোগ উঠে আসে তাহলে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।                  

এদিকে বাজার করতে আসা ক্রেতাদের অভিযোগ, জ্যোতি আলু এই বাজার থেকেই ৩৫ টাকা প্রতি কেজি কিনতে হচ্ছে যা আগে তুলনায় অনেকটা বেশি। এছাড়া রসুন, আদা, কাঁচা আনাজেরও দাম অত্যধিক হারে বেড়ে গেছে। নাজেহাল অবস্থা ক্রেতাদের। আধিকারিকরা জানিয়েছেন পাইকারি বাজারের দরের সঙ্গে সামঞ্জস্য রেখে খুচরো ব্যবসায়ীদের দাম ঠিক করতে হবে।

এর আগে গতমাসে মানিকতলা বাজারে অভিযান চালায় রাজ্য সরকারের টাস্ক ফোর্স। দরদাম যাচাই করে দেখা যায়, জ্যোতি আলু ৩২ টাকার বদলে বিক্রি হচ্ছে ৩৫-৩৬ টাকায়। আর চন্দ্রমুখী আলুর দাম ৩৪ টাকার বদলে নেওয়া হচ্ছে ৩৮-৪০ টাকা। খুচরো ব্যবসায়ীদের কার্যত হুঁশিয়ারি দেন টাস্ক ফোর্সের সদস্যরা। ব্যবসায়ীরা দাবি করেন, তাঁরা পাইকারি বাজার থেকে বেশি দামে কিনছেন, সেই কারণেই দাম বেড়েছে। ক্রেতারা দাবি করেন, টাস্ক ফোর্সের অভিযান লোক দেখানো। তারা ফিরে গেলেও ফের চড়া দামে বিক্রি হবে আলু।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: RG Kar News: নিরাপত্তায় CISF, জারি কর্মবিরতি; আরজি করে আজ কলেজ কাউন্সিলের বৈঠক

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget