এক্সপ্লোর

Amta News: আমতায় চাষের জমি থেকে বন্যার জল কমাতে বসানো হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প

Flood News: হাওড়ার জেলার আমতায় চষের জমি থেকে বন্যার জল সরাতে উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প বসিয়েছে জেলা সেচ দফতর। শর্টকাট চ্যানেলের মাধ্যমে ওই জল রূপনারায়ণ নদে গিয়ে পড়ছে।

সুনীত হালদার, আমতা: হাওড়া জেলার আমতায় (Amta) বিঘের পর বিঘের চাষের জমি থেকে জলের তলায় চলে গেছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল। তাই চাষের জমি থেকে বন্যার জল কমাতে এবার উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প (Powerful Pump বসাল জেলা সেচ দফতর। পাম্পের সাহায্যে জলকে সরাসরি শর্টকাট চ্যানেলে ফেলা হচ্ছে। ওই জল সরাসরি রূপনারায়ণ নদে মিশে যাচ্ছে। 

গত সপ্তাহে টানা বৃষ্টি এবং ডিভিসি থেকে জল ছাড়ার ফলে হাওড়ার উদয়নারায়ণপুর এবং আমতার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। চাষের জমি, রাস্তাঘাট এবং বাড়িঘর সবই জলের তলায় চলে যায়। দিন কয়েক ডিভিসি থেকে জল ছাড়ার পরিমাণ কমানোর ফলে দুই জায়গার বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হয়েছে। তবে ৬ দিন কেটে গেলেও আমতার বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। আমতা দু'নম্বর ব্লকের ভাতোরা, ঘোড়াবেড়িয়া, চিতনান, ঝামটিয়া, ঝিকিরা, অমরাগুড়ি, থলিয়া এবং বিমলাকৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েতগুলির বেশিরভাগ গ্রামে এখনও কোমর সমান জল দাঁড়িয়ে আছে। গত দুদিন জেলা সেচ দফতর চাষের জমি থেকে দ্রুত জল নামানোর জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প বসিয়েছে। জমি থেকে জমা জল একাধিক পাম্পের সাহায্যে সরাসরি শর্টকাট চ্যানেলে ফেলে তা রূপনারায়ণ নদের মাধ্যমে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

আমতার একজন চাষী দীপক দলুই। তাঁর তিন বিঘে জমিতে আমন ধানের পাশাপাশি ১০ কাঠা জমিতে সবজি চাষ করেছিলেন। সবটাই তিনি মহাজনের থেকে সুদে টাকা ধার নিয়ে করেছিলেন। কিন্তু এবারের বন্যায় মাঠের ফসল মাঠে নষ্ট হয়ে গেছে। ফলে পুজোর মুখে কীভাবে ঋণ শোধ করবেন তা বুঝে উঠতে পারছেন না। জেলা কৃষি দফতর সূত্রে খবর, এবার আমতায় ৭৬০০ হেক্টর ধান জমির মধ্যে ৫২৭৭ হেক্টর জমি প্লাবিত হয়। আবার ৫৪৫ হেক্টর সবজি চাষের জমির মধ্যে ৪০০ হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার সময় বানভাসি চাষীদের শস্য বীমা থেকে ক্ষতিপূরণের আশ্বাস দেন। দীপক দলুইয়ের মতো চাষীরা কার্যত সেই সরকারি ক্ষতিপূরণের দিকেই এখন তাকিয়ে আছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Anubrata Mondal: দেওয়ালে মমতার সহাস্য ছবি, সামনের চেয়ার থেকে নির্দেশ দিতেন এতদিন, আজ ঘরে ঢুকে কেঁদে ফেললেন অনুব্রত

 

সেরা শিরোনাম

India on Pakistan : পাকিস্তানে হিন্দু মন্দির ভেঙে দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারতের, স্পষ্ট বলা হল...
পাকিস্তানে হিন্দু মন্দির ভেঙে দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারতের, স্পষ্ট বলা হল...
West Bengal News Live : মালদা কলেজে SFI-ABVP সংঘর্ষে আহত ২
মালদা কলেজে SFI-ABVP সংঘর্ষে আহত ২
BJP News : TMC খানখান হওয়ার পর BJP-তে যোগদানে মরিয়া অনেক নেতাই, পুরভোটের আগে নেওয়া হবে তাঁদের ? শমীক বললেন...
TMC খানখান হওয়ার পর BJP-তে যোগদানে মরিয়া অনেক নেতাই, পুরভোটের আগে নেওয়া হবে তাঁদের ? শমীক বললেন...
Rotten Meat Recover: ফিরল ভাগাড়-কাণ্ডের স্মৃতি ! বিরিয়ানি থেকে মিষ্টি, কোন কোন এলাকার রেস্তোরাঁ ও দোকান থেকে উদ্ধার পচা মাংস ও রং?
ফিরল ভাগাড়-কাণ্ডের স্মৃতি ! বিরিয়ানি থেকে মিষ্টি, কোন কোন এলাকার রেস্তোরাঁ ও দোকান থেকে উদ্ধার পচা মাংস ও রং ?

ভিডিও

Nutri Source | কৃষিকাজ সংক্রান্ত নানা সমস্যার সমাধান, Nutri Source-র পক্ষ থেকে আনা হল অ্যাপ 'Farm Santa'
Sumit Roy | নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই থানায় পৌঁছে যান Abhishek Banerjee-এর PA
Kunal Ghosh | কুণাল ঘোষের চিঠির পরই NRS-কাণ্ডে ভুক্তভোগীর খোঁজ নিল নবান্ন
Municipal Election | পুরভোটে সুদীপ-কাকলিদের আসন ছাড়বে বিজেপি? | #abpananda
Municipal Election | ডিসেম্বরের মধ্যেই মিটে যাবে পুরসভা ভোট? | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget