এক্সপ্লোর

Pratik Ur Rahman: 'লবিবাজি', 'প্রশ্নহীন আনুগত্য'... দল নয় ব্যক্তির বিরুদ্ধেই লড়াই-ক্ষোভ প্রতীক উর রহমানের

Pratik Ur Rahman: 'টার্গেট হল যাদেরকে উনি তুলে আনছেন, ওনার পেয়ারের লোক, কাছের লোক, ক্যামেরার ভাষায় তাদের ফ্রেমে যেন অন্য কেউ না থাকে।'

Pratik Ur Rahman:দল নয় ব্যক্তির বিরুদ্ধে লড়াই প্রতীক উর রহমানের। বর্তমান রাজ্য সম্পাদকের প্রতি রয়েছে যথেষ্ট ক্ষোভও। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে 'লবিবাজি', 'প্রশ্নহীন আনুগত্য' নিয়ে কী বললেন প্রতীক উর রহমান? 

সুমন দে - 'শোলে' ফিল্মের ঠিক ৫০ বছর পর, তুমি রাজ্য রাজনীতিতে 'শোলে'- কে প্রাসঙ্গিক করে তুলেছ। তুমি বলেছ সিপিএম দলে গব্বর আছে। একেবারে ডর কা মহৌল চালায়। ওখানে কথা বলা যায় না। ওখানে প্রশ্ন করা যায় না। সেই গব্বর সিংয়ের প্রশ্নে আমি পরে আসব। আগে বলো, তুমি জয়, বীরু নাকি ঠাকুর বলদেভ সিং? 

প্রতীক উর - এখন তো মনে হচ্ছে ঠাকুর বলদেভ সিং। দুটো হাত কেটে ছেড়ে দেওয়া হয়েছে। আমার সামনে ওই কাঁটাওয়ালা জুতো ছাড়া আর কোনও রাস্তা নেই। ফলে ওই কাঁটাওয়ালা জুতোটাই আমাকে পরতে হচ্ছে। 

সুমন দে - দু'টো হাত কে কাটল 

প্রতীক উর - মতাদর্শকে সামনে রেখে একদল নেতৃত্ব আছেন, যাঁরা মতাদর্শকে সামনে রেখে নিজের ব্যক্তি ইমেজকে প্রতিষ্ঠা করতে চায়, তাঁরাই মেরেছে। সেখানে প্রশ্ন করা যাবে না। প্রশ্নহীন আনুগত্য। প্রশ্নহীন আনুগত্য না থাকলে ডানা কাটা হবে। 

সুমন দে - তুমি প্রশ্ন করেছ বলে লবিবাজি হয়েছে 

প্রতীক উর - আমি কেন, আমার মতো অসংখ্য কর্মী সমর্থক রয়েছেন যাঁরা প্রতিদিন লবিবাজির শিকার হচ্ছেন। আমি নিজের চোখে দেখেছি ছাত্র রাজনীতি করার সময়। এখনও সেই লবিবাজি চলছে। স্টিল নাউ টুডে, কোথাও না কোথাও, কোনও ব্রাঞ্চে, ইউনিটে, লোকালে সেই লবিবাজির শিকার হচ্ছে। আজকে একজন প্রতীক উর হয়তো প্রকাশ্যে বলেছে। কিন্তু হাজার হাজার প্রতীক উরের মনে প্রশ্ন রয়েছে, যারা হয়তো বলার সাহস পাচ্ছে না, বা বলতে দেওয়া হচ্ছে না। 

সুমন দে - তুমি কাকে কী প্রশ্ন করেছিলেন যে টানা ২ বছর, তোমারই কথা অনুযায়ী, তোমাকে কোনও সংগঠনে বা পদে রাখা হয়নি? 

প্রতীক উর - এর জন্য একটু পিছনে ফিরে দেখতে হবে। সূর্যদা যখন রাজ্য সম্পাদক ছিলেন, আমরা তখন সবে সদ্য নতুন ছাত্র রাজনীতিতে ঢুকেছি, আমাদের রাজ্য কমিটি মেম্বার করলেন। সেই সময় সূর্যদা একঝাঁক তরুণ নেতৃত্বকে রাজ্য কমিটির মধ্যে আনলেন। ভোটে দাঁড় করালেন। আমরা খুব খোলা মনে কাজ করছিলাম। মনে আছে, সূর্যদা মিটিং করতেন। আমরা হুলিয়ে মিটিংয়ের সমালোচনা করতাম। ওই দিনই ডাকতেন। আস্তে করে জিজ্ঞেস করতেন কী বলেছ, বিষয়টা কী... আমি বলতাম। পরের দিন এসে বলতেন তোমার অ্যাঙ্গেলটা ঠিক আছে। তবে ওই অ্যাঙ্গেলটা ভাবতে পারো। এটাই তো আমাদের লিডার যে, প্রশ্ন তুমি করো, তার বদলে আমি তোমাদের উৎসাহিত করব, যাতে পরের দিন গিয়ে আরও বেটার প্রশ্ন করবে। আমরাও উৎসাহিত হতাম পরের দিন গিয়ে আবার প্রশ্ন করার। 

সেলিমদা যখন থেকে হলেন, অদ্ভুত ভাবে, সূর্যদা যে টিমটা তৈরি করেছিলেন, ইয়ং জেনারেশনের টিম গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, যাদের বিভিন্ন জায়গায় নির্বাচনে দাঁড় করিয়েছেন, নেতৃত্ব দিয়েছে, তাদের মধ্যে থেকে ছাঁকনি দিয়ে বেশ কয়েকজনকে তুলে নিলেন। টার্গেট হল যাদেরকে উনি তুলে আনছেন, ওনার পেয়ারের লোক, কাছের লোক, ক্যামেরার ভাষায় তাদের ফ্রেমে যেন অন্য কেউ না থাকে। অন্য যারা থাকবে, যদি মনে হয়, যে ওদের কম্পিটিটর কেউ আছে, তাদের আস্তে আস্তে শুইয়ে দাও। 

প্রতীক উর রহমান স্পষ্ট ভাষায় এদিনের সাক্ষাৎকারে জানিয়েছেন, 'এটা পরিষ্কার হয়ে গেছে, আমার যে কথাগুলো সেগুলো ধ্রুব সত্য। আমি ধ্রুব সত্য তুলে ধরেছি বলেই এত মানুষ রেসপন্স করছেন। আমি দলের বিরুদ্ধে বলছি না। বামপন্থার প্রতি এখনও আমার অগাধ ভরসা। বিশ্বাস দৃঢ় ছিল, আজও আছে, আগামীতেও থাকবে, ভবিষ্যতেও থাকবে। দলের বিরুদ্ধে আমার কোনও কথা নেই। দলের অভ্যন্তরে কিছু ব্যক্তি, যারা জমিদারিত্ব কায়েম করতে চাইছে, ভয়ের পরিবেশ কায়েম করতে চাইছে, যারা সো-কলড আনুগত্য না থাকলে তোমাদের সামনে আনব না, আর প্রশ্ন করলে ডানা ছেঁটে দেব, আমার লড়াই তাদের বিরুদ্ধে, একেবারে ব্যক্তির বিরুদ্ধে।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : 'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা
'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা
স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Abhishek Banerjee : 'ফিরে আসুন,আমি ১ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি' অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন ...
'ফিরে আসুন,আমি ১ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি' অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন ...

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget