এক্সপ্লোর

Premature Baby : প্রিম্যাচিওর বেবিদের হাসপাতাল থেকে বাড়ি আনার পর প্রয়োজন অনেক বেশি সতর্কতা

Premature Baby Care : বাড়ি আসার পরও প্রিম্যাচিওর বাচ্চাদের বিশেষ যত্নের প্রয়োজন পড়ে।সামান্য অবহেলায় হতে পারে বড় বিপদ

কলকাতা : গর্ভাবস্থার ৩৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে যে বাচ্চার জন্ম হয়, তাদেরই প্রিম্যাচিওর বেবি (Premature Baby ) বলা হয়ে থাকে।  জন্ম থেকেই এঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে। হাসপাতালে একটা পর্যায় অবধি চিকিৎসার পরই এই শিশুদের বাড়ি ছেড়ে দেওয়া হয়। তবে এদের যত্ন নেওয়ার পদ্ধতি কিন্তু পূর্ণ সময়ের পরে জন্মানো বাচ্চাদের থেকে অনেকটা আলাদা। দরকার বিশেষ যত্ন, অনেক বেশি সাবধানতা। বিস্তারিত আলোচনা করছেন শিশুরোগ বিশেষজ্ঞ অগ্নিমিতা গিরি সরকার (Dr. Agnimita Giri Sarkar

কখন প্রিম্যাচিওর শিশুকে হাসপাতাল থেকে ছা়ড়া হবে -

  • শিশু যখন স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিতে পারবে, কোনও যান্ত্রিক সাহায্যের প্রয়োজন হবে না ।
  • শরীর নিজেই স্বাভাবিক তাপমাত্রা ( body temperature) বজায় রাখতে পারবে।
  • নিজে মায়ের স্তন থেকে দুধ টেনে খেতে পারবে
  • ওজন বৃদ্ধি পেয়ে স্বাভাবিক জায়গায় আসবে।
  • কোনওরকম সংক্রমণ বা ইনফেকশনের উপসর্গ থাকবে না। 

    শিশু বাড়িতে আসার পর ভয় কী নিয়ে 
  • Sudden infant death syndrome (SIDS) যাকে  "cot death" ও বলা হয়ে থাকে, এর অর্থ ঘুমের মধ্যে শিশুমৃত্যু। এই ধরনের ঘটনা প্রিম্যাচিওর শিশুর ক্ষেত্রে একটু বেশি ঘটে থাকে তুলনামূলকভাবে। তাই এদের দিকে বিশেষ নজর রাখতে হবে। 
  • এই শিশুদের উপুর করে না শোয়ানোই ভাল। এতে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হতে পারে।
  • চিৎ হয়ে শোওয়ালে বাচ্চার উপর নজর রাখা যেমন সুবিধেজনক তেমনই তার পক্ষেও শ্বাস নেওয়া সুবিধের। 
  • শিশুদের আশে পাশে খেলনা রেখে দেবেন না।
  • ওদের অতিরিক্ত লেপ-কম্বল চাপা দেবেন না মোটেই। এতে শ্বাসে সমস্যা হতে পারে। 
  • মায়ের সঙ্গে একই বিছানায় শোওয়ানোও এড়িয়ে চলা ভাল। একসঙ্গে শুতে গেলে খেয়াল রাখতে হবে বাচ্চার উপর যেন অতিরিক্ত চাপা না পড়ে যায়। 
  • স্তনপান করান, ফর্মুলা মিল্ক এড়িয়ে চলুন। 

    প্রিম্যাচিওর শিশুদের ক্ষেত্রে কী করা অবশ্য জরুরি - 
  • পাবলিক প্লেসে নিয়ে যাবেন না।
  • বাড়িতে বেশি লোকজনের জমায়েত বন্ধ রাখুন। 
  • বাইরের লোক যেন বাচ্চাকে  কোলে না নেন।
  • প্রয়োজনে বাইরে থেকে এসে ভালভাবে পরিষ্কার হয়ে, অ্যাপ্রন পরে কোলে নিন। 
  • যে কোনওরকম জনবহুল জায়গা এড়িয়ে চলুন। 
  • বাচ্চাকে স্তনপান করান। বাচ্চার সঙ্গে স্কিন-টু-স্কিন কনট্যাক্ট বজায় রাখুন। মায়ের স্তনদান করতে সমস্যা হলে বিশেষজ্ঞের কাছে ট্রেনিং নিন। 
  • এই সময় বাচ্চার দরকার ক্যাঙ্গারু কেয়ার । অর্থাৎ ক্যাঙ্গারু যেমন শরীরের কাছে সন্তানকে ধরে রাখে, মাকে সেই ভাবে সন্তানকে নিজের শরীরের ওম দিতে হবে। এতে মা ও শিশুর বন্ধন দৃঢ় হয়। এছাড়াও আছে আরও অনেক উপকারিতা। 

    প্রি-ম্যাচিওর শিশুর ক্ষেত্রে ক্যাঙ্গারু কেয়ার কেন জরুরি, আর কী কী চেক আপ করাতে হয় পরবর্তীতে এই নিয়ে শীঘ্রই প্রকাশ পাবে এই বিষয়ে তৃতীয় পর্ব। বিস্তারিত জানতে নজর রাখুন। আর প্রশ্ন পাঠান আমাদের। বিশিষ্ট চিকিৎসকরা করবেন আপনার সমস্যার সমাধান। 
  • ডা. অগ্নিমিতা গিরি সরকার
    ডা. অগ্নিমিতা গিরি সরকার

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget