এক্সপ্লোর

Presidency University: প্রেসিডেন্সিতে সরস্বতী পুজোর অনুমতি ঘিরে বিতর্ক, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলল তৃণমূল

Presidency Saraswati Pujo: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্যাম্পাসে সরস্বতী পুজো করতে না দেওয়ার অভিযোগে সরব হল শাসকদলের ছাত্র সংগঠন, তৃণমূল ছাত্র পরিষদ।

কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় এবং অর্ণব মুখোপাধ্যায়: প্রেসিডেন্সিতে সরস্বতী পুজো করতে দিচ্ছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চাঞ্চল্যকর অভিযোগ তুলল খোদ তৃণমূলেরই ছাত্র সংগঠন। পাশাপাশি টিএমসিপি-র ঘোষণা, পুজোর অনুমতি না মিললে, বিশ্ববিদ্যালয়ের গেটেই পুজো করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ক্যাম্পাসে কোনও ধর্মাচারণ হয় না। 

২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিনই এই বছরের সরস্বতী পুজো। বাকি আর মাত্র কয়েকটা দিন। ঠিক তার আগে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্যাম্পাসে সরস্বতী পুজো করতে না দেওয়ার অভিযোগে সরব হল শাসকদলের ছাত্র সংগঠন, তৃণমূল ছাত্র পরিষদ। শেষপর্যন্ত অনুমতি না মিললে, বিশ্ববিদ্যালয়ের গেটেই সরস্বতী পুজো করার কথা জানিয়ে দিয়েছে তারা।                                                  


গত ১৯ জানুয়ারি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টসকে চিঠি দিয়ে ক্যাম্পাসে সরস্বতী পুজো করার অনুমতি চান পড়ুয়াদের একাংশ। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, বিভিন্ন কারণ দেখিয়ে, পড়ুয়াদের সরস্বতী পুজো করার অনুমতি দেওয়া হয়নি। যদিও এই বিষয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসে কোনও ধর্মাচারণ হয় না।                                               

কিন্তু, প্রেসিডেন্সি কর্তৃপক্ষের এই যুক্তি মানতে রাজি নয় তৃণমূল ছাত্র পরিষদ। কোঅর্ডিনেটর প্রান্তিক চক্রবর্তী বলেন, "আমাদের বলেছে করা যাবে না। আমরা না পেলে কলেজের গেটে করব। মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার। সেকুলার মানে হল সর্বধর্মকে সম্মান দেওয়া, সবার ধর্মাচারণ।"                                    

আরও পড়ুন, 'কোনও সরকারই তাঁকে যথাযোগ্য মর্যাদা দেয়নি, মোদিই সম্মান দিচ্ছেন', নেতাজির জন্মদিবসে মন্তব্য দিলীপের

এই ঘটনা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "কলকাতা বিশ্ববিদ্যালয় শুনলাম সরস্বতী পুজো করতে টেন্ডার ডাকছে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানেন, তৃণমূলের নেতাদের পুজো করতে দিলে তারা দুর্নীতি করবে। তাই প্রেসিডেন্সি কর্তৃপক্ষ পুজো করতে দিতে পারছেন না।" 

শেষপর্যন্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি ক্যাম্পাসে সরস্বতী পুজো করার অনুমতি না দেয়, সেক্ষেত্রে তৃণমূলের ছাত্র সংগঠন কী পদক্ষেপ করে, সেটাই এখন দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget