এক্সপ্লোর

Presidency University: শতাব্দী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানে শ্লীলতাহানির অভিযোগ, বন্ধ হয়ে গেল প্রেসিডেন্সির ফেস্ট

Kolkata News: শতাব্দী প্রাচীন ঐতিহ্যের শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্যের অন্যতম উৎকর্ষ কেন্দ্র হিসেবে পরিচিতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বেনজির কাণ্ড ঘটল।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: রাজ্যের অন্যতম উৎকর্ষ কেন্দ্র হিসেবে পরিচিত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে শ্লীলতাহানির অভিযোগ। যার জেরে পণ্ড হয়ে গেল ফেস্ট। শিল্পীদের ডেকে নিয়ে এসেও মাঝপথে বন্ধ করে দিতে হল অনুষ্ঠান। ঘটনার নেপথ্যে উঠে আসছে দুই ছাত্র সংগঠন IC ও SFI এর সংঘাত। অশান্তির জল গড়িয়েছে থানা-পুলিশ পর্যন্ত। দায়ের হয়েছে অভিযোগও।

শতাব্দী প্রাচীন ঐতিহ্যের শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্যের অন্যতম উৎকর্ষ কেন্দ্র হিসেবে পরিচিতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বেনজির কাণ্ড ঘটল। চলছিল ফেস্টের অনুষ্ঠান। মঞ্চে উঠে তা থামিয়ে দিলেন একদল ছাত্রী। ব্যান্ডের শিল্পীরা তখন হতবাক! কী করবেন বুঝে উঠতে পারছেন না।  নামা তো দূরের কথা, উল্টে মঞ্চে আরও ছাত্রীরা উঠে পড়েন। অনুষ্ঠানের উদ্যোক্তা বনাম বিক্ষোভকারী, তুমুল সংঘাতে ফেস্ট তখন শিকেয়।                                       

শুক্রবার, আন্তর্জাতিক ভাষা দিবসে প্রেসিডেন্সি বিশ্ববিদ্য়ালয়ে আয়োজিত হয়েছিল ফেস্ট 'আইকন'। ছাত্র সংগঠন IC-র তরফে বরাবরই এই ফেস্টের আয়োজন করা হয়। শুক্রবার অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উঠে অনুষ্ঠান থামিয়ে শ্লীলতাহানির অভিযোগে সরব হন ছাত্রীদের একাংশ। বিশ্ববিদ্যালয়েরই এক প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে অনুষ্ঠান চলাকালীন মত্ত অবস্থায় এক বর্তমান ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। তা নিয়ে ধুন্ধুমার বেঁধে যায়। ফেস্টের উদ্যোক্তা ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল বাগবিতণ্ডা চলে। তা ধাক্কাধাক্কি পর্যন্ত গড়ায়। বিক্ষোভকারীদের তরফে দাবি করা হয়, অভিযুক্ত প্রাক্তনীকে ক্ষমা চাইতে হবে। দু'পক্ষের টানাপড়েনে মঞ্চের অশান্তি ক্য়াম্পাসের আনাচেকানাচে ছড়িয়ে পড়ে। ঘটনার নেপথ্যে উঠে আসছে দুই ছাত্র সংগঠন IC ও SFI এর সংঘাত।                   

ফি বছর প্রেসিডেন্সিতে 'আইকন' ফেস্টের আয়োজন করে IC, আর ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে SFI. সূত্রের খবর, ক্রিকেট টুর্নামেন্টের পিচ যাতে নষ্ট না হয়, তার জন্য উদ্যোক্তাদের তরফে একটা ব্যারিকেড করা হয়েছিল। ওই মাঠেই ফেস্ট থাকায়, অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে ক্রিকেট টুর্নামেন্ট উদ্যোক্তাদের সম্প্রতি বিবাদ হয়। আর তারপরই ফেস্টের অনুষ্ঠান ঘিরে এই কাণ্ড। এই ঘটনায় অভিযুক্তপক্ষের কোনও বক্তব্য এখনও মেলেনি। অশান্তির জল গড়িয়েছে থানা-পুলিশ পর্যন্ত। দায়ের হয়েছে অভিযোগ।

আরও পড়ুন: CPM State Conference: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, রাজ্য সম্মেলনের মঞ্চ থেকে প্রস্তুতির ডাক সিপিএমের

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget