এক্সপ্লোর

CPM State Conference: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, রাজ্য সম্মেলনের মঞ্চ থেকে প্রস্তুতির ডাক সিপিএমের

West Bengal News: তবে সে লড়াইয়ে নামার আগে দলের সামনেই এখন একগুচ্ছ সমস্যা। পার্টির অন্দরের খবর, সম্পাদকীয় প্রতিবেদনে বলা হয়েছে, পার্টিতে সবাই নেতা হতে চাইছেন।

কলকাতা: গ্রামে গিয়ে কাজ করুন। গরিব মানুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন। গ্রামে না গেলে সংগঠ মজবুত করা সম্ভব নয়। সিপিএমের রাজ্য সম্মেলনের উদ্বোধনী ভাষণে বললেন প্রকাশ কারাত। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ২৭-তম রাজ্য সম্মেলনের প্রথম দিনে জোরকদমে সেই প্রস্তুতিতে নেমে পড়ার ডাক দিলেন মহম্মদ সেলিম। সিপিএমের রাজ্য সম্মেলন নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি। 

প্রস্তুতির ডাক সিপিএমের: বাংলা থেকে লোকসভায় শূন্য। রাজ্য বিধানসভায় শূন্য। জেলা পরিষদে শূন্য। পুরসভা বলতে টিমটিম করে জ্বলছে একমাত্র নদিয়ার তাহেরপুর। গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতির অবস্থাও তথৈবচ। এই অবস্থায় ২৭-তম রাজ্য সম্মেলন থেকে ছাব্বিশের বিধানসভার ভোটে লড়াইয়ের ডাক দিল সিপিএম। তবে সে লড়াইয়ে নামার আগে দলের সামনেই এখন একগুচ্ছ সমস্যা। পার্টির অন্দরের খবর, সম্পাদকীয় প্রতিবেদনে বলা হয়েছে, পার্টিতে সবাই নেতা হতে চাইছেন। জোনাল কমিটি, জেলা কমিটির নেতা হওয়ার জন্য একপ্রকার লড়াই চলছে। কিন্তু শাখাস্তরে কাজ করার মানসিকতা নেই।

ক্ষমতায় থাকাকালীন যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সিপিএমের সবচেয়ে বেশি আসন ছিল, সেখানেই এখন সাংগঠনিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। ভোট ৫ শতাংশেরও কম। দলের অন্দরের ব্যাখ্যা, ছাত্র ও যুব সংগঠনে মানুষ এলেও, তাদের ধরে রাখা যাচ্ছে না। আবার একটা বড় অংশের সমর্থনকে ভোটবাক্স পর্যন্ত নিয়ে যেতে পারছে না দল। এর থেকে বেরিয়ে আসতে আন্দোলন-সংগ্রামই যে একমাত্র পথ, তা পরিষ্কার করে দিয়েছে রাজ্য় সিপিএম নেতৃত্ব। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "পশ্চিমবঙ্গ এই সময়ে এই উদাহরণটা তৈরি করছে, বিধানসভার মধ্যে না থেকেও, পুরসভা বিরোধীশূন্য করার পরেও, কীভাবে আমরা লড়াই করছি মাঠে, ময়দানে, রাস্তায়। মানুষের জীবন জীবিকা বেকারি, দুর্নীতি- তার থেকে নির্বাচনটা জাতপাত, ধর্ম, বর্ণ, মন্দির, বিধানসভায় কে কতবড় হিন্দু তার প্রতিযোগিতা হচ্ছে। সেখান থেকে আন্দোলন সংগ্রামই একমাত্র পারে যেটা আর জি কর-কাণ্ডে দেখা গেছে ওই বিভাজনের থেকে মানুষকে সরিয়ে নিয়ে এসে তার অধিকারের জন্য লড়াই করতে।''

রাজ্য়ে যখন ধর্মীয় মেরুকরণের রাজনীতি ক্রমেই প্রকট আকার নিচ্ছে, তখন কোনপথে বিজেপি-তৃণমূলের মোকাবিলা করবে, ধর্মনিরপেক্ষতার কথা বলে আসা সিপিএম? DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট পরিচালনার সাহস দেখালে আজও বামপন্থীরা পার্লামেন্ট, বিধানসভার ভিতরে, পুরসভা, পঞ্চায়েতের ভিতরে থাকবে। পার্টির প্রতি সাধারণ মানুষের আস্থা আছে। সাধারণ মানুষের প্রতি পার্টির আস্থা আছে। একসঙ্গে লড়বে।''

আরও পড়ুন: Tangra News Update: ট্যাংরাকাণ্ডে বড় ভাইকে NRS-এ স্থানান্তর, কী হবে তাঁর সন্তানের পরিণতি?

সেরা শিরোনাম

West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের
Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget