এক্সপ্লোর

Presidency University: প্রবেশিকার রেজাল্ট এখনও অধরা প্রেসিডেন্সিতে, জয়েন্টের সঙ্গে সম্পর্ক ছিন্ন বিশ্ববিদ্যালয়ের?

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, আগামী বছর, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরুর ব্যপারে, ঘোর আপত্তি জানিয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রদের সিংহভাগ অংশ।

কলকাতা: থমকে রয়েছে রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ। ভর্তির প্রক্রিয়া আটকে রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও। এমতাবস্থায়, প্রশ্ন উঠছে, তবে কি এবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আওতা থেকে বেরিয়ে আসতে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়? ইতিমধ্যেই গোটা বিষয়টি পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন কমিটিও। কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও জমা দিয়েছে শিক্ষকদের একাংশ।

রাজ্য সরকারের কেন্দ্রীয় পোর্টালের আওতার বাইরে থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি শুরু হলেও, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এখনও প্রবেশিকার ফলই প্রকাশ হয়নি।এই পরিস্থিতিতে, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আওতা থেকে কি বেরিয়ে আসতে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়? জল্পনা উস্কে, বিষয়টি পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন কমিটি। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, আগামী বছর, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরুর ব্যপারে, ঘোর আপত্তি জানিয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রদের সিংহভাগ অংশ। কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে স্মারকলিপিও। জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবি উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বক্তব্যেও। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উপল চক্রবর্তী বলেন, "আমাদের অ্যাডমিশন কমিটি সিদ্ধান্ত নিয়েছে। আমরা চাইছি বোর্ড থেকে সরে আসতে, অ্যাডমিশন কমিটি সিদ্ধান্ত নিয়েছে। এরপর আরও দেরি হলে ভাল ছাত্র পাবো না।''

২০১৫ সাল থেকে, প্রেসিডেন্সিতে স্নাতক ও স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষার দায়িত্বে রয়েছে রাজ্য় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বোর্ডের মেধাতালিকা মেনেই ছাত্র-ছাত্রী ভর্তি হয় বিশ্ববিদ্যালয়ে। কিন্তু, ওবিসি সংক্রান্ত মামলা চলার কারণে, গত কয়েক মাস ধরেই, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মতো, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকার ফল এখনও অধরা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের ৩ মাস কেটে গেলেও, কবে ভর্তি শুরু হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে? প্রবেশিকা শুরু হলেও, ভাল ছাত্রছাত্রীরা কি থাকবে বিশ্ববিদ্যালয়ে? এই প্রসঙ্গে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য প্রবেশিকা সংক্রান্ত বিষয়ে শিক্ষকরা যে চিঠি দিয়েছেন, তা পর্যালোচনা করা হচ্ছে। অন্যদিকে, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের বক্তব্য, রেজাল্ট প্রস্তুত থাকা সত্ত্বেও, ওবিসি মামলা চলাকালীন, প্রেসিডেন্সির ফল প্রকাশ করা যাচ্ছে না।

এদিকে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ নিয়ে এবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর আগে OBC সংরক্ষণ ইস্যুতে ৭ শতাংশ সংরক্ষণের নীতি মেনে ১৫ দিনের মধ্যে মেধা তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আর রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ফলপ্রকাশ নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget